—বেশ তো খোশগল্প হচ্চিল, এর মধ্যে তুমি আবার খুনের কথা ওঠাতে চাইছ কেন? নিখিলের দিকে তাকিয়ে বেশ ধমকের সুরে কথাটা বলল কাকলি। নিখিল দাশ আর কাকলিকে আপনারা বোধহয় চিনতে পেরেছেন। এক সময় কাকলি হয়ে পড়েছিল একটি খুনের মামলার সম্ভাব্য আসামী, আর নিখিল সে সময়ে ছিল ঐ খুনের মামলার ইনভেস্টিগেটিং অফিসার। ‘প্যারাফিন টেস্টে’–না, ল্যাবরেটারিতে নয়, ইন্টারোগেশনের অবকাশে কাকলি ইন্সপেক্টর দাশের কাছে ধর...