এই দ্বীপে পৌঁছানর আগে গত তিন সপ্তাহের ঘটনা সবই আমার ডায়রিতে বিক্ষিপ্তভাবে লেখা আছে। হাতে যখন সময় পেয়েছি তখন সেগুলোকেই একটু গুছিয়ে লিখে রাখছি।
আমি যে আবার এক অভিযানের দলে ভিড়ে পড়েছি, সেটা বোধহয় আর বলার দরকার নেই। এই দ্বীপের নাম হয়ত একটা থাকতে পারে, কারণ আজ থেকে তিনশ বছর আগে এখানে মানুষের পা পড়েছিল, কিন্তু সে-নাম সভ্য জগতে পৌঁছা...