Home
হিম আগুন

হিম আগুন

সমরেশ মজুমদার

হিম আগুন

সমরেশ মজুমদার
short story

Change color

গত কয়েকদিনের মধ্যে গত রাতেই বোধহয় ঠান্ডাটা কট্টর ছিল। আজ বিছানা ছেড়ে বেরিয়ে আসতে একটুও ইচ্ছে হচ্ছিল না। জানালার কাঁচ খোলা, বাইরের পৃথিবীটা আড়ালে। কিন্তু যেহেতু ঘড়ি বলছে এখন সকাল দশটা তাই অস্বস্তি শুরু হল। ঠিক এই মুহূর্তে যদি ঘড়িতে সময় সাড়ে ছয় বা সাত থাকত তাহলে দিব্যি ঘুমিয়ে পড়তে পারতাম। যেই জানলাম বেলা বেশ হয়ে গেছে অমনি শরীরের অন্য প্রয়োজনগুলো প্রকট হল, টয়লেটে ছুটতেই হবে যখন তখন বিছানা ছেড়ে উপায় কী।


মিনিট পনেরো বাদে ধোঁয়া ওঠা এক কাপ গরম চা নিয়ে দরজা খুলে আবার কাঠের বারান্দায়। এসে দাঁড়ালাম। পাহাড় তো বটেই, সামনের রাস্তাটাও কুয়াশায় ঢেকে গেছে। কাঠের বারান্দায় কুয়াশারা দাগ রেখে গেছে। ওখানে পড়ে থাকা বেতের চেয়ার এখন বেশ স্যাঁতসেঁতে। সেটায় বসে যে মগে আরাম করে চুমুক দেব তার উপায় নেই।


এখন আমার শরীরে যাবতীয় শীতবস্ত্র। এই এলাকাটা একেই বেশ নির্জন, তার ওপর শীত এবং কুয়াশা বাড়লে অথবা বৃষ্টি বাড়লে মনে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। অনেক তল্লাশির পর এরকম জায়গা খুঁজে পেয়েছি আমি।


চারপাশে তাকালাম। তাকাতেই মনে হয় এই মেঘ, কুয়াশা, ছায়ায় সময় যেন বেড়ে ওঠার আগেই ফুরিয়ে যায়। হঠাৎ আলো নিভল অন্ধকার জানান দিল আর বোঝা গেল এখন রাত। তার আগে কখন যে দুপুর-বিকেল গলে গেল তা টেরই পাওয়া যায় না।



খুব কাছের বাড়িটা মিনিট আটেক দূরে। এই রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে। একজন প্রাক্তন নাবিক থাকেন সেখানে। ভদ্রলোক অবসর নিয়েছেন বছর দুয়েক হল। তার ছয়মাস আগে বিয়ে করেছিলেন একজন গোয়ানিজ মহিলাকে। এটি ওঁর তৃতীয় বিয়ে। এই বিয়ের পর তাঁর প্রথম দু-পক্ষের সন্তানরা সম্পর্ক ত্যাগ করেছে। ওই গোয়ানিজ মহিলাও এতদিন স্বামীর কাছে আসেননি। শেষপর্যন্ত পদার্পণ করেছেন মাস দুয়েক হল। প্রায় তিরিশ বছর পরে জন্মানো স্ত্রী বাড়িতে আসার পর নাবিক ভদ্রলোককে খুব কমই বাড়ির বাইরে দেখা যায়। ভদ্রমহিলার কাছে আমি কৃতজ্ঞ। নইলে রোজ দু-বেলা সমুদ্রের গর্জন শুনতে হত পাহাড়ে বসে।


