
প্রতিপালন
সমরেশ মজুমদার
কি আশ্চর্য, তোমার ওই মিডল ক্লাস মানসিকতা এখনও গেল না! স্বপ্ন নিজের নির্লোম পায়ে ক্রিম বোলাতে বোলাতে ঝাঁঝিয়ে উঠল।
নবকুমার ভি সি আর বন্ধ করে বলল, তুমি বুঝতে পারছ না, সিম্পলি উই কান্ট অ্যাফোর্ড ইট রাইট নাউ। তা ছাড়া অ্যাম্বাসাডারটা তো কোনও ট্রাবল দিচ্ছে না।
তোমাদের শ্যামবাজারের বাড়িতে তো জায়গা ছিল, তাহলে সানি পার্কে উঠে এলে কেন? তোমার কোনও পূর্বপুরুষ কালার টিভি, ভি সি আর, ফ্রিজ, কার্পেট ব্যবহার করেছেন?নবু, আজকের যুগে যে মিনিমাম নিড না মেটালে নয় তার বাইরে আমরা যাচ্ছি না।
স্বপ্ন উঠে দাঁড়াল। তার ধবধবে সাদা নাইটির প্রান্ত হাঁটুর সামান্য নিচে সঙ্কুচিত হওয়ায় পায়ের গোছে হাঁসের ডিমের আদল আসছিল। সেদিকে তাকিয়ে নবকুমার তারিফ করল। তার বউটি যাকে বলে সত্যিকারের সুন্দরী। অবশ্য তাদের পরিবারের মেয়েরা দেখতে খারাপ নয়। কিন্তু বাঙালি মেয়েরা এত শরীর ঢেকেঢুকে রাখতে ভালোবাসে যে তাদের সৌন্দর্যটাই মাঠে মারা। যায়।
স্বপ্নর শরীরে হাঁটলেই ছন্দ আসে। কে বলবে তেত্রিশে পড়ল ও! তেষট্টির আগে টসকাবার। কোনও চান্স ও নেবে না। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বলে নবকুমার তড়িঘড়ি বলল, ডার্লিং ইউ নো, প্রায় চার হাজার বেরিয়ে যাচ্ছে প্রতি মাসে ধার শোধ করতে। এই ফ্ল্যাটের টাকা শোধ করার পর মারুতি কিনলে হত না?
তুমি একটু ড্যাশি হও তো নবু। ওই বুড়ি অ্যাম্বাসাডার নিয়ে ক্লাবে যেতে আমি লজ্জায় মরে যাই। মিসেস মিত্তির ঠাট্টা করছিলেন সবার সামনে। এটাকে বিক্রি করলে আর হাজার পঞ্চাশেক লাগবে। ওয়েল, তুমি যদি না পারো।
না-না, তা বলছি না। কিন্তু–।
নবু, ধরো আমি যদি চাকরি না করতাম, ধরো আমার গোটা-তিনেক বাচ্চা থাকত, তাহলে তুমি কি করতে? ওই শ্যামবাজারের বারোয়ারি বাড়ির এক ঘরের অন্ধকূপে বাকি জীবন কাটাতে বলতে তো? স্বপ্ন এগিয়ে এল নবকুমারের কাছে। একটা আঙুল নবকুমারের চিবুকে রেখে। বলল, আমরা একটু আরাম করে বাঁচতে চাই, চাইনা? একটা থার্ড ইনকামের ধান্দা লাগাও না! তোমার কলিগ গুপ্তাকে দেখেও শিখলে না?
গুপ্তা তো লেফট অ্যান্ড রাইট ঘুষ নেয়।
আঃ, এটাও একটা মিডল ক্লাস সেন্টিমেন্ট। যাক, এখন তৈরি হয়ে নাও। আধ ঘণ্টার মধ্যে বের হব। তুমি কি এজেন্সির সঙ্গে কথা বলেছ? তাহলে বলে ফেলো। স্বপ্না চলে গেল ঘর ছেড়ে। সেই যাওয়া মনভরে দেখল নবকুমার। তার আট বছরের বিবাহিতা স্ত্রী, অথচ প্রতিদিন নতুন দেখছে। বলে মনে হয়।
এজেন্সিতে ফোন করল নবকুমার, মেডিকেল চেক আপ হয়েছে এ-মাসে?
