Dear Reader, Books Pointer AppInstallNow
যে জীবন দেখা হয়নি
সুনীল গঙ্গোপাধ্যায়
Posted byশ্রেয়া বিশ্বাস24-Mar-2025
Change color
মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তৃতীয়বার।
প্রথমবার যত উদ্বেগ ও দুশ্চিন্তা, সবাই যেমন ভয় পেয়েছিল, তৃতীয়বার ততটা নয় ঠিকই। দুবারই তো তিনি ফিরে এসেছেন। তবু উদাসীন তো থাকা যায় না—কলকাতার রাস্তা, মায়ের বয়েস হয়েছে উনসত্তর, একটা হাঁটুতে ব্যথা, চোখের ছানি কাটাতে হবে, যখন-তখন বিপদ হতে পারে।
আজ ছুটির দিন। আগের দুবারও ছুটির দিনই অদৃশ্য হয়ে গিয়েছিলেন। প্রথমবার, পাঁ...