তিব্বতী সূত্রে চট্টগ্রামের প্রাচীন নাম পাওয়া যাচ্ছে-জ্বালনধারা–তপ্তজল সমন্বিত অঞ্চল। এখানে কিছুকাল বাস করেছিলেন বলে সিন্ধুদেশীয় বৌদ্ধ সিদ্ধ বালপাদ জ্বালন্ধরী নাম প্রাপ্ত হন। এরই অপর নাম হাড়িফা। ঝাড়ুদার হাড়ির কাজ করেছিলেন বলেই এই নাম। হয়তো অগ্নিতপ্ত জল ধারণ করে বলেই স্থানটি জ্বালন্ধর নামে প...