Home
মাছ

মাছ

সুনীল গঙ্গোপাধ্যায়


রান্নাঘর থেকে বেরিয়ে সুরমা বারান্দায় এলেন কাক তাড়াতে। দুটো কাক অনেকক্ষণ থেকে বিশ্রী। সুরে ডেকেই চলেছে। সুরমা এর আগে দু-তিনবার এসে তাড়িয়ে দিয়ে গেছেন, তবু ওরা ফিরে আসে। ওদের কি আর কোনও জায়গা নেই? এই বারান্দায় এসেই ডাকতে হবে? ওরা কী চায়? তারের জাল দিয়ে বারান্দাটা ঢেকে দিতে হয়, কিন্তু বাড়িওয়ালা দেবে না, নিজেদের খরচ করতে হবে। প্রস্তাবটা শুনে প্রতুল হেসে উড়িয়ে দিয়েছিলেন। সুরমার কাকের ডাক সহ্য হয় না, তা বলে কি জালের বাইরে বসে কাক ডাকতে পারে না?


রান্নাঘরের জানলাটা সবসময় মনে করে বন্ধ করে দিতে হয়। একটা হুলো বেড়াল ঢুকে পড়ে যখন-তখন। হুলো বেড়ালটা মহা চোর, একটু অন্যমনস্ক হলেই মাছ নিয়ে পালাবে। সুরমা রান্নাঘরে থাকলেও সেটা এক-একসময় জানলা দিয়ে বাঘের মতন মুখটা বাড়িয়ে দেয়। চোখ দুটো জ্বলজ্বল করে। মুখে হুসহুস করলেও সে ভয় পায় না। যেন সে বলতে চায়, আমায় কিছু দেবে না কেন? দাও, দাও! ওটাকে তাড়াবার জন্য সুরমা রান্নাঘরে একটা লাঠি রেখেছেন।


সকাল দশটার পর বাড়ি খালি হয়ে যায়। স্বামী অফিসে, দুই ছেলেমেয়ে স্কুলে। ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে রাখেন সুরমা। এ-পাড়ায় খুব ভিখিরি আর ফেরিওয়ালাদের উপদ্রব। বছরখানেক আগে চাঁদা চাইবার নাম করে এক দুপুরবেলা তিনটি ছেলে সেনেদের বাড়ির দোতলায় এসে ডাকাতি করে গিয়েছিল। সেইজন্য সুরমা কক্ষনো দরজা খোলেন না। তবু প্রায় সারা দুপুরই সুরমার ওই হুলো বেড়াল আর কাকের ভয়ে কাটে। ওরা যে কখন ঢুকে পড়ে কী খাবে, তার কোনও ঠিক নেই।



সুরমা খুব কাছে গিয়ে কাক দুটোকে তাড়ালে ওরা উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদের কার্নিশে বসে। একটু পরেই আবার ফিরে আসে। ওরা কি অন্য কোনও বাড়ি চেনে না। শুধু এ-বাড়ির। জিনিসই চুরি করতে হবে? প্রতুলের ধারণা, কাকদের মধ্যে নাকি আলাদা-আলাদা বাড়ি ভাগ করা আছে। এক কাক অন্য কাকে বাড়িতে ভাগ বসাতে যায় না। হুলো বেড়ালটা অবশ্য সারা পাড়া ঘুরে বেড়ায়, মনে হয় তার খিদের শেষ নেই।


ফ্ল্যাটের দরজায় খটখট করে শব্দ হতেই সুরমা ভয় পেয়ে একটু কেঁপে উঠলেন। এত জোর শব্দ কোনও ভিখিরি বা ফেরিওয়ালার তো নয়! সুরমার ধারণা, পৃথিবীর সব গুন্ডা-বদমাশরা জেনে গেছে যে দুপুরবেলা তিনি একা থাকেন। কিছুদিন আগেও একটা সর্বক্ষণের কাজের মেয়ে ছিল। একদিন জানা গেল সে চিনি, আটা, তেল চুরি করে। সুরমা শুধু-শুধু তাকে সন্দেহ করেননি, একদিন ধরেও ফেললেন হাতে নাতে। সেই মুহূর্তে তাড়িয়ে দিলেন তাকে। মেয়েটা কান্নাকাটি করে সুরমার পায়ে ধরে ক্ষমা চাইতে গিয়েছিল, তিনি গ্রাহ্য করেননি। একটা চোরকে কখনও বাড়িতে রাখা যায়? দুনিয়াটাই যেন চোর-ডাকাতে ভরে গেছে।


দরজার কাছে এসে সুরমা একটু কাঁপা গলায় জিগ্যেস করলেন, কে?



