Home
ললাট লিখন

ললাট লিখন

সমরেশ মজুমদার

ললাট লিখন

সমরেশ মজুমদার
short story

Change color


গ্রামের নাম ত্রিশূল। মোটামুটি বর্ধিষ্ণু গ্রাম। কিন্তু জমিদার মানুষটা বড্ড খরচে। দুহাতে টাকা খরচ করেন। তাঁর নানান রকমের শখের মধ্যে একটি হল জ্যোতিষীর কাছে যাওয়া। ভারতবর্ষের বড়-বড় জ্যোতিষীর কাছে যান আর নিজের ভাগ্য জেনে আসেন। অবশ্য খুঁটিনাটি ব্যাপারে ওঁদের ভবিষ্যদ্বাণীর মিল হয় না কিন্তু মূল ব্যাপারটি অভিন্ন থেকে গেছে। যে কথাটা সবাই বলেছেন তা হল যতই খরচ করুন তাঁর পকেট খালি হবে না। এতেই জমিদারবাবুর শান্তি, পকেটে মাল থাকলে যে কোনও সমস্যার মোকাবিলা করা যায়। কিন্তু একটা ব্যাপারে জমিদারবাবুর একটু অস্বস্তি আছে। ত্রিশূল গ্রামের ঠিক মুখটাতে যে বিরাট বটগাছ কয়েক দশক ধরে ছায়া বিলোচ্ছে তার তলায় এক সাধুবাবা বাস করেন। প্রায় কুড়িবছর হয়ে গেল সাধুবাবা সেখানেই অবস্থান করছেন। প্রথম-প্রথম লোকে ওঁকে একটু সন্দেহের চোখে দেখত কিন্তু মানুষটার ওপর একটু একটু করে সবার শ্রদ্ধা জমেছে। কুড়িটা বছর বড় দীর্ঘ সময়। এই সময়। কেউ ওঁকে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া আসন ছেড়ে উঠতে দ্যাখেনি। গ্রামের লোক খেতে দিলে খান, না দিলে অনশনে কাটান। শরীর ক্রমশ শীর্ণ হলেও মুখে এক ধরনের জ্যোতি জন্ম নিচ্ছে। কথা বলেন খুব কম। সাধুবাবা কিছু চান না, কাউকে স্তোকও দেন না, নিজের মনেই থাকেন। এই মানুষটি সম্পর্কে জমিদারবাবুর প্রথমদিকে কোনও কৌতূহল ছিল না, এখন হচ্ছে। দুতিনদিন সাধুবাবার সামনে গিয়ে দাঁড়িয়েছেন তিনি, চামচেদের দিয়ে সাধুবাবার মত জানতে চেয়েছেন কিন্তু কোনও উত্তর পাননি।



জমিদারবাবুর স্ত্রী সন্তান-সম্ভবা ছিলেন। আজ ভোরে উঠে জমিদারবাবুর মনে হল স্ত্রীর গর্ভে পুত্র কিংবা কন্যা আছে, কিন্তু ঠিক কী আছে তা তিনি জানেন না। কোনও জ্যোতিষী এই ব্যাপারে মুখ খোলেননি। সাধুবাবাকে প্রশ্নটা করলে কেমন হয়? তাঁরই জমিদারির মধ্যে একজন সাধু বাস। করছেন অথচ তিনি আগামীকালের কথা আগাম জানতে পারছেন না এ কি করে সহ্য করা যায়!