আমার এই বাড়ি থেকে বাজার পাক্কা এক মাইলের পাহাড়ি পথ। ওখানটা বেশ জমজমাট। বাস টার্মিনাল, সিনেমা হল, দোকানপাট-বাজারগুলো যেমন হয় আর কী। সপ্তাহে একদিন যেতে হয় আমাকে। সাতদিনের খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র, সিগারেট, ওষুধ দিনে এক মাইল। পাহাড়ি পথ ভাঙতে ইচ্ছে হয় না বলেই ট্যাক্সি নিই। এক মাইলের জন্যে তিরিশ টাকা চাইলে ট্যাক্সিওয়ালার সঙ্গে ঝগড়া করার কোনও মানে হয় না। এরকম নির্জনে জোরে কথা বলাও ঠিক নয়। এই বেশ আছি। চা শেষ করলাম আমি। বারান্দার আর এক কোণে গিয়ে দাঁড়ালাম। এখন থেকে সূর্য ঠিকঠাক আলো ফেললে, বরফের চূড়াগুলো স্পষ্ট দেখা যায়। কিন্তু আজ তার সুযোগ নেই। বাজারের হোটেল থেকে বাড়ির খোঁজ করতেই একজন সন্ধান দিয়েছিল। যাঁর বাড়ি তিনি থাকেন সমতলের শহরে। বছরে দিন-সাতেকের জন্যে এখানে আসেন ছুটি কাটাতে। শর্ত হল, তিনি যখন আসবেন তখন তাঁকে বাড়িটা ছেড়ে দিতে হবে। দিন-সাতেকের জন্যে এই শর্ত মেনে নিয়েছি। ইতিমধ্যে একটি বছর কেটেছে আর ভদ্রলোক সস্ত্রীক ঠিক সাতটা দিন এখানে থেকেছিলেন। ওই সময় আমি চলে গিয়েছিলাম পাহাড়ের ওপরের ফরেস্ট বাংলোয়। পরিবর্তনটা মন্দ লাগেনি। ফিরে এসে দেখলাম আমার যাবতীয় জিনিস ঠিকঠাক রয়েছে, ওঁরা সেগুলো স্পর্শ করেননি। উলটে বাড়িটাকে আরও একটু পরিচ্ছন্ন করে গেছেন।



অথচ টিঙ্কু যখন পাশে ছিল তখন এরকম জীবনের কথা ভাবতেই পারতাম না। সকালে ঘুম ভাঙার পর যে হইচই শুরু হত তার শেষ মাঝরাতে ঘুম এল। অবশ্য সন্ধেটা ছিল ওর, আমার নয়।


ওসব কথা আজকাল মনে করতে চাই না। কিন্তু এই না চাওয়ার সঙ্গে মনের কিছুতেই বনিবনা হয় না। যেমন এখন চারপাশে কুয়াশার দেওয়াল আর হাতে শূন্য চায়ের মগ নিয়ে টিঙ্কুর মুখ। ভেসে উঠল। টিঙ্কু গাইত প্রচুর হিন্দি আর কিছু হিট বাংলা গান। শুধু একটা রবীন্দ্রনাথের গান ওর মুখে শুনতে পেতাম। তাও যখন অন্ধকার করে মেঘ ঘনিয়ে বিকেল হওয়ার আগেই সন্ধে নামত। তখনই। টিঙ্কু গাইত, মেঘের পরে মেঘ জমেছে–। কুয়াশারা মেঘ নয়, তবুও এখন ওদের মেঘ। বলে ভাবতে ইচ্ছে করছে।


ঘরে ফিরে গিয়ে বেসিনে মগ রাখলাম। এখন কল খুলে ওটাকে ধোওয়ার চেষ্টা না করাই ভালো। দুপুরে নিশ্চয়ই ঠান্ডাটা কমবে।


গত সপ্তাহে বাজারে মাছ আসেনি। এখানে খাসির মাংস পাওয়া যায় মাঝে-মাঝে, চিকেন প্রচুর আর বিফ বেশ সস্তা।


চিকেন বা বিফের থেকে পাঁঠা বা খাসির মাংসের ওপর আমার একটু টান আছে। সেদিন শুনেছিলাম আজ খাবার দোকানে খাসি কাটা হবে। একবার ঘুরে আসা যাক। রাস্তায় বেরিয়ে পড়লে অন্যরকমের আরাম হয়।



জিনস, জ্যাকেট, মাফলার, জর্থাস্টার আর মাথায় পাগড়ি টুপি, কাঁধে লম্বা স্ট্রাইপের ব্যাগ, হাঁটতে-হাঁটতে হেসে ফেললাম। এখন তাকে মাছ বা খাসির মাংস নিয়ে মাথা ঘামাতে হচ্ছে। টিঙ্কু শুনলে হেসে গড়িয়ে পড়ত। যে লোকটাকে কাজে লাগাতে তাবড়-বড় রুই কাতলারা দিনরাত পেছনে লেগে থাকত, মৃত্যুকে উপেক্ষা করে বুদ্ধিকে কাজে লাগিয়ে যে প্রবলভাবে বেঁচে থাকত, সেই মানুষ কী করে কষা মাংস রাঁধবে তা নিয়ে ভেবে কূল পায় না, তখন তো হাসি পাবেই। কিন্তু সত্যি বলতে কি এসব নিয়ে থাকতে আবার মন্দ লাগছে না। এর ভেতরেও একটা অন্যরকমের আনন্দ আছে যা আমি আগে জানতাম না।


মোড় ঘুরতেই বাড়িটার দিকে তাকাতে প্রাক্তন নাবিককে দেখতে পেলাম। এই ঠান্ডায় একটা লম্বা ঝাঁটা দিয়ে বারান্দা পরিষ্কার করছে। দেখাদেখি হতেই বলল, হা-ই।


আমি দাঁড়ালাম, আপনার কী হয়েছে?


