Home
বিলয়বিন্দু – শোভন সোম

বিলয়বিন্দু – শোভন সোম

রঞ্জিত চট্টোপাধ্যায়

বিলয়বিন্দু – শোভন সোম

রঞ্জিত চট্টোপাধ্যায়
thriller

Change color

রঘুকুলপতি বসুরায়চৌধুরী হালের উঠতি বাঙালী ব্যবসায়ী। বংশানুক্রমে তিনি আভিজাত্যের উত্তরাধিকারই পেয়েছিলেন, পেয়েছিলেন তদুপযোগী জমজমাট একটা নাম। কিন্তু তাঁর বাবার আমলে বিত্তের তলানিটুকুও অবশেষ ছিল না। রঘুকুলপতি করিতকর্মা মানুষ। নিজের উদ্যমেই তিনি ব্যবসার মজবুত ভিত গড়ে তুলেছেন। তাঁর ব্যবসার ওঠানামা নিয়ে শেয়ারমার্কেট আলোড়িত হয়। ঠাণ্ডা ঘরে বসে তাঁর সাম্রাজ্য সামলান ম্যানেজমেন্টে ডিগ্রিধারী ঝকঝকে একজিকিউটিভরা।


রিয়্যাল এস্টেট বা ঘরবাড়ির ব্যবসা ছোট ব্যবসা। ওতে ওঁর রুচি নেই। কিন্তু বাল্যবন্ধু চিত্তপ্রকাশকে দেনার দায় থেকে বাঁচাবার জন্য দক্ষিণ পার্ক স্ট্রীট অঞ্চলে তিনি চিত্তপ্রকাশের আধ বিঘে জমির ওপর সেকেলে তেতলা বাড়িটা বেশ দাম দিয়েই কিনে ফেলেছিলেন। এককালে এই অঞ্চলটা দিব্যি নিরিবিলিই ছিল আর সম্ভবত এই বাড়িটাই এখানকার সবচেয়ে উঁচু বাড়ি ছিল। ইদানীং রিয়্যাল এস্টেটের হিড়িকে চারদিকে জিরাফের মত গলা তোলা উঁচু উঁচু বাড়ির সারি এই বাড়িটাকে ঘিরে ফেলেছে।


রঘুকুলপতির ঠাকুরদার বাবা যখন আমহার্স্ট স্ট্রীটে চকমিলান বাড়িটা তুলেছিলেন তখন এই অঞ্চলটা ছিল দেশী আভিজাত্যের সাকিন মোকাম। রামমোহন, বিদ্যাসাগর থেকে এই সেদিনও এই অঞ্চলেই ছিলেন জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র রায় আর কত বড় বড় মাপের মানুষ। কিন্তু হালে আভিজাত্য ঠিকানা বদলে উত্তর দিক থেকে দক্ষিণমার্গী হয়েছে। ঠিকানাটাও আভিজাত্যের একটা লক্ষণ যা ঠিক জায়গায় না থাকলে অনেক কিছু এসে যায়। বন্ধুকে বাঁচাতে গিয়ে এই বাড়িটা কেনার পর রঘুকুলপতির মাথায় ঠিকানা পালটাবার চিন্তা হঠাৎ চাড়া দিয়ে ওঠে।


কিন্তু মানুষ যা চায় সব সময় তক্ষুনি তা হয় না। চিত্তপ্রকাশদের বাড়িটা একবারে খালি ছিল এক থুথ্থুরে বুড়ো যাঁর বয়সের গাছ পাথর নেই, সাতকুলে ওঁর কেউ আছে কি না তা-ও জানা নেই, এহেন একজন ভাড়াটে ওই বাড়িটার তেতলার পেছনের কোণের ফ্ল্যাটটাতে পাঁজর বেরোন বাড়ির ফাটলে গজানো জেদী অশ্বথ্থ গাছের মত শেকড় গেড়ে বসেছিলেন।