মিস্টার সেন বললেন, কোনও প্রবলেম নেই স্যার। ডক্টর খাসনবীশ চার সপ্তাহ অন্তর দেখছেন। একটু আন্ডারওয়েট, এখনও তো সময় রয়েছে।
নবকুমার বলল, বড্ড অভাবী পরিবার থেকে সিলেক্ট করেছেন আপনি। গতবার যখন গিয়েছিলাম তখন রোগা লিকলিকে বাচ্চাগুলোকে দেখে স্বপ্নার শরীর খারাপ হয়ে গিয়েছিল। শরীরের জন্যে একদিন অফিসে অ্যাবসেন্ট হওয়াও এখন অ্যাফোর্ড করা যাচ্ছে না।
মিস্টার সেন দুঃখিত গলায় বললেন, খব দুঃখিত স্যার। তবে এখনও তো সব শ্রেণির মানুষ যথেষ্ট আধুনিক হয়নি, তবে বছর দশেকের মধ্যে আমরা আরও একটু সচ্ছল পরিবার পাব বলে আশা করছি।
মাই গড! নবকুমার চমকে উঠল, তখন আমার কোনও প্রয়োজন থাকবে না। আচ্ছা ডাক্তার খাসনবীশের সঙ্গে আমাদের দেখা করার কোনও প্রয়োজন আছে?
না, না, স্যার। ওসব আমাদের ওপর ছেড়ে দিন। আপনাদেরটা নিয়ে এটা আমাদের একশ আটত্রিশটা কেস। প্রতিটি সাকসেসফুল।
থ্যাঙ্কু। থ্যাঙ্কু।
রিসিভার নামিয়ে রেখে রুমালে মুখ মুছতে গিয়ে চমকে উঠল নবকুমার। ওপাশের দরজা থেকে রেড জিন্স আর হলুদ শার্ট পরে বেরিয়ে এল স্বপ্ন। দু-লাফে দূরত্ব ঘুচিয়ে হাত বাড়াল নবকুমার, ওফ, ভেনাস কোথায় লাগে।
স্বপ্নার ভুরু বেঁকে গেল আরও, যত সেকেলে উপমা। নো, তুমি আমাকে এখন ছোঁবে না। ফ্রেসনেশটা মেজাজে রাখতে চাই।
বুড়ি অ্যাম্বাসাডারটাকে গলির মুখে রেখেনবকুমার আবার বলল, ডার্লিং, তুমি এবার না হয় গাড়িতেই অপেক্ষা করো। আমি ওকে ডেকে আনছি বরং।
ভারী ব্যাগটানবকুমারের হাতে ধরিয়ে দিয়ে স্বপ্ন হাঁটতে লাগল কথার জবাব না দিয়ে। বাধ্য হয়ে সমতা রাখতে পা চালাতে হল। প্রায় বস্তি টাইপের এই গলির মানুষগুলো প্রতিবারের মতো এবারও স্বপ্নকে যেন গিলে খাচ্ছে। এই নিয়ে তিনবার হল এখানে। এই মানুষগুলো কি আন্দাজ করছে তা তারাই জানে। মিস্টার সেন যখন প্রথমবার এখানে নিয়ে এসেছিলেন তখন বলেছিলেন, পাঁচ পাবলিককে নিয়ে কখনও চিন্তা করবেন না।
চার-চারটে উদোম, আধা-উদোম শিশু বারান্দায় শুয়ে-বসে ছিল। ওদের দেখামাত্র চিৎকার করে প্রায় নাচতে লাগল, এসেছে, এসেছে, এসেছে।
নবকুমার স্বপ্নার দিকে তাকাল। স্বপ্নর নাকে ততক্ষণে রুমাল উঠে গেছে। বড় বাচ্চাটা ততক্ষণে নবকুমারের ব্যাগ আঁকড়ে ধরতে চাইছে, কি এনেছ গো, দাও না গো, বড্ড খিদে লেগেছে।
নবকুমার ব্যাগটাকে সরিয়ে নিয়ে বলল, তোদের মা কোথায়?ডাক তাকে।
সেই সময় ভেতরের দরজায় নারী এসে দাঁড়াল। ওদের দেখল। তারপর নিচু স্বরে ডাকল, আসুন।
আশেপাশের কৌতূহলী দৃষ্টি এড়াতে ওরা ভেতরে গেল। ঘুপচি ঘর। গতমাসে একটা টেবিলফ্যানের ব্যবস্থা এজেন্সিকে বলে করিয়ে দেওয়ায় তবু স্বস্তি। একটা ছোট বেঞ্চি সামনে এগিয়ে দিতে ওরা দুটিতে পাশাপাশি বসল। স্বপ্ন লক্ষ করল, নারীর কণ্ঠার হাড় বড় বেশি প্রকট। নবকুমারের চোখে পড়ল, নারীর মধ্যভাগ স্ফীততর।
স্বপ্ন জিজ্ঞাসা করল, ঠিকমতো খাওয়াদাওয়া করছ, না বাচ্চাদের খাওয়াচ্ছ?
