Home
দিনে ডাকাতি

দিনে ডাকাতি

রঞ্জিত চট্টোপাধ্যায়

দিনে ডাকাতি

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

গোয়াবাগানে শ্রীহরিমোহন দত্ত নামে একজন ধনাঢ্য লোক বাস করিতেন। পুত্র কন্যায় তাঁহার প্রায় পাঁচ ছয়টি অপত্য জন্মগ্রহণ করিয়াছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটি কন্যা ব্যতীত সকলেই অকালে কালগ্রাসে পতিত হয়। সুতরাং হরিমোহনবাবু, কন্যা মৃণ্ময়ীর প্রতি সাতিশয় স্নেহশালী ছিলেন। একদণ্ডও তাহাকে চক্ষের অন্তরাল করিতেন না।


কাল সহকারে মৃণ্ময়ী বয়ঃপ্রাপ্ত হইল। তাহাকে পরের ঘরে পাঠাইয়া হরিমোহনবাবু ও তাঁহার পত্নী কি প্রকারে জীবনধারণ করিবেন তাহাই বিশেষ চিন্তার বিষয় হইয়া উঠিল। যখন মৃণ্ময়ীর বয়ঃক্রম একাদশ বর্ষ উত্তীর্ণপ্রায়, তখন একদিন হরিমোহনবাবুর পত্নী তাঁহাকে কহিলেন, ‘আর কতদিন মেয়ের মায়ায় আবদ্ধ থাকিবে? আর তো বিবাহ না দিলে ভাল দেখায় না, লোকে বলিবে কি?’


‘লোকে তো আর আমার ব্যথা বুঝে না! তারা তো জানে না, আমি কতকগুলিকে খাইয়া, কত ঠাকুর দেবতার পূজা দিয়া তবে ওই সবেধন নীলমণিটিকে বাঁচাইয়া রাখিয়াছি। এ লক্ষ্মীকে আমি কার ঘরে পাঠাইয়া দিব বল?’


‘তুমি যে মেয়েমানুষের মত কথাবার্তা কহিতে আরম্ভ করিলে? যে সকল কথা আমার মুখ দিয়া বাহির হওয়া উচিত ছিল, তোমার মুখে সেই সকল কথা।’


হরিমোহনবাবু একটি দীর্ঘ নিশ্বাস ফেলিলেন।


অল্প দিনের মধ্যেই পাত্র স্থির হইল, হরিমোহনবাবু পাকা দেখিয়া আসিলেন এবং তৎপরদিন বরপক্ষ হইতে মৃণ্ময়ীকে পাকা দেখিতে আসিবে একথা গৃহিণীকে শুনাইলেন।


গৃহিণীর আর আনন্দ ধরে না।


যথা সময়ে বর পক্ষ হইতে পাঁচ-ছয়জন ভদ্রলোকের শুভাগমন হইল, অন্তঃপুরে কন্যা সাজাইবার জন্য একটা মহা গণ্ডগোল পড়িয়া গেল, হীরে জরহৎ, মণি মুক্তা ও স্বর্ণালঙ্কারে মৃণ্ময়ীর দেহ আপাদমস্তক ভরিয়া গেল। মৃণ্ময়ীর মাতা কহিলেন, ‘তোরা ওই ক’খানা গয়নাতেই মেয়ের গা’ ভরাইয়া দিলি, আর সব হীরে জহরতের গয়না পরাইবি কোথায়?’


একজন প্রতিবেশিনী কহিল, ‘এর উপর আর বেশি গয়না পরাইতে গেলে, একপাও চলিতে পারিবে না।’


মৃণ্ময়ীর যত রকমের অলঙ্কার ছিল, তাহা সমস্ত তাহাকে পরাইতে পারা গেল না দেখিয়া, গৃহিণী কিছু দুঃখিতা হইলেন। ওদিকে বাহিরে বড় ডাকাডাকি পড়িয়া গেল, মৃণ্ময়ীকে পাঠাইয়া দিবার জন্য চাকরের উপর চাকর আসিতে লাগিল, কাজে কাজেই আভরণ-বিভূষিতা মৃণ্ময়ী বাহিরে গেল। প্রশ্নের পর বরকর্তা মৃণ্ময়ীর হস্তে দশটি মোহর দিয়া পাকা দেখা কার্য সমাপন করিলেন। ভীতা, সঙ্কুচিতা মৃণ্ময়ী তখন ধীর পাদ-বিক্ষেপে অন্তঃপুরে প্রবেশ করিল। হরিমোহনবাবু ভাবী কুটুম্বগণের যথারীতি অভ্যর্থনা ও আহারাদির বন্দোবস্ত করিবার জন্য ব্যস্ত হইলেন।