কন্ট্র্যাক্টর বা প্রমোটারের হাতে রঘুকুলপতি বাড়ি তোলার ভার দেন নি। দিয়েছেন নামজাদা আর্কিটেক্টের হাতে। কিন্তু আর্কিটেক্টের সাধ্য কি ওই ষাট সত্তর বছর ধরে এক পয়সাও ভাড়া না বাড়িয়ে পঁচিশ না তিরিশ টাকা ভাড়ায় এখনো গ্যাঁট হয়ে বসে থাকা ভাড়াটে তোলে! আবেদন নিবেদন করে, টাকার টোপ ফেলে, অন্য একটা ফ্ল্যাট দেবার কড়ারেও ওই বুড়োকে টলানো গেল না।


রঘুকুলপতি এমন একটা সামান্য ব্যাপারের জন্য কোন ঝুটঝামেলায় যেতে চান না। ওঁর সামান্য আঙুলের টুশকিতেই বুড়োটাকে তোলা যায়। ওঁর মুখ থেকে কথা খসতে না খসতে কাজ হাসিল করতে পারলে অনেকে ধন্য হয়। ওরা বলেছেও যে রঘুকুলপতি বললেই ওরা এখুনি বুড়োটাকে ঝুঁটি ধরে ঘর ছাড়া করবে।


রঘুকুলপতি ভেবেই পেলেন না যে, চালচুলোহীন একটা ভাড়াটে, যে কিনা ঠিকমত ভাড়াটাও দিতে পারে না সে কেন টাকার টোপ খায় না, নতুন ফ্ল্যাট বিনি পয়সায় দিলেও যেতে চায় না, অথচ এই ঝরঝরে ভুতুড়ে বাড়িটাতেই মরতে চায়!


একদিন গরমের বিকেলে রঘুকুলপতি বালিগঞ্জ থেকে লান্সডাউন রোড হয়ে ফিরছিলেন। অনেকদিন বাদে সেদিনও হঠাৎ সেকালের মত দক্ষিণের হাওয়া হঠাৎ বইল। রাস্তার দু পাশের ফুলন্ত জারুল গাছগুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠল। রঘুকুলপতির মনটাও হঠাৎ চনমন করতে লাগল। তিনি ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন।


মালিককে আচমকা আসতে দেখে হাতের খৈনি ফেলে দরোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এল। ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলতেই রঘুকুলপতি গাড়িবারান্দার মুখোমুখি সিঁড়িতে পা দিলেন। গোটা বাড়িটায় জরা ধরেছে। সিঁড়িতে কস্মিনকালে ঝাঁট পড়ে না। সেকেলে সৌখিন বাড়ির গাড়ি বারান্দায় পঙ্খের বাহারি নকশা ঝুলের পুরু চাদরে একেবারে গায়েব। চারপাশে বোঁটকা গন্ধ। পকেট থেকে রুমাল বার করে রঘুকুলপতি নাকে চাপা দিলেন।


সিঁড়িতে আলো নেই। কাঠের রেলিঙ নড়বড় করছে। সাবেক বাড়ির এক-একটা তলা একেলে বাড়ির দোতলার সমান উঁচু। তেতলা উঠতে ওঁর হাঁপ ধরল। রঘুকুলপতি কলিংবেল টিপেছিলেন, কিন্তু ঘন্টা বাজল না। ঘণ্টা না বাজলেও দরজা খুলে বেরিয়ে এলেন এক থুথ্থুরে বুড়ো। নিদন্ত মুখে একগাল হেসে দু হাতে দুটো কপাট মেলে ধরে তিনি বললেন, পায়ের শব্দেই টের পেয়েছি যিনি আসছেন তিনি সামান্য লোক নন। কি সৌভাগ্য আমার, আসুন, আসুন। আমিই কালোশশী দস্তিদার। ওই বেল বাজবে না। বিল মেটাতে পারি নি। বিজলির লাইন কেটে দিয়েছে।


হাঁপাতে হাঁপাতে বিরক্তির স্বরে রঘুকুলপতি বললেন, বসতে আসিনি। একটা কথা বলতে এসেছি।


কালোশশী বললেন, একটা কেন, একশটা কথা বলবেন। কিন্তু আপনি হাঁপাচ্ছেন যে, একটু জিরিয়ে নিয়ে বলবেন। দাঁড়ান, একটা মোমবাতি জ্বালাই।