নারী উত্তর দিল না। মাথা নিচু করল। স্বপ্ন ঝাঁঝিয়ে উঠল, এরকম করলে তো চলবে না। তোমার জন্যে আমাদের রাতের ঘুম চলে যাচ্ছে। ডাক্তার বলেছেন, তোমার শরীরে রক্ত নেই। রক্ত হওয়ার জন্যে এত সব কিনে দিচ্ছি, প্রতি মাসে পাঁচশো করে মাইনে দিচ্ছি, আর তোমার কি কোনও কর্তব্য নেই?
নারী বলল, মাঝে-মাঝে খাই। আসলে ওরা সামনে থাকলে–।
স্বপ্ন ঠোঁট বেঁকাল। তারপর নবকুমারকে বলল, দেখেছ কি চেহারা হয়েছে। চোখের তলায় কালি, হাতগুলো সরু-সরু। এজেন্সিকে বলো না, ওকে এখান থেকে কোথাও নিয়ে যেতে। অন্তত এই কয় মাস!
এই সময় একটা শুঁটকো লোক বিড়ি টানতে-টানতে দরজায় এসে দাঁড়াতেই নারী তার ঘোমটা আরও বাড়িয়ে দিল। লোকটা হাতজোড় করল, ওহো নমস্কার। কি ভাগ্যি! দিন আমাকে ওগুলো দিন। নবকুমারের হাত থেকে ব্যাগটা সরিয়ে নিল সে।
নবকুমার জিজ্ঞাসা করল, এজেন্সি আপনাদের ঠিকমতো টাকা দিচ্ছে তো?
তা দিচ্ছে। কিন্তু তাতে চলে না। রেট বড় কম। ওই যে আমার চার মেয়ে দেখছেন, ভালো করে খাবার দিতে পারি না ওদের মুখে। তবে আমি তো দেখছি, আমার চার মেয়ে হওয়ার সময় ওর। চেহারা এত খোলতাই হয়নি।
নবকুমার স্বপ্নার দিকে তাকাল কথাটা শুনে, স্বপ্ন সেটা উপেক্ষা করে বলল, শোনো, পেট ভরে। খাবে, রাত্রে দুপুরে ঘুমাবে। এখন কিছুদিন ঘরের কাজকর্ম করতে পারো, কিন্তু পরের মাসে মেডিকেল চেক আপে যেন ইমপ্রুভমেন্ট দেখতে পাই। এই ব্যাগে কমপ্ল্যান, আপেল, আঙুর আছে। কাউকে না দিয়ে নিজে খাবে, বুঝলে?
নারী ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই ওরা বাইরে বেরিয়ে এল। স্বপ্ন নিচু গলায় নবকুমারকে কিছু বলতেই সে নারীর স্বামীকে একপাশে ডাকল, দেখুন মশাই, কিছু হলে তো আমরা এজেন্সিকে ধরব। কিন্তু পঞ্চাশটা টাকা আলাদা রাখুন। আপনি একটু যত্নটত্ন করবেন। ওজন আর রক্ত বাড়াতেই হবে ওর।
শুঁটকো লোকটি হাত কচলাল, আপনারা অনর্থক চিন্তা করছেন। ফোর টাইমস এক্সপেরিয়েন্সড। কোনও অসুবিধে হবে না দেখবেন।
নবকুমার বলল, আর একটা কথা, উনি নার্সিংহোম থেকে না ফেরা পর্যন্ত ওঁকে আপনি কোনওভাবে বিরক্ত করবেন না। বুঝতে পারছেন?
আমি বিরক্ত তো করি না। হ্যাঁগো–।
দাঁড়ান-দাঁড়ান। চেঁচাচ্ছেন কেন? বিরক্ত মানে, স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলছি।
অ। কিন্তু সেসব তো চুক্তির মধ্যে ছিল না। লোকটি মাথা নাড়াতে লাগল।
ছিল না?
না। সেনবাবুকে জিজ্ঞাসা করবেন।
কিন্তু আমার স্ত্রীর ইচ্ছা।
পূর্ণ করব। আরও পঞ্চাশ বেশি পড়বে মাসে।
ঠিক আছে, ঠিক আছে।
গাড়িতে ওঠার পর নাক থেকে রুমাল সরাল স্বপ্ন, এই এজেন্সিটা খুব বাজে। তোমার পছন্দের ওপর ভরসা করেই অন্যায় হয়েছিল আমার।
নবকুমার গাড়ি চালাতে-চালাতে ঢোঁক গিলল, কিন্তু ওদের তো খুব নাম।
ছাই নাম। হাভাতে হাড়জিরজিরে আধবুড়িটাকে জোগাড় করেছে। গতমাসে যা দেখেছি তার চেয়েও শরীর ভেঙেছে। এইভাবে চললে নার্সিংহোমে যাওয়ার আগেই–। তখন আমি কি করব? কাকে নিয়ে থাকব? প্রায় ডুকরে উঠল স্বপ্ন।
বাঁ হাতটা ধীরে-ধীরে স্বপার কাঁধে রাখল স্পিড কমিয়ে নবকুমার, ওঃ নার্ভাস হয়ো না ডার্লিং। শুনেছি আমার ঠাকুমার ঠাকুমা হাড়জিরজিরে অবস্থায় দশবার সক্ষম হয়েছিলেন।
এক ঝটকায় সরে গেল স্বপ্ন, ওই পেডিগ্রি বলেই তো তোমার এই অবস্থা!