নাবিক বলল, কেন? আই অ্যাম ফাইন।


তাহলে অনেকদিন আপনার দেখা পাইনি কেন? চিৎকার করে বলতে হল।



আমার স্ত্রী এসেছেন, বুঝতেই পারছেন, সময় দিতে হচ্ছে। এসব বুঝবেন না।


এই সময় একজন মহিলা বেরিয়ে এলেন, কেন?বুঝবেন না কেন? নির্বোধ নাকি?


মহিলার শরীরে ওভার কোট। মুখচোখ ভালোই ফরসা।


নাবিক নিচু গলায় কিছু বললেন। সম্ভবত আবার একা থাকার কথাই জানালেন। ভদ্রমহিলা কাঁধ নাচালেন এবং আমাকে শুনিয়ে বললেন, এরকম ভুল রসিকতা আমি একদম পছন্দ করি না।


ঠিক আছে। ঠিক আছে, আর বলব না। চটপট মেনে নিলেন নাবিক। আমার বেশ মজা লাগছিল। আচ্ছা, একেই কি স্ত্রৈণ বলে? ওঁকে আর বিরক্ত না করার জন্যে বললাম, আচ্ছা, চলি। পরে দেখা হবে।


হ্যাঁ। কিন্তু কবে দেখা হবে তা আপনাকে বলতে পারছি না।


কেন? অবাক হলাম।



অসুবিধে আছে।


মনে হচ্ছে আপনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। ঠিক আগের মতো কথা বলতে পারছেন না। আমি হাত নাড়লাম।


হঠাৎ ভদ্রমহিলা গলা তুললেন, এক্সকিউজ মি, দয়া করে একটু কাছাকাছি আসবেন? বেশ মজা লাগছিল। বাড়ির সামনে পৌঁছলে মহিলা বললেন, আপনি যখন আমাদের প্রতিবেশী তখন নিশ্চয়ই আমার পরিচয় জানেন! যদি না জানেন তাহলে জানিয়ে দিচ্ছি, এই ভদ্রলোক আমার স্বামী।


আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম।


ধন্যবাদ। আপনি বললেন এই ভদ্রলোক ঠিক আগের মতো কথা বলছেন না। তার মানে হল, আমি এখানে আসার পর ওঁর কথা বলার ধরন বদলে গেছে। রাইট?


হ্যাঁ, আপনি এখানে আসার আগে উনি দু-বেলা আমার ওখানে যেতেন–গল্প…।



বাধা দিলেন মহিলা, বিশ্বাস করছিনা। উনি গল্প করতে জানেন না। তার থেকে বলুন, উনি একাই কথা বলে যেতেন, আপনার কথা শুনতে চাইতেন না। কারেক্ট? আমি এসে কিছু ডিসিপ্লিন এনেছি। উনি দিনের মধ্যে এক ঘণ্টা যা ইচ্ছে বলে যেতে পারেন কিন্তু বাকি তেইশ ঘণ্টা মুখ বন্ধ রাখতে হবে। আজ যে কথাগুলো বলেছেন তা ওই সময়ের মধ্যে। অর্থাৎ আর পঞ্চাশ মিনিট পরে উনি মুখ বন্ধ করে রাখতে বাধ্য।


মাথা নাড়লাম। অভিনব ব্যাপার। এবার আমি চলি। দেরি হয়ে গেলে বাজারে কিছুই পাব না।


আই সি। আপনি বাজারে যাচ্ছেন! আমাকে দু-মিনিট সময় দেবেন?


বুঝতে পারলাম না।


আপনাকে তো গবেট বলে মনে হয় না। শরীর বেঁকিয়ে মহিলা ভেতরে চলে গেলেন। প্রাক্তন নাবিক খুকখুক করে হাসল। তাকে জিজ্ঞাসা করলাম, উনি আমার সঙ্গে যাবেন? কাঁধ ঝাঁকিয়ে সে জানালো কিস্যু জানে না।


বললাম, আপনার তো এখন কথা বলার সময়, বলছেন না কেন?