খোঁজখবর নিয়ে জানলেন ঠিক দুপুরবেলায় সাধু একা থাকেন। কাঠফাটা রোদ্দুরে কেউ আর গ্রামের বাইরে যায় না। দুপুর অবধি কোনওরকমে ধৈর্য ধরে থাকলেন জমিদারবাবু, তারপর কাউকে সঙ্গে না নিয়ে নিশব্দে ছাতি মাথায় বেরিয়ে পড়লেন।


দূর থেকে সাধুবাবাকে দেখতে পেলেন তিনি। নির্জন বটগাছ আর তার নীচে সাধুবাবা ধ্যানমগ্ন। একটা নেড়িকুকুর ছায়ায় বসে একদৃষ্টিতে সাধুবাবার মুখের দিকে তাকিয়ে রয়েছে। জমিদারবাবু সাধুর সামনে এসে প্রণাম জানালেন। সাধুর চোখ বন্ধ, তাঁকে দেখতে পাচ্ছেন কিনা জমিদারবাবু বুঝতে পারলেন না। অথচ ধ্যান ভাঙাতেও ঠিক সাহস হচ্ছে না। বেশ কিছুসময় প্রতীক্ষায় কেটে গেল। সাধু চোখ খুলছেন না। ক্রমশ অধৈর্য হয়ে পড়লেন জমিদারবাবু। শেষে তাঁর মাথায় একটা মতলব এল। পড়ে থাকা গাছের ডাল কুড়িয়ে সজোরে নেড়িকুকুরটিকে প্রহার করলেন তিনি। প্রচণ্ড আর্তনাদ করে কুকুরটি সাধুবাবার আসনের দিকে ছুটে গিয়ে শেষমুহূর্তে দিক পরিবর্তন। করে উধাও হল। কিন্তু ততক্ষণে জমিদারবাবুর উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সারমেয়র চিৎকারে সাধুবাবার ধ্যান ভঙ্গ হয়েছে। তিনি চোখ মেলে দেখলেন জমিদারবাবু করজোড়ে দাঁড়িয়ে। আছেন। পলায়মান নেড়িকুকুরটির দিকে তাকিয়ে চিৎকারের কারণ বুঝতে অসুবিধে হল না, বিরক্ত সাধুবাবা প্রশ্ন করলেন, কৃষ্ণের জীবটিকে কি তুমি প্রহার করেছ?



জমিদারবাবু বললেন, হ্যাঁ বাবা।


কেন?


না হলে আপনার ধ্যানভঙ্গ হত না। শুনেছি বরফ-পাহাড়ের সামনে খুব জোরে আওয়াজ করলে তবেই বরফ ফাটে।


সাধুবাবার মুখে হাসি দেখা দিল। লোকটি বুদ্ধিমান বটে। কিন্তু সঙ্গে-সঙ্গে তাঁর মনে পড়ে গেল এই মানুষটি এর আগে তাঁর কাছে কয়েকবার এসেছেন একটাই উদ্দেশ্য নিয়ে। ইনি নিজের ভবিষ্যৎ জানতে চান। ঈশ্বরকে ডাকেন তিনি, ঈশ্বরের নাম করেন, কিন্তু কোন বিদ্যায়। ভবিষ্যতের খবর জানা যায় তা তাঁর জানা নেই। জানতেও চান না। ঈশ্বর তাঁকে করুণা করলেই তিনি ধন্য। অথচ এই সাধারণ মানুষগুলো মনে করে যেহেতু তিনি সন্ন্যাসীর জীবনযাপন করছেন তাই মানুষের অতীত ভবিষ্যৎ জেনে বসে আছেন। তাঁর যে সেরকম কোনও ক্ষমতা নেই, ক্ষমতার লোভে তিনি এগোননি, একথা বললেও কেউ বিশ্বাস করবে না। এই কারণেই তিনি খুব কম কথা বলেন, লোকালয়ের কাছে না থাকলে না খেয়ে মরতে হবে তাই এখানে থাকা।


সাধুবাবার হাসি দেখে জমিদারবাবু বললেন, বাবা আমার বংশে সন্তান আসছে–আপনি বলুন সে পুত্র হবে তো?