ওধার থেকে একজন ভাঙা-ভাঙা গলায় বললেন, মাসিমা, আমি ঝুনু। একবার দরজা খুলুন।


ঝুনু নামটি সুরমার মনে কোনও দাগ কাটল না। কে ঝুনু? মাসিমা বলে ডাকল। গলার। আওয়াজটা একটু যেন চেনা-চেনা মনে হচ্ছে। তিনি আবার জিগ্যেস করলেন, কী চাই?


—মাসিমা, দরজাটা একবারটি খুলুন না!


-কী দরকার, ওইখানে থেকেই বলো।


—একটা জিনিস এনেছি আপনার জন্য।


—কী জিনিস? কে পাঠিয়েছে?


—নন্তুদা পাঠিয়েছে।


সুরমার সারা শরীর ঝিমঝিম করে উঠল। নন্তু! এ-বাড়িতে কেউ ও নাম উচ্চারণ করে না। গত এক বছরের মধ্যে নন্তু এদিকে ভুলেও পা বাড়ায়নি। সে কেন জিনিস পাঠাবে? নম্ভর নাম করে যারা আসে, তাদের তো দরজা খোলার কোনও প্রশ্নই নেই। ওরা কতজন এসেছে কে জানে!



নিজেকে কিছুটা সামলে নিয়ে সুরমা বললেন, আমার কোনও জিনিসের দরকার নেই। ফেরত নিয়ে যাও!


ওপাশ থেকে ভাঙা কণ্ঠস্বরে উত্তর এল, নন্তুদা দিয়ে যেতে বলেছে। আমি এখাইে রেখে যাচ্ছি। নদা আজ একবার আসতে পারে!


ধপাস করে কী যেন একটা পড়ল মেঝেতে। তারপর সিঁড়ি দিয়ে একজনের নেমে যাওয়ার শব্দ শুনতে পেলেন সুরমা।


কী রেখে গেল? বোমা, বন্দুক? গয়নার পুঁটলি? এখন কী হবে? সুরমা দরজার কাছে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। নন্তু কি এইভাবে গায়ের ঝাল মেটাতে চায়? দরজার বাইরে যে জিনিসটা পড়ে পইল, পাশের ফ্ল্যাটের কেউ-না-কেউ একটু বাদেই সেটা দেখতে পাবে! জিনিসটা বাইরে পড়ে থাকবে, না ভেতরে নিয়ে আসা উচিত?


দরজার ছিটকিনি খুলে সামান্য একটু ফাঁক করলেন সুরমা। গলা-ভাঙা ছেলেটা চলে যাওয়ার নাম করে ঘাপটি মেরে লুকিয়ে নেই তো? কী জিনিস ফেলে গেল তাও দেখা যাচ্ছে না।


এবার দরজাটা ভালো করে খুলে সুরমা দেখলেন মাটিতে পড়ে আছে একটা বেশ বড় আকারের বোয়াল মাছ। অন্তত আড়াই কেজি ওজন হবেই। মাছটার কানকোয় সুতলি বাঁধা। ছেলেটা হাতে ঝুলিয়ে নিয়ে এসেছিল।



ভয়াবহ কোনও জিনিস নয়, হঠাৎ নন্তু একটা মাছ পাঠিয়েছে?


মাছটা সোনালি রঙের, চকচক করছে গা। একেবারে টাটকা। এত বড় মাছ এ-বাড়িতে কোনওদিন কেনা হয় না।


ওই মাছ ভেতরে আনার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু দরজার বাইরে পড়ে থাকবে? এক্ষুণি ফেলে দেওয়া দরকার। অতবড় মাছটা কোথায় ফেলবেন সুরমা? ছেলেটা বলে গেল নন্তু আজ আসবে। এত সাহস সে কোথায় পেল, নাকি সে আসছে উলটে ভয় দেখাতে!


মাছটা তাড়াতাড়ি ভেতরে এনে দরজা বন্ধ করে দিলেন সুরমা। এত ভালো, টাটকা একটা মাছ কি ফেলে দেওয়া যায়?


অন্য কোনও মাছ না পাঠিয়ে নন্তু বোয়াল মাছ পাঠিয়েছে। এত বড় বোয়াল মাছ বাজারে সচরাচর দেখাই যায় না। বোয়াল মাছের চচ্চড়ি প্রতুল খুব ভালোবাসেন। পেটি-গাদা করে কেটে ঝোল নয়, সমস্ত মাছটা সেদ্ধ করে ভেঙে ফেলে, তারপর ঘি গরম মশলা দিয়ে শুকনো-শুকনো করে রান্না। প্রতুল প্রায়ই বলতেন, সেই দেশে থাকতে মায়ের হাতে রান্না যে বোয়াল মাছের। চচ্চড়ি খেয়েছি, সেরকম আর পেলাম না কখনও! তারপর সুরমা প্রতুলের মায়ের কাছ থেকে এই রান্না শিখেছেন। প্রতুল তারিফ করেছেন। বোয়াল মাছের চচ্চড়ি নরও খুব প্রিয় ছিল। কিন্তু। টানাটানির সংসারে আস্ত একটা মাছ কেনা হয় আর কদিন! বছরে বড়জোর একবার কি দু-বার!



