বসে আছি। অল্প বাদলা বাতাস দিচ্ছে তাই রক্ষে। ট্রেন তো সেই এগারোটায়। সে তার সময়ে আসবে। আমি ততক্ষণ কী করি’ এই অচেনা অজানা শহরে? এখন সন্ধে, সাইট সিয়িং-এর সময় বিগত। সারাদিনই অবশ্য ঘুরছি, শরীর এখন ক্লান্ত, পা চলছে না আর, কিন্তু মন এখনই ছুটি নিতে রাজি নয়। চোখ যতটুকু গ্রহণ করতে পারে তা-ই সই।
এটা একটা চক। শহরের মাঝখানে একটা প্লাজা। মাঝখানে ফোয়ারা উঠছে—ফোয়ারাকে ঘিরে এই ছোট্ট শহ...