Home
হরিদাসের গুপ্তকথা – ভুবনচন্দ্র মুখোপাধ্যায়

হরিদাসের গুপ্তকথা – ভুবনচন্দ্র...

রঞ্জিত চট্টোপাধ্যায়

হরিদাসের গুপ্তকথা – ভুবনচন্দ্র মুখোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

ভারতবর্ষের উত্তরে গিরি-রাজ হিমালয়; পুরাণে পাওয়া যায়, হিমালয়ের উপর দিয়ে স্বর্গে যাবার পথ। আমি মানিকগঞ্জের উত্তরে এসেছি, এখানে স্বর্গের পথ নাই; এখানে যদি আমি অমরকুমারীর সন্ধান পাই, কি দর্শন পাই, তাহলে এই স্থানকেই আমি স্বর্গধাম বিবেচনা করব। যেখানে অমরকুমারী আছেন, সেই স্থানটি আমার পক্ষে স্বর্গ।

মানিকগঞ্জের উত্তরসীমা অতিক্রম করে আমি অনেক দূর এসেছি, সীমা অতিক্রম হয়ে গেছে, অথচ আমি মানিকগঞ্জে।⋯গ্রামের মধ্যে আমি প্রবেশ করলেম। গ্রাম নিতান্ত ক্ষুদ্র নয়। অনেকগুলি বড় বড় বাড়ি, জনশূন্য হয়ে খাঁ খাঁ করছে। ইমারতের উপর বৃক্ষলতার সঙ্গে বন্যজন্তু বাসা করেছে। স্থানটি নির্জন।


বিষণ্ণ নয়নে ইতস্তত দৃষ্টি সঞ্চালন করতে করতে বিষণ্ণ বদনে বিষগ্ন হৃদয়ে মন্থরগতিতে আমি অগ্রসর হতে লাগলেম। পথে এতক্ষণ একটিও মনুষ্য দৃশ্য হয় নাই, এই সময় আমার সম্মুখে দুইটি লোক।⋯লোকদুটি পরস্পর বলাবলি করছে, ‘তাই তো ভাই! তুমি ঠিক কথা বলেছ।⋯পঙ্কহ্রদে পদ্মফুল! তেমন সুন্দরী মেয়েটি এমন জায়গায় কেমন করে এল, যারা এনেছে,⋯তাদের মতলব নিশ্চয় দুষ্ট মতলব!’


‘সে কথা আর বলতে?⋯জান না বুঝি তুমি?⋯মেয়েটিকে তারা বেচে ফেলবে! দাম ধার্য হয়েছে দু হাজার টাকা! ও পাড়ার সেই বংশী পোদ্দার দু হাজার টাকা পণ দিয়ে সেই মেয়েটিকে কিনে নেবে! কথাবার্তা সব ঠিক, কেবল লেখাপড়া বাকি।’


⋯আমি তখন প্রকাণ্ড একটা বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে ছিলেম, লোক দুটিকে দেখে আরও একটু সাবধান হয়ে লুকিয়ে ছিলেম।⋯তারা চলে গেল; কথা বলাবলি করতে করতে অনেক দূর এগিয়ে গেল; শেষে তারা আর কি কি কথা বললে, সেগুলি শুনতে পেলেন না।