নন্তু খবর পাঠিয়েছে, সে আজ আসবে, তার আগে পাঠিয়ে দিয়েছে এই মাছ। সে সুরমার হাতের রান্না চচ্চড়ি খেতে চায়। কোনও হোটেল রেস্টুরেন্টে তো বোয়াল মাছের চচ্চড়ি পাওয়া যাবে না!


কেন আসবে নন্তু? এ-বাড়িতে ঢোকা না তার নিষেধ, তা কি সে ভুলে গেল? একটা মাছ পাঠালেই তাকে খাতির করার হবে?


সুরমার চোখে জল এসে গেল। বাড়িতে আর একটা লোক নেই যে পরামর্শ চাওয়া যায়! স্বামীকে লুকিয়ে কোনও কিছু করতে ভয় পান সুরমা। কঠোর আদর্শের মানুষ প্রতুল, ন্যায়-অন্যায় বোধ অতি প্রবল।


এখন বাজে মোটে এগারোটা। চারটের আগে ছেলেমেয়েরা কেউ স্কুল-কলেজ থেকে বাড়ি ফিরবে না। কিন্তু তাহলে দুপুরেই খেতে আসবে, সেসময় প্রতুল বাড়িতে থাকবেন না, সে জানে!


নিজের মায়ের পেটের ভাই একদিন তাঁর হাতের রান্না খেতে চেয়েছে, তাও খাওয়াতে পারবেন নাসুরমা? যতই অন্যায় করুক, তবু মায়ের পেটের ভাই তো!


একটু ছাই মেখে কুটতে হয় এই মাছ, কিন্তু আজকাল তো রান্নাঘরে ছাই থাকে না। গ্যাসের স্টোভ। সুরমা বড় আঁশবঁটিটা বার করলেন। বাড়িতে গরম মশলা নেই। ঘি আছে একটুখানি। এমন টাটকা মাছের এমনিতেই ভালো স্বাদ হবে।



জেল থেকে যেদিন ছাড়া পায় নন্তু, সেদিন নিজে তাকে আনতে গিয়েছিলেন প্রতুল। ট্যাক্সি করে এনেছেন। সুরমা রান্না সেরে রেখেছিলেন আগেই। জেলে ভালো করে খেতে পায়নি বলে, বাড়িতে ফেরার একটু পরেই তাকে খেতে বসিয়ে দেওয়া হল। প্রতুল তার সঙ্গে খেতে বসলেন না, পায়চারি করতে লাগলেন বারান্দায়। নন্তুর খাওয়া শেষ হয়ে গেলে প্রতুল তার সামনে একটা একশো টাকার নোট ছুড়ে ফেলে দিয়ে বলেছিলেন, আমার বাড়িতে এই তোমার শেষ খাওয়া, নন্তু। সুটকেস গুছিয়ে নাও, এ-বাড়িতে তোমার আর জায়গা হবে না। তুমি যেখানে ইচ্ছে যাও!


মাথা নীচু করে নন্তু মিনমিন করে বলেছিল, আমাকে শেষবারের মতন ক্ষমা করুন, জামাইবাবু। একটা লাস্ট চান্স দিন।


প্রতুল বলেছিলেন, তোমাকে অনেকবার ক্ষমা করেছি। আর কোনও চান্স দেওয়ার প্রশ্নই ওঠে না। তোমার জন্য আমার মান-সম্মান সব খোয়াব? তোমার সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই।


সুরমা প্রতিবাদ করতে পারেননি। প্রতুলের যুক্তি তিনি আগেই মেনে নিয়েছিলেন। নিজের ভাইয়ের জন্য কি তিনি নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন?



এত বড় মাছটা কোটার পর একটা ডেকচি ভরে গেল। এত মাছ, কে খাবে? ভাগ্যিস। ইনস্টলমেন্টে একটা রেফ্রিজারেটার কেনা হয়েছে গত মাসে, তাই কিছুটা রেখে দেওয়া যাবে।


নন্তু কখন এসে পড়বে কে জানে! সুরমা মাছটা যখন রান্না করছেন, তখন নন্তু এলে খেতে দেবেন। ঠিকই। তবু তাঁকে বলতে হবে, তোর জামাইবাবু এসে পড়ার আগেই তুই চলে যা! আর কখনও এরকম মাছ-টাছ পাঠাবি না।


চচ্চড়িতে মুড়ো দেওয়া যায় না। যে-কোনও মাছের মুড়ো নন্তুর খুব পছন্দ। মুড়োটা দিয়েও আলাদা একটা ঝোল করতে হবে!