দেরাজ হাতড়ে দেশলাই বার করে কালোশশী একটা মোমবাতি জ্বাললেন। একটা উটকো ভাড়াটের সঙ্গে বৃথা গল্প করতে রঘুকুলপতি আসেন নি। ঘরে ঢুকে তিনি বললেন, দেখুন মিস্টার—


—দস্তিদার, কালোশশী দস্তিদার।


—হ্যাঁ, মিস্টার দস্তিদার। আপনি তো জানেনই যে, এখানে আমি একটা বাড়ি তুলতে চাই—


—হ্যাঁ জানি। আপনার লোক আমার কাছে এসেছিল। আপনি আমাকে উঠে গেলে টাকা দেবেন, ফ্ল্যাট চাইলে ফ্ল্যাট দেবেন। আপনি সদাশয় ভদ্রলোক। আমি আর কদিনই বা বাঁচব। এই বাড়িতে ঢের দিন আছি। এর প্রত্যেকটা ইট আমার হাড়েমজ্জায় একেবারে গেঁথে গেছে। আমি এখানেই মরতে চাই। কটা দিনের জন্যে আমাকে দয়া করে বেঘর করবেন না, দোহাই আপনার।


রঘুকুলপতি আর কথা বাড়ালেন না।


পরদিনও তিনি টালিগঞ্জ থেকে আশুতোষ মুখুজ্যে রোড ধরে ফিরছিলেন। সেদিনও বিকেলে তেমনি চনমনে হাওয়ায় বেগনি জারুলে ছাওয়া ডালগুলো হঠাৎ চঞ্চল হয়ে উঠেছিল। আকাশের নীল শামিয়ানায় টুকরো টাকরা ভাসন্ত মেঘ অস্তরশ্মির যাদুতে আশ্চর্য রঙিন মায়া বিছিয়েছিল। ড্রাইভারকে তিনি গাড়ি ঘোরাতে বললেন।


আগের দিনের মত কালোশশী দরজার দুটো কপাট দু হাতে খুলে একগাল নিদন্ত হাসি হেসে বললেন, আসুন আসুন। দু মাসের ভাড়া আজ জোগাড় করেছি। কালই গিয়ে দিয়ে আসতুম। বসুন। আপনি যখন এসেই গেছেন, ভাড়াটা দিয়ে দিই।


এহেন প্রস্তাবে বিরক্ত হলেও রঘুকুলপতি না হেসে পারলেন না। বললেন, আপনার রেস্ত আমার বিলক্ষণ জানা। ছুঁচো মেরে আমি হাত গন্ধ করি না। বরং আমিই আপনাকে বেশ কিছু টাকা দিচ্ছি। আপনি ফ্ল্যাটটা ছেড়ে দিন।


মোমবাতির আলোতেও রঘুকুলপতি দেখতে পেলেন যে, বৃদ্ধের মুখ কঠিন হয়ে উঠল। তিনি বললেন, দেখুন, আমি খেটে খাই। কারো দয়াদাক্ষিণ্যে শেষ কটা দিন বাঁচতে চাই না।


—খেটে খান? এ বয়সেও? কি করেন আপনি?


—ছবি আঁকি, ছবি বেচে খাই।


—ছবি আঁকেন! তাতে চলে!


—চলে যায়। আমি ভিয়েনা অ্যাকাডেমিতে ছবি আঁকা শিখেছিলাম। তখন ইয়োরোপে ছবি আঁকা শিখতে যাবার খুব হিড়িক ছিল। জানেন বোধহয়, হিটলারও ভিয়েনা অ্যাকাডেমির ছাত্র ছিলেন!