পঙ্কজলে পদ্মফুল! কোন্‌ পদ্মের কথা এরা বলে গেল! বোধ হচ্ছে যেন, আমারি হৃদয়-সরোবরের পদ্মফুল! আমি যেন জানতে পারছি, এইখানেই আমার ইষ্টসিদ্ধির সম্ভাবনা আছে।⋯ আরো কিছু জানতে পারা যায় কিনা এই আশায় গ্রামের দিকে খানিক দূর অগ্রসর হলেম।⋯রাস্তার বামদিকে পূর্বে-পশ্চিমে লম্বা একখানা বৃহৎ বাড়ি দেখতে পেলেম। সেই বাড়িখানা বহুদিনের পুরাতন, অর্ধেকের অধিকাংশ অব্যবহার্য, পূর্বদিকের অল্পাংশমাত্র নূতন মেরামত করা হয়েছে, কপাট-জানালা বদল করা হয় নাই, এক একটি জানালা গরাদে-শূন্য, কীট-জীর্ণ, ভগ্নকপাটে ঢাকা। বোধ হল, সেই অংশে মানুষ আছে; ছাদের উপর থেকে লম্বিতভাবে খানকতক ধুতি-শাড়ি রবিতাপে বিস্তত ছিল, সেই নিদর্শনেই আমি বুঝলেম, সেই অংশে মানুষ আছে। একটু তফাতে দাঁড়িয়ে সেই বাড়িখানার দিকে আমি চেয়ে চেয়ে দেখছি, এমন সময় দেখি, একজন অর্ধবৃদ্ধ ব্রাহ্মণ একটি গাভীর বন্ধনরজ্জু ধারণ করে সেই পথ দিয়ে আসছেন। আমি সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেম, ‘এ বাড়িখানি কার?’


ব্রাহ্মণ নীরবে আমাকে দেখলে কিছুক্ষণ। তারপর বললেন, ‘বাবুদের বাড়ি। বাবুরা পূর্বে এখানকার বিখ্যাত জমিদার ছিলেন, প্রজা-লোকেরা এই বাড়ির কর্তাকে রাজা বলে গৌরব করত, বাড়িখানার নাম ছিল রাজবাড়ি। এখন অবস্থা খারাপ।⋯অতিকষ্টে দিন চলে। এখন আছেন কেবল তিনটি বাবু আর গুটিকতক বিধবা। বাবু তিনটির মধ্যে দুটি এখনো নাবালক, যিনি এখন কর্তা, তিনিই ওই নাবালক ভাই-দুটোর অভিভাবক। কর্তার নাম রমণীবল্লভ ভৌমিক।’


ব্রাহ্মণের কথায় উৎসাহ এল। গাভীর দড়িখানি তার হাত থেকে নিয়ে একটা গাছের ডালে বাঁধলেম। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেম, ‘বংশী পোদ্দারের বাড়ি এখান থেকে কত দূর?’


আমার প্রথম প্রশ্নে ব্রাহ্মণ যেমন চকিত নেত্রে আমার বদন নিরীক্ষণ করেছিলেন, এবারও তাই করলেন। তারপর জোরে একটা নিশ্বাস ফেলে বললেন, ‘তুমি বুঝি হুগলী জেলার ছেলে?’⋯


তার প্রশ্ন শুনে আমিও অবাক হলেম। তিনি দুই তিনবার মস্তক সঞ্চালন করে বললেন, ‘হুঁ-হুঁ-হুঁ। বংশী পোদ্দারকে এখন অনেক ছেলেই খুঁজবে। বংশী পোদ্দারের এখন জোর কপাল।’


‘কেন মহাশয়?’


‘ওই বাগানের ভিতর একখানি আটচালা ঘর আছে, সেইখানে চল। পথের মাঝখানে সে সব কথা গল্প করা ভাল নয়।’


আটচালার বারান্দায় এসে ব্রাহ্মণ বললেন, ‘বংশী পোদ্দার এতদিন সোনারূপা বিক্রি করত, চোরেদের কাছে চোরামাল কিনে কিনে রাখত, সেই বংশী এবার একটি মা-লক্ষ্মী কিনে ফেলবে।’


‘মা-লক্ষ্মী কেনা কি রকম?’


‘কে জানে বাপু, কোথাকার কারা আমাদের এই গ্রামে একটি মা-লক্ষ্মী এনে রেখেছে⋯দরদস্তুর হয়ে গিয়েছে, দু’ হাজার টাকা পণ।’


‘ব্যাপারীরা এখন আছে কোথা?’


‘কে জানে বাপু, কোথা তারা চলে গিয়েছে, এই মাসের শেষাশেষি এসে কাজটা নির্বাহ করে দিয়ে যাবে, এই রকম আমি শুনেছি।’


‘লক্ষ্মী এখন আছে কোথায়?’