নন্তু কি ভালো হয়ে গেছে? সে কি সৎপথে রোজগার করে এই মাছটা কিনে পাঠিয়েছে? প্রতুল বলেছিলেন, অন্তত তিন বছর যদি সে সৎ পথে থাকতে পারে, তার প্রমাণ দেয়, তাহলে তাকে আবার এই বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হবে।


নন্তুকে দেখার জন্য সুরমার মনটা হঠাৎ আকুলি-বিকুলি করে উঠল!


সুরমার বিয়ের পাঁচ বছর বাদে তাঁর বাবা আর মা মারা গেলেন ছমাসের মধ্যে। সুরমারা তিন। বোন, একটা মোটে ছোট ভাই ওই নন্তু। তিন বোনেরই বিয়ে হয়ে গেছে। নন্তকে প্রথমে পাটনায় নিয়ে গেলেন তাঁর দিদি। সুরমার তুলনায় তাঁর দিদির সংসার অনেক সচ্ছল, জামাইবাবু পাটনার নামকরা উকিল। সুরমার ছোট বোনও নন্তুকে নিজের কাছে রাখতে চেয়েছিল দুর্গাপুরে, কিন্তু দিদি জোর করলেন। পাটনাতেই নন্তু প্রথম কুসঙ্গে পড়ে। লেখাপড়া নষ্ট হয়ে গেল। তিন বছর পর দিদি নন্তুকে পাঠিয়ে দিলেন সুরমার কাছে। নন্তর কাণ্ড-কারখানায় জামাইবাবু খুব বিরক্ত, তা। ছাড়া কলকাতায় না থাকলে ও ছেলে একেবারে উচ্ছন্নে যাবে!



জানলায় ঝপাস করে একটা শব্দ হতেই সুরমা চমকে উঠে দেখতে পেলেন হুলো বেড়ালটাকে। মাছের গন্ধে-গন্ধে ঠিক এসেছে! সুরমা লাঠি তুলে মারতে গেলেন। ওর মুখখানা দেখলেই ভয় করে। এক-একসময় মনে হয় গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে!


বেড়ালটাকে তাড়িয়ে জানলাটা বন্ধ করে দিলেন সুরমা। এত মাছ, ওই বেড়ালটা কখন এসে মুখ দিয়ে ফেলবে তার ঠিক নেই।


দরজায় কি কোনও শব্দ হল? নন্তু এসে গেল? রান্নাঘর থেকে বেরিয়ে এসে সুরমা শুনতে পেলেন পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ হচ্ছে।


নকে এখানকার স্কুলে ক্লাস টেনে ভরতি করা হয়েছিল। পরপর দু-বার সে ফেল করল। প্রতুল নিজে তাকে পড়াতে বসিয়ে চড়-চাপড় মারলেন কয়েকবার। তারপর একদিন বললেন, ওর পড়াশুনোয় মাথায় নেই, ও কোনওদিন পাশ করতে পারবে না। পাটনায় হিন্দি মিডিয়ামে কয়েক বছর পড়িয়ে ওর আরও ক্ষতি করা হয়েছে।


পড়াশুনোয় সবার মাথা থাকে না, নন্তু অন্য কোনও কাজ শিখতে পারত। প্রতুল বললেন, কিন্তু অন্তত হায়ার সেকেন্ডারি পাশ না করলে আজকাল কোনও লাইনেই যাওয়া যায় না। অফিসে বেয়ারার চাকরিও কেউ দেবে না।



কী করে যেন ঠিক খারাপ-খারাপ ছেলেদেরই বন্ধু হিসেবে বেছে নিল নন্তু। প্রায়ই তার নামে। গুণ্ডামি মারামারির অভিযোগ আসে। অনেক চেষ্টা করে তার জন্য বেহালায় একটা কারখানায়। অ্যাপ্রেন্টিসের কাজ জুটিয়ে দিলেন প্রতুল। সেখান থেকেও নন্তু একদিন ফিরে এল রক্তাক্ত শরীর নিয়ে। একদল শ্রমিক নাকি তাকে সেই কারখানায় ঢুকতে দিতে চায় না, তাদের নিজেদের লোক আছে, তাই নন্তুকে মেরেছে।


তারপর থেকে নন্তু প্রায

**********
No Review
Related Books
Loading books…