Home
আধো ধরণি আলো আধো আঁধার

আধো ধরণি আলো আধো আঁধার

কাজী নজরুল ইসলাম

আধো ধরণি আলো আধো আঁধার

কাজী নজরুল ইসলাম
song

Change color

আধো ধরণি আলো আধো আঁধার।

কে জানে দুখ-নিশি পোহাল কার॥

আধো কঠিন ধরা আধেক জল,

আধো মৃণাল-কাঁটা আধো কমল।

আধো সুর, আধো সুরা – বিরহ, বিহার॥

আধো ব্যথিত বুকে আধেক আশা,

আধেক গোপন আধেক ভাষা!

আধো ভালোবাসা আধেক হেলা

আধেক সাঁঝ আধো প্রভাত-বেলা

আধো রবির আলো – আধো নীহার॥


**********
No Review
Related Books
Loading books…