অনেকদিন ধরেই জগবন্ধু একটা হারমোনিয়াম কিনবেন বলে ভাবছিলেন, জগবন্ধু যে গানবাজনা করেন তা কিন্তু নয়, তবে ওসব শুনতে তাঁর খুব ভালো লাগে৷ মাঝে মাঝে হয়তো গুনগুন করে কোনো গানের কয়েক কলি আনমনে গেয়েও ফেলেন তিনি৷
একদিন যখন অফিস ছুটির সময় জগবন্ধু এরকম গুনগুন করছিলেন, তখন সরখেলদা পিছন থেকে এসে পিঠ চাপড়ে বললেন, ‘বাঃ, জগবন্ধু তোমার গানের গলাটা তো মন্দ নয়৷ একটা হারমোনিয়াম কিনে বাড়িতে রেওয়াজ ...