
পথিক ওগো চলতে পথে

কাজী নজরুল ইসলাম
ছায়ানট – সাদ্রা
পথিক ওগো চলতে পথে
তোমায় আমায় পথের দেখা।
ওই দেখাতে দুইটি হিয়ায়
জাগল প্রেমের গভীর রেখা॥
এই যে দেখা শরৎ-শেষে
পথের মাঝে অচিন দেশে,
কে জানে ভাই কখন সে
চলব আবার পথটি একা॥
এই যে মোদের একটু চেনার আবছায়াতেই বেদন জাগে।
ফাগুন হাওয়ায় মদির ছোঁয়া পুবের হাওয়ার কাঁপন লাগে।
**********
No Review
Related Books
পথহারাকাজী নজরুল ইসলাম
বিচাররবীন্দ্রনাথ ঠাকুর
আমি পথিক, পথ আমারি সাথিরবীন্দ্রনাথ ঠাকুর
আমি পথিক, পথ আমারি সাথিরবীন্দ্রনাথ ঠাকুর
এখানে তো বাঁধা পথেররবীন্দ্রনাথ ঠাকুর
এখানে তো বাঁধা পথেররবীন্দ্রনাথ ঠাকুর
অকরুণ পিয়াকাজী নজরুল ইসলাম