সাধুবাবা মাথা নাড়লেন, বিধাতা যা চায় তাই হবে।


জমিদারবাবু বললেন, সেকথা ঠিক, কিন্তু মন তো জানতে চায়। আপনি তো সবই জানেন, দয়া করে বলুন।


সাধুবাবা বললেন, আমি সে ক্ষমতার অধিকারী নই। ঈশ্বরের করুণা পাওয়ার জন্য বসে আছি, তিনি প্রসন্ন হলেই আমার মুক্তি।


আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। জমিদারবাবু অসহিষ্ণু হলেন।


আমি মিথ্যে কথা বলব কেন তাই বুঝতে পারছি না।


জমিদারবাবু একথা বিশ্বাস করতে রাজি হলেন না। তিনি উষ্ণ গলায় বললেন, আগামীকাল আবার আমি এই সময়ে আসব। আশা করি তখন আপনি ফিরিয়ে দেবেন না।


ক্ষুণ্ণ জমিদারবাবুকে চলে যেতে দেখলেন সাধুবাবা। কী আশ্চর্য ব্যাপার, কোনও মানুষ বিশ্বাস করতে চায় না যে তিনি ভবিষ্যৎ দেখতে পান না। সেই ক্ষমতা কী করলে আয়ত্ত হয় তাও তিনি জানেন না। দিনরাত ঈশ্বরকে ডাকা ছাড়া আর কোনও কিছুই যে তিনি জানেন না। শুনেছেন বড় সন্ন্যাসীরা এসব পারেন কিন্তু বড় সন্ন্যাসী হতে গেলে কী করা দরকার সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই।



সাধারণ মানুষের দোষ দেন না সাধুবাবা, তারা তো জানতে চাইবেন। ক্রমশ তাঁর মনে অভিমান এল। এত বছর কেটে গেল ঈশ্বরের প্রত্যাশায় তবু তাঁর করুণা পেলেন না। শীর্ণ জটাধারী তপ্ত। মধ্যাহ্নে আকাশের দিকে তাকালেন। সেখানে একখণ্ড মেঘও নেই। মনে-মনে প্রার্থনা করলেন, হে করুণাময়, তুমি দয়া করো। আমি কিছুই চাইনা তোমার কাছে, শুধু তোমার লীলার স্বাদ নিতে চাই।


সেই সন্ধ্যয় সাধুবাবা কিছু খেলেন না। গ্রামের ভক্তরা অবশ্য নিত্যদিনের উপাচার পৌঁছে দিয়ে গিয়েছিল। এই সঙ্গে এসেছিল আর একটি বিশেষ থালা। ওটি জমিদারবাবু পাঠিয়েছেন। রাজভোগ, রাজসন্দেশ এবং রাজফলে সেটি পরিপূর্ণ। সাধুবাবা কোনও দিকেই তাকালেন না। চিত্ত স্থির করে ক্রমশ ডুবে যেতে লাগলেন এক অসীমে। যেখানে গেলে কোনও জাগতিক কোলাহল কর্ণে প্রবেশ করে না।


মধ্যরাত পেরিয়ে গিয়ে আকাশ একটু-একটু করে চেহারা বদলাচ্ছিল। ফিকে জাফরান রঙের সমারোহ সেখানে। নবমীর চাঁদ ননীর রং মেখে ঝুলে রয়েছে মধ্যগগনে। শুকতারা ক্রমশ উজ্জ্বল হচ্ছে এখন। শেষ প্রহরে সাধুবাবার চেতনা ফিরে এল। বড় নির্জন হয়ে আছে পৃথিবী। বিশ্বচরাচর এখন ঘুমের অতলে। কোথাও কোনও শব্দ নেই। সাধুবাবা চোখ মেললেন। হঠাৎ তাঁর। শ্রবণেন্দ্রিয় সতর্ক হল। দ্রুতপায়ের আওয়াজ কানে আসছে। এই শেষরাতে কে আসছে? ঠিক তখনই নজরে এল। ত্রিশূল গ্রামের ভেতর থেকে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে ছুটে আসছে বলা চলে। আকৃতি দেখে চিনতে পারলেন না সাধুবাবা। অথচ এই গ্রামের প্রতিটি মানুষকে তিনি ভালো করে চেনেন। কোনও কুমতলব শেষ করে লোকটা ফিরে যাচ্ছে না তো! গ্রামের মানুষ তাঁর ভক্ত, তাঁকে সেবা করে। ওদের কোনও ক্ষতি করে আসছে না তো লোকটা?