‘তা আমি তোমায় বলব না।’


‘লক্ষ্মীটির নাম কি?’


‘তাও আমি বলতে পারব না। কেনাবেচার কথা ঠিক হবার সময় আমি একজন সাক্ষী ছিলাম। ব্যাপারীরা আমাকে দুটি টাকা প্রণামী দিয়ে গেছে, কথা প্রকাশ করা নিষেধ।’


আমি—(প্রণাম করে) ‘ঘটকঠাকুর আপনি? আপনাকে দণ্ডবৎ।⋯ আমি আপনাকে পাঁচটি টাকা দিচ্ছি। দয়া করে সেই লক্ষ্মীর নামটি আমায় বলুন।’


‘নাম আমি কিছুতেই বলব না। শেষ ব্যাপারের দিন ব্যাপারীরা আমাকে আরও দশ টাকা দিয়ে যাবে, অঙ্গীকার আছে।’


‘আচ্ছা, দশ টাকাই আমি দিচ্ছি, নামটি আপনি বলুন।’


‘বাপ্‌ রে! তাও কি হয়? ঘটক আমি হতে পারি, বিশ্বাসঘাতক হতে পারি না।’


‘আচ্ছা, লক্ষ্মীর ঠিকানা বলুন, তাতেও আপনি দশ টাকা পাবেন।


ব্রাহ্মণ, (হস্ত বিস্তার করে) ‘অগ্রে দক্ষিণা দাও, তারপর—’


টাকা নিয়ে, টাকাগুলি খুব শক্ত করে কোঁচার কাপড়ে বেঁধে রেখে, প্রফুল্ল বদনে ব্রাহ্মণ বললেন, ‘ঠিকানাটি তুমি তো জানতে পেরেছ, তবে আর আমার মুখে নূতন শুনবার আকিঞ্চন কেন? কর্ণ অপেক্ষা চক্ষের গুণ বেশি!’


বিস্ময় প্রকাশ করে তৎক্ষণাৎ তাঁকে আমি জিজ্ঞাসা করলেম, ‘সে কি মহাশয়! ঠিকানা আমি জানতে পেরেছি, এটা আপনি কি রকম কথা বলেন?’


ব্রাহ্মণ তখন যেন চঞ্চল হয়ে উত্তর করলেন, ‘কেন? যে বাড়ির সম্মুখে তুমি দাঁড়িয়ে ছিলে, যে বাড়ির ছাদে সেই সকল কাপড় শুকোচ্ছে, সেই বাড়ি, সেই বাড়িতেই এখন মা লক্ষ্মীর অধিষ্ঠান। আমি যাই—চললেম।’


‘আর একটি মাত্র কথা। যদি কোন বিশেষ আপত্তি না থাকে, অনুগ্রহ করে বলুন, আপনার নামটি কি?’


‘শ্রীধনঞ্জয় ঘটক ন্যায়ভূষণ।’


ব্রাহ্মণ চলে গেলেন।⋯বেলা অধিক হয়েছিল। বাসায় ফিরে চললেম। বাড়ি ফিরে ভাবতে লাগলেম, অতঃপর কি করা উচিত। পুলিশ মোতায়েনের জন্য মণিভূষণকে দিয়ে দরখাস্ত করাব? যদি আমার অনুমান মিথ্যা হয়, তাহলে দরখাস্তকারী মিথ্যাবাদী প্রতিপন্ন হবে। না, যে কার্য ভাল নয়।⋯


নির্ণয় করবার উপায় কি?—হয় স্বচক্ষে অমরকুমারীকে দর্শন করা, না হয় অন্য কোন উপায়ে অন্য কাহারো দ্বারা সেই বিদেশিনী কন্যার নামটি অবগত হওয়া।


কি করা যায়। আদালতের সাহায্য নিয়ে অমরকুমারীর অনুসন্ধানে আমি এসেছি, ক্রমশই দিন গত হচ্ছে, আসল কাজ হচ্ছে না।