সেই সময় বাড়ির ভিতরে একটা মহা গোলযোগ হইল সংবাদ পাইয়া হরিমোহনবাবু দৌড়াইয়া অন্তঃপুরে আসিলেন; শুনিলেন, তাঁহার এক প্রতিবেশিনী মূর্ছাগত হইয়াছেন। তিনি কহিলেন, ‘তোমরা এত গোল করিও না। বাহিরে যাঁহারা আসিয়াছেন, তাহা হইলে, তাঁহারা আহারাদি না করিয়াই চলিয়া যাইবেন, আমার এত আয়োজন সমস্তই বিফল হইবে। ওঁর দেখিতেছি মূর্ছাগত বাই আছে; লোকের ভিড়ে গোলমালে হঠাৎ সেই রোগে আক্রান্ত হইয়াছেন; মুখে হাতে জল দিলেই এখনি সচেতন হইবেন।’


অন্যান্য প্রতিবেশিনী রমণীগণ তখন আর গোলমাল না করিয়া, সেই মূর্চ্ছাগতা রমণীর মুখে জলশেচ করিতে লাগিলেন।


আভরণ-বিভূষিতা মৃণ্ময়ী সেই গোলমালে পড়িয়া, সেই স্থলে দাঁড়াইয়া গিয়াছিল। হরিমোহনবাবু তাহাকে দেখিয়া কহিলেন, ‘মা! এক গা গয়না পরিয়া তুমি হেথায় দাঁড়াইয়া কেন? গয়না টয়না সব উপরে তোমার ঘরে খুলিয়া রাখিয়া বাক্সবন্দী করিয়া, ফিরিয়া আসিয়া এখানে দাঁড়াইও।’


হরিমোহনবাবু বহির্বাটিতে চলিয়া গিয়া আবার বর-পক্ষীয় ভদ্রলোকগণের আদর অভ্যর্থনা করিতে লাগিলেন। যেন কিছুই হয় নাই, যেন উদ্বেগের কোন কারণই নাই।


ফিরিয়া আসিয়া দেখে, সেই মূর্ছাগত রমণীর চৈতন্য হইয়াছে, তিনি চক্ষুরুন্মীলন করিয়াছেন, কিন্তু তখনও কথা কহিতে পারিতেছেন না।


বর-পক্ষীয় ভদ্রলোকগণের পান ভোজনাদি সমাপ্ত হইলে পর তাঁহারা বিদায় গ্রহণ করিলেন। হরিমোহনবাবুও অন্তঃপুরে আসিলেন।


অন্তঃপুরে আসিয়া, তিনি যাহা শুনিলেন, তাহাতে তাঁহার মস্তক ঘূর্ণায়মান হইল, তিনি অন্ধকার দেখিলেন।


হরিমোহনবাবু শুনিলেন যে, তাঁহার কন্যা মৃণ্ময়ীর সমস্ত অলঙ্কার, (যাহার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা, যাহা মৃণ্মময়ী তাড়াতাড়ি খুলিয়া সম্মুখস্থ একটা টিনের বাক্সের মধ্যে রাখিয়া, নিজ কক্ষে চাবি দিয়া নিচে নামিয়া গিয়াছিল) সেই টিনের বাক্সটি, সমস্ত অলঙ্কার সমেত অপহৃত হইয়াছে। ঘরের দরজা মৃণ্ময়ী যেমন আবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছিল ঠিক সেইরূপই আবদ্ধ রহিয়াছে, অথচ বাক্স সমেত অলঙ্কার নাই।


হরিমোহনবাবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। গৃহিণী ও মৃণ্ময়ী তাঁহার সম্মুখে দাঁড়াইয়া ক্রন্দন করিতে লাগিলেন।


কিয়ৎক্ষণ পরে হরিমোহনবাবু একটু প্রকৃতিস্থ হইলে, তিনি কহিলেন, ‘থাক্‌, তোমরা এখন কেহ কিছু গোলযোগ করিও না। আমি বাড়ির দুই দরজা বন্ধ করিয়া দিবার হুকুম দিতেছি, কোন লোক আমার অনুমতি ভিন্ন বাহিরে যাইতে না পায়। তারপর যাহা করিবার তাহা আমি করিতেছি।’


এই বলিয়া তিনি বাহিরে চলিয়া গেলেন। তাঁহার আদেশ মত বাড়ির অন্তঃপুর ও বাহিরের দরজা বন্ধ হইয়া গেল। বাটিতে যাহারা ছিল তাহারা আর কেহ বাহির হইতে পাইল না। হরিমোহনবাবু একজন বিশ্বস্ত কর্মচারীর হস্তে একখানি পত্র দিয়া কহিলেন, ‘তুমি একখানি সেকেন্ড ক্লাস গাড়ি ভাড়া করিয়া এখনি ডিটেকটিভ (গোয়েন্দা) আফিসে যাও এবং সুপারিন্টেন্ডেন্ট সাহেবকে আমার এই পত্রখানি দাও। পত্র পাঠ করিলেই তিনি তোমার সঙ্গে একজন সুদক্ষ গোয়েন্দা পাঠাইয়া দিবেন। তুমি সেই গোয়েন্দাকে লইয়া যত শীঘ্র সম্ভব ফিরিয়া আসিবে।’


