এটা একটা আশ্চর্য সমাপতন কিনা জানিনা, কিন্তু এটাই ঘটনা যে এখন থেকে ১৭০ বছর আগে বিশ্বসাহিত্যের প্রথম রীতিমতো ইংরেজি ডিটেকটিভ গল্পটি লিখে ফেলেছিলেন এডগার অ্যালেন পো (১৮০৯-১৮৯৪)। গল্পটির নাম ছিল ‘দি মার্ডারস্ ইন দি রু মর্গ’। তাঁর সাফল্যকে যাঁরা সিংহাসনচ্যুত করতে চেয়েছিলেন—তাঁরা অবিশ্যি বলেন পো নাকি গল্পটি পেয়েছিলেন ফাঁসোয়া ইউজেনে ভিদোক- এর ১৮২৮-২৯ সালে ল...