রঘুকুলপতি ব্যবসা বোঝেন, ছবিটবি বোঝেন না। মুখ্যমন্ত্রীর ডাকা অকশনে গিয়ে তাঁকেও বেশ ক’লাখ টাকা দিয়ে একটা ছবি কিনতে হয়েছিল। ব্যবসায়ীদের এমনি করতেই হয়। ওই ছবিটার মাথামুণ্ডু তিনি বোঝেন নি। তাঁর ধারণায় ছবি বাউণ্ডুলেরা আঁকে। ছবি এঁকে কিস্সু হয় না।


রঘুকুলপতি তবু কৌতূহলী হলেন, বললেন, ইয়োরোপ থেকে আর কিছু শিখে এলেন না, ছবি আঁকা শিখতে গিয়েছিলেন!


—হ্যাঁ। পোরট্রেট, ল্যান্ডস্কেপ এইসব শিখেছি। মডার্ন আর্টের হাওয়া যতই উঠুক, লোকে এখনো তেমন ছবিই চায় যা কিনা দেখে বোঝা যায়। আঁকাবেন নাকি? আপনার পোরট্রেট! ছবি আঁকিয়ে টাকা দেবেন, সেটা দয়া দেখানো হবে না।


রঘুকুলপতি ঈষৎ প্রলুব্ধ হলেন। এঁকে দিয়ে বাবা মা ঠাকুমা ঠাকুরদার ছবি আঁকিয়ে নিলে মন্দ হয় না। চাই কি, তাঁর স্ত্রী কাঞ্চনকুন্তলার ছবিও আঁকিয়ে নেওয়া যেতে পারে।


তিনি কিছু বলবার আগেই কালোশশী বললেন, পাশের ঘরেই ছবি আঁকি। আসুন, দেখবেন, এখন একটা ছবি আঁকছি।


মোমবাতি হাতে নিয়ে কালোশশী পাশের ঘরের দিকে এগোতে মন্ত্রচালিতের মত রঘুকুলপতি তাঁকে অনুসরণ করলেন।


সারা ঘর জুড়ে ডাঁই করা ওলটানো ক্যানভাস, এটা সেটা জিনিসপত্রের রাশ। ইজেলে কাপড় ঢাকা একটা ক্যানভাস। কাপড়টা তুলে ধরে কালোশশী বললেন, এখন এটাই আঁকছি। জায়গাটা চেনা-চেনা ঠেকছে কি? পুরোন ফোটোগ্রাফ দেখে এঁকেছি।


রঘুকুলপতি দেখলেন ক্যানভাসে আঁকা রয়েছে একটা হলের মধ্যে একটা মিটিঙের ছবি। হলের ভেতরটা একটু চেনা চেনা ঠেকলেও তিনি ঠিক চিনতে পারলেন না।


—কি করেই বা চিনবেন! সেই মাদান থিয়েটার কি আছে! ওটা এখন এলিট সিনেমা। ভাবতে পারেন, ওই হলে, রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছেন, ওঁর নৃত্যনাট্য ওখানে হয়েছে। উনিশ শ পঞ্চাশেও ওই হলে মহালয়ার সকালে রবীন্দ্রসংগীতের আসর বসেছিল।


রঘুকুলপতির মাথার চুল থেকে পা অবধি একটা অলৌকিক বিদ্যুৎ শিহরণ খেলে গেল। হঠাৎ তিনি দেখতে পেলেন যে, তিনি মাদান থিয়েটারে ওপচানো ভিড়ের একজন হয়ে দাঁড়িয়ে আছেন। মঞ্চে স্থূলকায় এক ভদ্রলোক এসরাজ বাজিয়ে দলবল নিয়ে গান ধরেছেন, দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরি। গানের গমকে সারা ঘর গমগম করছে। ঘরভর্তি মানুষ নিস্তব্ধ হয়ে ওই গান শুনছে। গান শেষ হতেই, আরে ও কে, ওই গাঢ় রঙের জোব্বা, গাঢ় রঙের টুপি পরা দেবপ্রতিম যিনি উঠে দাঁড়ালেন, তিনি কে! তিনি রবীন্দ্রনাথ না! আরে, এ কী করে হয়! কী করে রঘুকুলপতি সময়ের উলটো ধারায় অতগুলো বছর উজিয়ে এলেন! তিনি কি স্বপ্ন দেখছেন!