কর্মচারী ‘যে আজ্ঞা’ বলিয়া চলিয়া গেল। হরিমোহনবাবু পুনরায় মস্তকে হাত দিয়া চিন্তা করিতে লাগিলেন।


যথা সময়ে সে ফিরিয়া আসিল। অত্যন্ত ব্যগ্রভাবে তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, ‘কই, তোমার সঙ্গে আর কেহ আসেন নাই?’


সে লোক উত্তর দিল, ‘না।’


হরিমোহনবাবু বিস্মিত হইয়া কহিলেন, ‘সে কি?’


‘তা আমি বলিতে পারি না মহাশয়! এই পত্রের জবাব দিয়াছেন।’ এই বলিয়া সেই লোকটি তাহার জামার পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া হরিমোহনবাবুর হস্তে প্রদান করিল।


অত্যন্ত ব্যগ্রভাবে তিনি পত্রের আবরণ উন্মোচন করিয়া পাঠ করিতে লাগিলেন:


‘মহাশয়,


আপনার পত্রে সমস্ত বিবরণ অবগত হইলাম। আপনি বিশেষ চিন্তিত বা উদ্বিগ্ন হইবেন না। অল্পক্ষণ মধ্যেই একজন গোয়েন্দা আপনার সাক্ষাৎ করিবেন। তিনি যে সকল কথা জিজ্ঞাসা করিবেন, তাহার উত্তর দিতে কোন প্রকার সঙ্কোচ করিবেন না। তিনি গোয়েন্দাগিরিতে একজন সুদক্ষ ও তীক্ষ্ণ বুদ্ধিশালী ব্যক্তি। আমি আশা করি, তাঁহার বুদ্ধিমত্তায় অচিরে আপনি অপহৃত অলঙ্কারগুলি পুনঃপ্রাপ্ত হইবেন।’


পত্র পাঠ করিয়া হরিমোহনবাবু তাঁহার সেই বিশ্বস্ত লোকটিকে বিদায় দিলেন। সে চলিয়া যাইবামাত্রই অপর একজন অপরিচিত ব্যক্তি সেই গৃহ মধ্যে প্রবিষ্ট হইলেন।


যথারীতি অভ্যর্থনা করিয়া আগন্তুক ভদ্রলোকটিকে উপযুক্ত আসনে বসাইয়া, হরিমোহনবাবু জিজ্ঞাসা করিলেন, ‘আপনি কি গোয়েন্দা আপিস্ হইতে আসিতেছেন?’


উত্তর। হ্যাঁ।


প্রশ্ন। আপনার নাম?


উত্তর। হরিদাস।


হরিমোহনবাবু তখন অলঙ্কার অপহরণের কথা হরিদাস গোয়েন্দাকে বলিলেন। তিনি সমস্ত কথা শুনিয়া জিজ্ঞাসা করিলেন, ‘আপনার এ বাটীখানি কতটা জমির উপর নির্মিত?’


হরিমোহন। কেন, একথা জিজ্ঞাসা করিবার কারণ?


হরিদাস। কারণ আছে। না থাকিলে, আপনাকে একথা জিজ্ঞাসা করিব কেন?


হরিমোহন। জমি প্রায় চারি বিঘা হইবে।


হরিদাস। বাটীতে পুষ্করিণী আছে?


হরিমোহন। আছে।


হরিদাস। আপনাদের এ বাটীতে পরিবার কয়জন?


হরিমোহন। চাকর লোকজন বাদে নয় জন।


হরিদাস। চাকর লোকজন কতজন?


হরিমোহন। সতের জন।


হরিদাস। আমি একবার অন্তঃপুরে যাইতে ইচ্ছা করি।


হরিমোহন। চলুন। বাড়ির ভিতরে আমি আপনার যাইবার জন্য পূর্ব হইতেই বন্দোবস্ত করিয়া রাখিয়াছি।


হরিদাস। কি বন্দোবস্ত করিয়া রাখিয়াছেন?


হরিমোহন। আত্মীয়-স্বজন, যাঁহারা আমার কন্যার বিবাহের ‘পাকা দেখা’ উপলক্ষে আসিয়াছিলেন, তাঁহাদের সকলকেই একটি ঘরে বসিয়া থাকিতে বলিয়াছি।


হরিদাস। কি প্রকার?