চোখের সামনে দিয়ে যখন সে হনহন করে বেরিয়ে যাচ্ছে তখন সাধুবাবা তাকে ডাকলেন, ওহে এদিকে একবার শোন!


লোকটি একটু শ্লথ হয়ে আবার চলতে শুরু করলে সাধুবাবা গলা তুললেন, তুমি কে হে? ডাকছি শুনতে পাচ্ছ না?


এবার লোকটি থামল। তারপর সেখানেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কী বলছেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই।


সাধুবাবা হাসলেন, অত ব্যস্ত কেন? দুদণ্ড দাঁড়িয়ে যাও না?


লোকটি বিরক্ত মুখে এগিয়ে এল, কী বলছেন?


তোমাকে তো কখনও দেখিনি বাপু, কোথায় থাকো?


এতদিন চোখ ছিল না তাই দ্যাখেননি, এখন চোখ হয়েছে তাই দেখছেন। কী কারণে ডাকছেন তাড়াতাড়ি বলে ফেলুন।


সাধুবাবা লোকটির মুখের দিকে তাকিয়ে বললেন, বসো।



না-না, বসার সময় নেই। এক্ষুনি ভোর হবে, তার আগেই আমাকে পাশের গাঁয়ে যেতে হবে। আগে কাজ পরে কথা।


সাধুবাবার শরীর রোমাঞ্চিত হল, আমি কি ঠিক দেখছি? লোকটি হাসল, হ্যাঁ, ঠিকই দেখছ। এতদিন অন্ধ ছিলে, আর পাঁচজনের মতো চোখ থাকতেও আমায় দেখতে পাওনি। এতবছরের সাধনার পর আজ তোমার দৃষ্টি ফুটেছে তাই দেখতে পেলে। আমি বিধাতাপুরুষ।


সাধুবাবা সঙ্গে-সঙ্গে প্রণাম করলেন। তারপর বললেন, আমি ধন্য, আমি ধন্য।


বিধাতাপুরুষ বললেন, ঠিক আছে। এখন কেন ডেকেছ তাই বল?


সাধুবাবার মাথায় কোনও জিজ্ঞাসা সহসা এল না। তস্কর ভেবে তিনি বিধাতাপুরুষকে ডেকেছিলেন। এখন কি জবাব দেবেন ভাবতে গিয়ে জমিদারবাবুর মুখ মনে পড়ল। বেচারা জানতে চায় তার ছেলে হবে না মেয়ে হবে! সাধুবাবার আর কোনও খেয়াল রইল না, এই প্রশ্নটাই বিধাতাপুরুষকে করলেন।


বিধাতাপুরুষ হাসলেন, আমি তো তার বাড়ি থেকেই আসছি হে। আজ তৃতীয় প্রহরে তার স্ত্রী একটি পুত্র প্রসব করেছে। সেই পুত্রের ললাটে ভাগ্যলিপি লিখে ছুটে আসছি। যেতে হবে পাশের গাঁয়ে। সেখানে এক চাষির কন্যা জন্ম নিচ্ছে। তারও ললাটে লিখতে হবে ভবিষ্যৎ। এখন এত কাজের চাপ একা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তার ওপর তুমি পিছু ডেকে দেরি করিয়ে দিলে। মানুষ ভাবে বিধাতা হয়ে আমি খুব সুখে আছি!



সাধুবাবা নতজানু হয়ে বললেন, ভগবান, এত যদি করুণা হল তবে দয়া করে আর একটু বলে যান। ওই দুই নবজাতকের ললাটে কী লেখা হল বা হবে!