মহিলা বেরিয়ে এলেন, অত্যন্ত হিসেবি। দশ মিনিট বলেছে, বাকি পঞ্চাশ মিনিট হাতে রেখে দিচ্ছে। চলুন।


পরনে জিনস, পুলওভার, মাথায় রুমাল বাঁধা, হাতে ব্যাগ নিয়ে ঘুরে দাঁড়ালেন, যেখানে যা-যা করতে বলেছি করে রাখবে। কোনও অজুহাত শুনতে চাই না।


প্রাক্তন নাবিক ঘাড় নাড়লেন।


মিনিট দুয়েক চুপচাপ হাঁটলাম আমরা। চারপাশে কুয়াশা পাক খাচ্ছে। কিছু বলতে হয় তাই জিজ্ঞাসা করলাম, কুয়াশা আপনার কেমন লাগে?


ননা, নট অ্যাট অল। আপনার?


আমার বেশরহস্যময় মনে হয়।


থ্রিলার-ট্রিলার পড়ার অভ্যেস আছে?



না। ওটা এমনি-এমনি মনে আসে।


ব্যক্তিগত কথা বলা আমি পছন্দ করি না। এখন যেহেতু একসঙ্গে হাঁটছি তখন আপনার শখ আমার জানা দরকার। আমি জুলি।


নাম বললাম, শান্ত।


ওয়েল শান্ত, আমি শুনেছিলাম আপনি এখানে একা থাকেন।


ঠিকই শুনেছেন।


স্ত্রী কোথায়?


আসেননি। আমার জীবনে কেউ স্ত্রী হয়ে আসেননি।


কেন? আপনার কি কোনও গোলমাল আছে?



যাচাই করার সুযোগ হয়নি ম্যাডাম।


ও, ম্যাডাম বলার কী দরকার? জুলি বলবেন, বুঝলেন?


ঠিক আছে, মনে থাকবে।


তাহলে আপনি একা থাকেন। নিজেই নিজের সংসার চালান। কিন্তু আপনার বয়স তো চল্লিশের নিচে। এই বয়সেই কাজকর্ম ছেড়ে দিয়ে একলা থাকছেন, এর মধ্যেই প্রচুর টাকা রোজগার করেছেন, তাই না? জুলি জিজ্ঞাসা করলেন।


তেমন কিছু নয়। তবে যা পেয়েছি তার জন্যে পরিশ্রম করতে হয়েছে। বললাম। সেই টাকা যখন শেষ হয়ে যাবে, তখন আবার পরিশ্রম করতে বেরুব।


হুম। খানিকটা হাঁটার পর জুলি জিজ্ঞাসা করলেন, একা থাকতে আপনার ভালো লাগে?


মন্দ লাগে না, শুধু এটুকু বলতে পারি।



আপনি নিশ্চয়ই শুনেছেন আমি নিশ্চয় তার থার্ড ওয়াইফ?


মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বললাম।


এ ব্যাপারে উনি আপনার থেকে তিনগুণ সক্রিয় পুরুষ। আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন আমার থেকে এত বেশি বড় একটা লোককে কেন বিয়ে করলাম। জুলি তাকাল।


কারও ব্যক্তিগত ব্যাপারে একথা বলা আমি পছন্দ করি না।


রাইট! মাথা দোলালেন জুলি।


এখন এই রাস্তার দু-ধারে যেসব বাড়ি তার সবগুলো কাঠের। রাস্তার ওপর এখনও ফিনফিনে কুয়াশা। সামনেই বনবিভাগের দপ্তর, পূর্তদপ্তরের কার্যালয়। এর পরেই ডানদিকে ঘুরলেই। বাজার। বললাম, আমরা বাজারে পৌঁছে গিয়েছি।


আপনি কী কিনবেন? খুব দেরি হবে? জুলি দাঁড়ালেন।



মাংস। খুব নির্লিপ্ত গলায় বললাম।


অ। আমি ভেজিটেরিয়ান। এতটা পথ একা ফিরে যাওয়া বিরক্তিকর। আমরা কি ফেরার সময়টা ঠিক করে নিতে পারি? ঘড়ি দেখে বললাম, ঠিক আধঘণ্টা বাদে এখানে দেখা হতে পারে?


ওটা পঁয়তাল্লিশ মিনিট করুন।


ঠিক আছে।


ভদ্রমহিলাকে সবজির বাজারের মুখে ছেড়ে দিয়ে মাংসের দোকানের সামনে পৌঁছে দেখলাম ওটা বন্ধ। ওপাশে কয়েকজন দিশি মুরগি নিয়ে বসে আছে কিন্তু তাদের চেহারা দেখে ইচ্ছে হল


নেওয়ার। ভিড় হয়েছে যে মাছওয়ালার সামনে সে একটা বিশাল বোয়াল কেটেছে। দেখলেই বোঝা যায় মাছটা তাজা। মাছওয়ালা

**********
No Review
Related Books
Loading books…