১৮২৯—এর কলকাতা। জমিয়ে শীত পড়েছে। জানুয়ারি মাসে তখন শীত পড়ত বটে কলকাতায়। সাহেবদেরও না কি শীত করত! সেই শীতের মধ্যে যত সকালে সম্ভব কলেজে চলে আসে এক বারো বছরের ছেলে। তার নাম মদনমোহন। সে দ্বিতীয়বার ভর্তি হয়েছে সংস্কৃত কলেজে। কলকাতার বিখ্যাত সংস্কৃত কলেজ।
কেন সে অত সকালে কলেজে আসে। সে এক বন্ধু পেয়েছে কলেজে। একমাত্র তারই সঙ্গে কথা বলা যায়, তাকেই ভালবাসা যায়। এমনই তার মেধ...