হরিমোহন তখন বন্দোবস্তের কথা বলিলেন।


হরিদাস। তাহা হইলে আমার আসার কথাটা সকলেই জানিতে পারিয়াছেন?


হরিমোহন। সকলেই যে জানিতে পারিয়াছেন একথা আমি বলিতে পারি না। তবে আমার স্ত্রীকে একথা বলিয়াছি বটে।


হরিদাস। তিনি হয়তো অপরের নিকট বলিতে পারেন।


হরিমোহন। তাহা বোধ হয় বলিবেন না।


হরিদাস। না বলিলেও আপনি যে হুকুম জারী করিয়াছেন, তাহাতে তাঁহাদের এরূপ অনুমান করাও বিচিত্র নহে।


হরিমোহন। এখন তাহা বুঝিতে পারিয়াছি।


হরিদাস। আপনার আত্মীয় কুটুম্বগণকে এ প্রকারে আবদ্ধ করিয়া রাখাটা আমার বিবেচনায় অত্যন্ত গর্হিত কার্য হইয়াছে।


হরিমোহন। তবে কি করিব?


হরিদাস। তাঁহারা যে যেখান হইতে আসিয়াছেন, তাঁহাদের সেইখানে যাইবার জন্য খিড়কির দ্বার খুলিয়া দিন।


হরিমোহন। আপনার খানা-তল্লাসি বা কাহাকেও কোন কথা জিজ্ঞাসা করিবার আবশ্যক নাই।


হরিদাস গোয়েন্দার কথা শুনিয়া অগত্যা হরিমোহনবাবু তাহাই করিলেন। অনেকেই বাটী ফিরিয়া যাইবার জন্য ব্যস্ত হইয়াছিলেন, কেবল হরিমোহনবাবুর পত্নী তাঁহাদিগকে নানা কথা বলিয়া ভুলাইয়া রাখিয়াছিলেন। এখন কর্তার হুকুম পাইয়া বিদায় দিলেন।


যখন বাড়ি প্রায় খালি হইয়া আসিল, সেই সময় হরিমোহনবাবু হরিদাসকে লইয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। যে ঘরে মৃণ্ময়ী শয়ন করিত, প্রথম সেই ঘরেই হরিদাস গোয়েন্দাকে লইয়া হরিমোহনবাবু উপস্থিত হইলেন।


একটি গবাক্ষ প্রদেশের নিকটবর্তী হইয়া হরিদাস জিজ্ঞাসা করিলেন, ‘এই যে পাশে পুষ্করিণী দেখা যাইতেছে, উহা কি আপনার এই বাটীর সামিল?’


হরিমোহন। হ্যাঁ।


হরিদাস। পুষ্করিণীর জলের অবস্থা কি প্রকার?


হরিমোহন। বড় ভাল নহে।


হরিদাস আবার সেই দিকে চক্ষু ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, ‘পুষ্করিণীর চতুর্দিকে যে নানাপ্রকার গাছপালা দেখা যাইতেছে, ওগুলিও আপনার সম্পত্তির মধ্যে পরিগণিত?’


হরিমোহন। আজ্ঞে হ্যাঁ।


হরিদাস। আপনার কন্যা যে টিনের বাক্সটির মধ্যে সমস্ত অলঙ্কার আনিয়া রাখিয়াছিলেন, সেই বাক্সের মত আর অন্য কোন বাক্স আপনার বাড়িতে আছে?


হরিমোহন। আছে।


হরিদাস। আমাকে একবার দেখাইতে পারেন?


হরিমোহন। পারি।


হরিদাস। তবে দেখান।


হরিমোহন। এইখানে লইয়া আসিতে বলিব?


হরিদাস। অন্য কাহাকেও হুকুম করিবার আবশ্যক নাই—আপনি স্বহস্তে তাহা লইয়া আসুন।


হরিমোহনবাবু ‘যে আজ্ঞা’ বলিয়া দ্রুতপদে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইলেন। হরিদাস এই অবসরে সেই গৃহটির যেখানে যাহা কিছু ছিল তাহা উত্তমরূপে দেখিয়া লইলেন।


হরিমোহনবাবু টিনের বাক্সটি লইয়া আসিলে, হরিদাস গোয়েন্দা কহিলেন, ‘আচ্ছা, বাক্সটি এখন আপনি যথাস্থানে রাখিয়া আসিতে পারেন।’


হরিমোহন। আর কি করিতে হইবে আজ্ঞা করুন।


হরিদাস। আপনার কন্যা মৃণ্ময়ীকে একবার এইখানে ডাকিয়া আনিতে আপনার যদি

**********
No Review
Related Books
Loading books…