বিধাতাপুরুষ বললেন, তুমি ভক্ত লোক, তোমাকে বলতে আপত্তি নেই। তাছাড়া আমি একবার ললাটে যা লিখে দেব পৃথিবী গেলেও তা মিথ্যে হবে না। হ্যাঁ, জমিদারের ছেলের কপালে। লিখলাম, কয়েকবছর সে বেশ আদরে মানুষ হবে। কিন্তু জমিদারের বেহিসাবী খরচের জন্যে জমিদারি নিলামে উঠবে। বাপ, মা মরে গেলে ছেলেটি একদম অনাথ নিঃস্ব হয়ে জীবন কাটাবে। তবে অতি দীন অবস্থায় তাকে বাঁচাবার জন্যে একটি কালো গরুর ব্যবস্থা রেখেছি। সেই গরুর দুধ বিক্রি করে সে বেঁচে থাকবে।


বিধাতাপুরুষ যাওয়ার জন্যে পা বাড়ালে সাধুবাবা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন, আর ওই চাষির মেয়ের কপালে কি লিখবেন?


মুখ ঘুরিয়ে বিধাতাপুরুষ বললেন, সে মেয়ের বিয়ে হবে ষোল বছর বয়সে। ঠিক সতেরো বছরে বিধবা হবে। তার এক ভাসুর তাকে নষ্ট করবে। বাধ্য হবে সে পথে বেরিয়ে আসতে। তোমাদের পাশের গঞ্জে সে ঘরভাড়া নেবে। খুব কষ্টে তার দিন কাটবে কিন্তু একদম যাতে না খেয়ে মারা যায় তাই রোজ রাত্রে অন্তত একজন খদ্দের সে পাবেই–এই ব্যবস্থা করে দিচ্ছে। আর কথা বাড়িও না বাপু, ভোর হয়ে এল বলে, আমি চলি। বিধাতাপুরুষ প্রায় দৌড়ে গেলেন পাশের গ্রামে।



সাধুবাবা সেই ছুটে যাওয়া নয়নভরে দেখলেন। তারপরেই তাঁর খেয়াল হল স্বয়ং ঈশ্বর এসে তাঁর সামনে দাঁড়িয়েছিলেন অথচ নিজের জন্যে কিছু চাওয়ার কথা তাঁর মনেই আসেনি। তা থাক, তিনি তো এখন এই পৃথিবীর দুটি মানুষের ভবিষ্যতের কথা জানেন। এই ক্ষমতা তো ঈশ্বর। তাঁকে দিয়ে গেলেন। তারপরই তাঁর মনে হল, আহা, ওই ছেলেমেয়ে দুটো কত না কষ্ট পাবে! কোনও উপায়ে কি তাদের কষ্ট দূর করা যায় না? তিনি ভেবে রাখলেন, জমিদারবাবু যদি আবার আসেন তাহলে ওঁকে বলবেন মিতব্যয়ী হতে। সন্তানের জন্যে যথেষ্ট সম্পত্তি রেখে যেতে। পাশের গাঁয়ের চাষীকে গিয়ে বলে আসবেন সে যেন খবরদার তার মেয়েকে ষোলো বছর বয়সে বিয়ে না দেয়। তারপরেই মনে হল, মানুষের কর্মফল তো ভোগ করতে হবে, তিনি কেন বাধা। দিতে যাবেন? তাছাড়া ঘটনগুলো আদৌ ঘটে কিনা তাও জানা দরকার।


এই ঘটনার পরে আরও কুড়িটি বছর অতিক্রান্ত হয়েছে। সেই একই আসনে সাধনা করে। সাধুবাবা আরও শীর্ণ হয়েছে। এখন তাঁর শরীর কয়েকটি হাড়ের সমষ্টি ছাড়া কিছুনয়। কুড়ি বছর পর এক মধ্যাহ্নে সাধুবাবার

**********
No Review
Related Books
Loading books…