রবীন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে অলৌকিক কণ্ঠে বললেন, আজ সরকারী দণ্ডনীতিতে আমাদের কণ্ঠ অবরুদ্ধ। দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের কথা বলবার অধিকারও দেশের কর্তারা আজ অপহরণ করেছেন। এই কর্তার ইচ্ছায় কর্মে—


সভা শেষ হলে রঘুকুলপতি ভিড় ঠেলে রবীন্দ্রনাথের দিকে এগিয়ে গেলেন। পকেট থেকে ছোট্ট নোটবই আর কলম বার করে তিনি রবীন্দ্রনাথের সামনে অটোগ্রাফের জন্য মেলে ধরলেন। রবীন্দ্রনাথ সেই নোটবই আর কলম হাতে নিয়ে তাঁর অনবদ্য শৈলীতে লিখলেন শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর।


রবীন্দ্রনাথের পেছন পেছন তিনিও হল থেকে বেরিয়ে আসতেই দেখতে পেলেন যে তিনি ইজেলে রাখা ছবিটার সামনেই দাঁড়িয়ে আছেন। ঘরে মোমবাতি জ্বলছে আর তাঁর পাশে দাঁড়িয়ে থাকা কালোশশীর মুখে মোমবাতির আলোর কাঁপুনিতে ভৌতিক আলোছায়া খেলছে।


রঘুকুলপতির হাতে ধরা নোটবই আর কলম আর নোটবইয়ের খোলা পাতায় রবীন্দ্রনাথের অটোগ্রাফ। একটু আগেই রবীন্দ্রনাথ ওই অটোগ্রাফ দিয়েছেন। অটোগ্রাফের নিচে লেখা ছাব্বিশে শ্রাবণ তেরোশ চব্বিশ। গোটা ব্যাপারটা অলীকদর্শন বা হালুসিনেশন হতে পারে। পি সি সরকারও তো গোটা ট্রেন ভ্যানিশ করে দেন। কিন্তু এই জ্বলজ্বলে অটোগ্রাফটা তো মেকি নয়! এটা কি করে হল। কালোশশী তন্ত্রটন্ত্র করেন নাকি, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক!


কালোশশী ওঁর বিমূঢ় অবস্থা দেখে হেসে বললেন, যা দেখেছেন তাতে এক চিলতে যাদু নেই। সব সত্যি, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমট্ অফ ইন ইয়োর ফিলোজফি। কথাটা আমার নয়, শেক্সপিয়রের। এইমাত্র আপনি উনিশ শ সতেরর এগার অগস্টে দেওয়া রবীন্দ্রনাথের স্পিচ শুনে এলেন। এভিডেন্স তো আপনার হাতেই রয়েছে।


গোটা ব্যাপারটাই ভেলকিবাজি হলেও রঘুকুলপতি ধাঁধায় পড়লেন রবীন্দ্রনাথের সইটাকে নিয়ে। ওটা তো ধাঁধা নয়। তিনি রবীন্দ্রনাথের কাছের মানুষ বাণী চন্দ, প্রশান্তিদেব ঘোষ, বীরেনকৃষ্ণ দেববর্মা, সমুদ্রজয় ঘোষের সঙ্গে দেখা করলেন এবং ওঁরা প্রত্যেকে একবাক্যে বললেন ওটা সত্যিই। পূজনীয় গুরুদেবের স্বাক্ষর।


একবার প্লেনে দীর্ঘপথ যেতে যেতে কি একটা পত্রিকায় রঘুকুলপতি প্যারাসাইকোলজির কথা পড়েছিলেন। গোটা ব্যাপারটাই ওঁর বুজরুকি মনে হয়েছিল। দুঁদে ব্যবসায়ী রঘুকুলপতি জীবনে এই প্রথম সত্যিকার একটা সমস্যায় পড়লেন। জীবনে তিনি হারতে শেখেন নি। কোন এ

**********
No Review
Related Books
Loading books…