একদিন বড়ো আকারে দেখা দিল একটি নাটক — রাজা ও রানী । এর নাট্যভূমিতে রয়েছে লিরিকের প্লাবন , তাতে নাটককে করেছে দুর্বল । এ হয়েছে কাব্যের জলাভূমি । ঐ লিরিকের টানে এর মধ্যে প্রবেশ করেছে ইলা এবং কুমারের উপসর্গ । সেটা অত্যন্ত শোচনীয়রূপে অসংগত । এই নাটকে যথার্থ নাট্যপরিণতি দেখ...