আরো তিনদিন অতিবাহিত। যা কিছু জানতে পাচ্ছি, আপনার মনে মনেই রাখছি। হরিবাবুকেও জানাচ্ছি না, মণিভূষণকেও কিছু বলছি না। শেষে ঠিক করলেম, আর একটু অগ্রসর হওয়া ভাল। কিভাবে অগ্রসর হওয়া ভাল? কিভাবে অগ্রসর হওয়া যায়, সেটিও মনে মনে অবধারণ করলেম।


মুর্শিদাবাদ থেকে যখন আমরা আসি, তখন তিন প্রস্থ ছদ্মবেশ, দুই জোড়া পিস্তল, আর গুলিবারুদ আমার সঙ্গে ছিল, এইবার ছদ্মবেশ ধারণের প্রয়োজন উপস্থিত। চতুর্থ দিবসে অপরাহ্ণে বাসা থেকে আমি বেরুলেম, একপ্রস্থ ছদ্মবেশ আমার সঙ্গে থাকল। ধনঞ্জয় ঘটকের সঙ্গে যে বাগানের আটচালায় কথাবার্তা হয়েছিল, সেই বাগানের সারি সারি আম্রবৃক্ষের অন্তরালে অতি সাবধানে বসন পরিবর্তন করলেম। স্ত্রীলোকের বেশ। বক্ষআবরণের যোগ্য কাঁচুলি-ধরনের ছোট একটি জামা; যেন অনেকদিনের ব্যবহার করা, একটু একটু মলিন, ঠাঁই ঠাঁই একটু একটু দাগ। পরিধানে একখানি আধময়লা শাড়ি; মাথায় পরচুল-কবরী; অলঙ্কারের মধ্যে কেবল দুহাতে দুগাছি পিতলের বালা।


বেশ পরিবর্তনের পর আমার পুরুষবেশের সজ্জাগুলি একখণ্ড ক্ষুদ্ৰবস্ত্রে বন্ধন করে একটি পুঁটলী প্রস্তুত করলেম। সন্ধ্যার পরেই আকাশে চন্দ্রোদয় হল, সেই বাগান পেরোতেই রাস্তা, ওপারে সেই গৃহের ফটক, রাস্তার পরেই একটা পুষ্করিণী। পুষ্করিণীর ঘাটে একটি মাত্র স্ত্রীলোক। গাত্রপ্রক্ষালন করে জলকুম্ভ কক্ষে সিক্ত বসনে সেই স্ত্রীলোকটা ঘাটের চাতালে এসে উঠল। ঠিক চাতালের ধারেই আমি। আমাকে দেখে কেমন একরকম অবাক সুরে জিজ্ঞেস করল, ‘কে তুমি?’


মুখে আমার ঘোমটা ছিল না, বুকে আমার কাঁচুলি ছিল। মুখের কথা না শুনে, চেহারা দেখে, হঠাৎ কাহারো মনে হতে পারে খোট্টার মেয়ে। আমি বাঙ্‌লা কথাতেই বললেম, ‘আমি বিদেশিনী, এই গ্রামে নূতন এসেছি, পথে শুনলাম, এইখানে একখানি রাজবাড়ি আছে; বিদেশী গরীব-দুঃখী দৈবাৎ এখানে এসে উপস্থিত হলে সেই বাড়িতে আশ্রয় পায়। তুমি যদি বলে দাও, কোথায় সেই রাজবাড়ি, কোন দিকে যেতে হবে, তবেই—’


স্ত্রীলোকটি অর্ধ-বয়সী, বলল, ‘আর বাছা রাজবাড়ি! রাজাদের কি আর সেকাল আছে? তা তুমি এসেছ, থাকতে পারো আমার সঙ্গে। সেই বাড়িতে আমি থাকি, কাজকর্ম করি, বড় বৌমা ভালবাসে, সেই খাতিরেই থাকি, অনেকদিন আছি, ছেড়ে যেতেও মন চায় না। এস তুমি আমার সঙ্গে।’