মারুতি এসে গেল। সানি পার্কের গ্যারাজ থেকে বুড়ি অ্যাম্বাসাডারটাকে চল্লিশ হাজারে বিদায় করার পরেও মাসে আরও দেড় করে আয় কমে গেল নবকুমারের। এখন সকালে চা এবং ব্রেকফাস্ট ছাড়া কিচেনের কোনও ব্যবহার হয় না। দুপুরে লাঞ্চ যে-যার অফিসে, রাত্রে ক্লাবে সই করে ডিনার। সামনে অবশ্য নার্সিংহোমের বিরাট খরচ আসছে। স্বপ্নার বাসনা নার্সিংহোমটা যেন খানদানি হয়। ডাক্তারের সঙ্গে সে ব্যবস্থা করে ফেলেছে। এজেন্সিকে যে টাকা দিতে হচ্ছে। নার্সিংহোম তার চেয়ে কম নিচ্ছে না। পরের মাসে স্বপ্না যায়নি। একাই ঘুরে এসে রিপোর্ট দিয়েছিল নবকুমার। নারীকে এবার একটু স্বাস্থ্যবতী মনে হয়েছিল তার। নিতম্ব এবং বুকের ভার যেন বেড়েছে। কথাটা শোনার পর স্বপ্না বলেছে, তোমার আর যাওয়ার দরকার নেই। মিস্টার সেন যা করার করবেন।যেহেতু স্বপ্ন এখন অত্যন্ত উদ্বিগ্ন, রাত্রে ভালো ঘুম হচ্ছে না, তাই ও নিয়ে আর কোনও প্রশ্ন করেনি নবকুমার।
আজ রাত্রে সমস্ত হৃদয় জুড়ে কল্লোল। কি করবে বুঝে উঠতে পারছে না সে। নতুন ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে ঘন-ঘন সিগারেট খাচ্ছিল নবকুমার। আগামীকাল সকালে অপারেশন। ডাক্তার কোনও রিস্ক নিতে চাইছেন না। নারীকে পরিচ্ছন্ন করে নার্সিংহোমে ভরতি করা হয়েছে গতকাল। কিন্তু প্রসব বেদনার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। স্বপ্নও চেয়েছিল সিজার হোক। ভূমিষ্ঠ হওয়ার সময় শিশু যে কষ্ট পায় তা ওই নারীর কারণে হোক সে চাইছে না। কিন্তু নারীর শরীরে রক্তাল্পতা, রক্তচাপ প্রতিকূল বলে দ্বিধাগ্রস্ত ছিলেন ডাক্তার। এজেন্সির মিস্টার সেন। অবশ্য মনে করিয়ে দিয়েছেন স্বাভাবিক প্রসবের সময় প্রসূতির ক্ষতি হলে কোনও দায়িত্ব নেই। কিন্তু সিজারের কারণে যদি কিছু হয় তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ করতে হবে। স্বপ্ন বলেছিল, নিজে হলে তো আমি সিজার চাইতাম। ওর বেলাতেও তাই হোক। অতএব ডাক্তার ঝুঁকি নিচ্ছেন।
নবকুমার মাটির অনেক ওপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। আকাশ তারায়-তারায়। জমজমাট। কে যেন বলেছিল পূর্বপুরুষরা উত্তরাধিকারীর জন্মের আগে তারার মতো চেয়ে থাকেন। নবকুমার আকাশের দিকে তাকিয়ে হাসল, আগামীকাল আমরা বাবা-মা হচ্ছি। আর সেই সময় ভেতর থেকে স্বপ্নার গলা ভেসে এল, নবু!
স্বপ্নার হাতে টেলিফোন। তার পরনে দুধরঙা স্বচ্ছনাইটি। শরীরে সামান্য মেদেরও জায়গা হয়নি। খাপখোলা তলোয়ারের মতো ঝকঝকে, আকর্ষণীয়া। স্ত্রীর পাশে এসে দাঁড়াতেই টেলিফোনে হাত চাপা পড়ল, হরিবল! আমার পক্ষে বোঝানো অসম্ভব, তুমি বোঝাও।
কে?
তোমার মা। আমাদের বাচ্চা হবে