এগারো বছরে বাঙলা ভাষা কতোখানি ঢুকেছে রাষ্ট্রের স্তরেস্তরে, নথির রঙিন পাতায়, অত্যন্ত ও বিশেষ গোপনীয় ফাইলে, পরীক্ষার খাতায়, বিচারপতির রায়ে, ব্যাংকের হিশেবখাতায়, কর্মকমিশনের প্রশ্নপত্রে, প্রচারপত্রে, ওষুপত্র আর পণ্যের মোড়কে, ভিত্তিপ্রস্তরে, সেমিনার কক্ষে? কতোটুকু স্থান তার মন্ত্রীর কক্ষে, ...