স্ত্রীলোকটি সেই রাজবাড়ির দাসী। দাসীর নাম রেবতী। দাসীর কাছে সব শুনে সেই বাড়ির বৌমা আমাকে নিশাকালে সেই বাড়িতে আশ্রয় দিতে সম্মত হলেন; মনে মনে আনন্দ অনুভব করে আমি আশ্বাস প্রাপ্ত হলেম।


আহারাদি হল। বৌমার সঙ্গে খানিকক্ষণ গল্পও হল। তারপর একটি শূন্য ঘরের মধ্যে আমি বিশ্রাম করতে লাগলেম। রেবতীকে বলেছিলেন, আমার দু একটা কথা বলবার আছে, তাই কিছুসময় পরে রেবতী এসে বলল, ‘কি তুমি আমাকে তখন বলবে বলেছিলে? বল দেখি শুনি কথাটা কি?’


‘বাবু কোথায়?’


‘ছোটবাবু দুটি তাঁদের ঘরেই আছেন, বড়বাবু বাড়ি নাই।’


‘কোথায় তিনি?’


‘তিন দিন হল, শহরে বেরিয়েছেন; একটা কারবার করবার ইচ্ছে আছে, সেই চেষ্টাতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছেন—’ বলে এ সংসারের দুরবস্থার কথা শোনালো রেবতী।


‘কিন্তু লক্ষ্মীর সংসারে ততটা কষ্ট হয় না, যদিও কিছু কিছু হয়, লোকে সেটা টের পায় না। বিশেষ এই বৌমাটি দেখছি সাক্ষাৎ লক্ষ্মী; ওই লক্ষ্মীর দয়াগুণে দুঃখিনী বিদেশিনীরা আজিও এ সংসারের আশ্রয় পায়।’


রেবতী—(বিস্ময়ে চাহিয়া) ‘কেন তুমি এমন কথা বললে? তুমি বিদেশিনী, তুমি আজ রাত্রে এই বাড়িতে আশ্রয় পেয়েছো, সেই জন্যই কি?’


‘না, না, না, শুধু সেই জন্যই নয়, কত দুঃখিনী বিদেশীই তো আসে।’


‘এ সব তুমি কি কথা বলছো? নাম আছে পদ্মপুকুর, পদ্মফুল নাই। এ বাড়িতে এখন বিদেশিনীর অক্লেশে আশ্রয় পাওয়া এটা তোমার কিরকম অনুমান?’


‘অনুমান বল কেন? ⋯ঠিক কথাই আমি বলেছি; পদ্মপুকুরে পদ্মফুল আছে, সম্প্রতি একটি বিদেশিনী কুমারীও—’


রেবতী —(বিস্ময়ে) ‘ও মাগো! সেই কথা বুঝি তুমি বলছ? সেকথা তুমি কেমন করে জানলে?’


‘কোন্ কথা? পদ্মফুলের কথা?’


রেবতী—‘বল যদি, পদ্মফুল বলতে পারো, বটেও একটি পদ্মফুল; পদ্মফুলের মত একটি বিদেশিনী সম্প্রতি এই বড়িতে এসেছে।’


‘পদ্মফুলটি কিরকমে এল?’


‘পশ্চিমদেশের তিনজন লোক একটি সুন্দরী মেয়েকে এই বাড়িতে রেখে গিয়েছে।’


‘তারা কোথায়?’


‘বাবু হয়তো শুনে থাকবেন, আমি কেমন করে শুনব?’


‘বিদেশিনী মেয়েটি কি অবস্থায় আছে?’


‘আহা-হা। বাছা কেবল রাতদিন কাঁদে, খায় না, ঘুমায় না, কথা কয় না, কেবল কাঁদে, কেবল কাঁদে।’


‘আহা-হা! তোমাদের সেই বিদেশিনী মেয়েটাকে একবার দেখতে পাই না?’


‘কেন পাবে ন

**********
No Review
Related Books
Loading books…