পিসেমশাই সমেত পিসিমণি এসে গেছেন। ওঁদের মিটিং বসেছে। আমি বুঝতে পারছি পুরো ব্যাপারটা যেমন সহজ মনে হচ্ছিল, ততটা সহজ নয়। বাবা জেঠুমণিকে বলছিলেন—”এরা আমাদের এনেছে ঠিকই, কিন্তু জমি দান করতে নয়। জমি বিক্রি করাতে। আমরা সই করে না দিলে ওই জমি ওরা আইনত বিক্রি করতে পারবে না। ওদের প্রোমোটার ঠিক করা হয়ে গেছে, জমি কেনবার লোক ঠিক। আমাদের অংশের টাকাটা আমাদের দিয়ে দেবে বলছে—”<...