
৩. নির্বাসিত পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার

রঞ্জন বন্দ্যোপাধ্যায়
| রঞ্জন বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবইয়ের জগৎ২৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১৮২৯—এর কলকাতা। জমিয়ে শীত পড়েছে। জানুয়ারি মাসে তখন শীত পড়ত বটে কলকাতায়। সাহেবদেরও না কি শীত করত! সেই শীতের মধ্যে যত সকালে সম্ভব কলেজে চলে আসে এক বারো বছরের ছেলে। তার নাম মদনমোহন। সে দ্বিতীয়বার ভর্তি হয়েছে সংস্কৃত কলেজে। কলকাতার বিখ্যাত সংস্কৃত কলেজ।
কেন সে অত সকালে কলেজে আসে। সে এক বন্ধু পেয়েছে কলেজে। একমাত্র তারই সঙ্গে কথা বলা যায়, তাকেই ভালবাসা যায়। এমনই তার মেধ...