Home
পুতুলের খেলা

পুতুলের খেলা

সমরেশ মজুমদার

পুতুলের খেলা

সমরেশ মজুমদার
short story

Change color


পশ্চিমবঙ্গ সরকারের একজন বড় অফিসারকে ধরে দিল্লির বঙ্গভবনে থাকার সুপারিশপত্র জোগাড় কর ফেলল সুদীপ্ত। রাজধানী এক্সপ্রেসে টিকিট কাটা হয়েছে। তিনটে দিন দিল্লিতে থাকলে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে বলে তার ধারণা।


ল্যান্সডাউনে পিনাকী মিত্রের বাড়ি। মিনিবাস ধরে সেখানে চলে এল সুদীপ্ত। পিনাকী বড় ব্যাবসায়ী, বছর তিনেক হল সিরিয়াল ব্যাবসায় নেমেছেন। এখন পর্যন্ত তাঁর অভিজ্ঞতা সুখের নয়। তখনও প্রাইভেট চ্যানেলের রবরবা শুরু হয়নি। অনুষ্ঠান দেখতে হলে দূরদর্শনই ভরসা। পরিচালক হরেন ঘোষ তাঁকে ডিডি-টুতেই সিরিয়াল চালাতে বলেছিল। ডিডি-ওয়ানে এত বড় লাইন যে পাঁচ বছরেও জায়গা পাওয়া যাবে না। কিন্তু ডিডি-টু-তে যে বিজ্ঞাপন কম পাওয়া যায়, তার দামও কম এবং সেই টাকা ফিরে পেতে হিমসিম খেতে হয়, এসব অভিজ্ঞতা সঞ্চয় করে। ব্যাবসা গুটিয়ে সরে দাঁড়ালেন না পিনাকী। তদ্দিনে তিনি জেনে গিয়েছেন ডিডি-ওয়ানের প্রাইম টাইমে স্লট পাওয়া মানে রোজ সোনার ডিম পাওয়া। কলকাতায় কোনওরকম প্রশ্রয় পাচ্ছিলেন না। কিন্তু দূরদর্শনের করিডোরে যারা ঘুরে বেড়ায় তারা জানাল দিল্লির মান্ডি হাউসের। মেজকর্তার অনুমতি আনলে এক্ষুনি ডিডি-ওয়ানে স্লট দিতে বাধ্য হবেন স্টেশন ডিরেক্টার।


দিল্লির মান্ডি হাউসে কোনও বাঙালি অফিসার আছেন কিনা খোঁজ নিতে থাকলেন পিনাকী। তদ্দিনে সুদীপ্তর সঙ্গে পরিচয় হয়েছে। শিক্ষিত ভদ্র ছেলে। পুণে থেকে পাশ করেছে। ইতিমধ্যে দুটো তেরো পর্বের সিরিয়াল করে পরিচিতি পেয়েছে। এই সুদীপ্তই তাঁকে খবরটা এনে দিল, ‘মান্ডি হাউসের দু-নম্বর কর্তার নাম রতিকান্ত যাঁর ওপর বাংলা বিহার অসমের দায়িত্ব দেওয়া আছে।’



‘রতিকান্ত? বাঙালি?’ কপালে ভাঁজ পড়ল পিনাকীর।


‘হ্যাঁ। তাই তো শুনলাম।


‘আমি এক রতিকান্তকে চিনতাম। রতিকান্ত চৌধুরী। আমরা একসঙ্গে কলেজে পড়েছি।’


‘ইনিও চৌধুরী।’ সুদীপ্ত আশার আলো দেখল। ডিডি-ওয়ানে একটা বড় সিরিয়াল না করলে এই লাইনে টিকে থাকাই মুশকিল হবে।


সাতদিন বাদে সুদীপ্তকে ডেকে পাঠালেন পিনাকী। বললেন, ‘দিল্লি যেতে হবে হে। তুমিও সঙ্গে চলো। কাল রাত্রে রতিকান্তর সঙ্গে টেলিফোনে কথা হল।’


‘তার মানে উনি সত্যি আপনার সহপাঠী ছিলেন?’


‘অফকোর্স। পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে-করতে শেষপর্যন্ত জানতে পারলাম ও আমাদের রতি। আমার পয়সায় কয়েক ডজন চা আর মোগলাই পরোটা খেয়েছে সেসময়। কিন্তু খুব অলস ছিল। অনার্সে অর্ডিনারি মার্কস পেয়েছিল। তারপর কী করেছে এতদিন জানতাম না। ও আই এ এস পরীক্ষায় পাশ করেছে, এস সি বলে দ্রুত প্রমোশন পেয়েছে তা গতকাল জানার পর কাল রাত্রে ফোন করেছিলাম।’



‘চিনতে পারলেন?’ সুদীপ্ত উত্তেজিত।


‘একেবারেই। বলল, চলে আয় দিল্লিতে, ফোনে কথা হয় না। আমি তো টেকনিক্যাল দিকটা ঠিক জানি না, তুমিও চলো প্রপোজাল নিয়ে। আমি উঠব বড় শালির বাড়িতে, তুমি হোটেলে। যদি বঙ্গভবনে ম্যানেজ করতে পারো তাহলে খুব ভালো হয়।’


এক বন্ধুর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সেই অফিসারের কাছে পৌঁছে সে অবাক হয়েছিল, ভদ্রলোক তার নাম জানেন। এ দেশে একশোটা ভালো গল্প লিখেও যে নাম করা যায় না, একটি মাঝারি মাপের ছবি করে সারাজীবন তাই ভাঙিয়ে পরিচালক সেজে থাকা যায়। সুপারিশপত্র পেয়ে গিয়েছিল সে।


কিন্তু পিনাকীবাবুর কথা শুনে একেবারে মিইয়ে গেল সে। ভদ্রলোক যেতে পারবেন না। উনি না গেলে দিল্লিতে যাওয়ার কথাই ওঠে না। রতিকান্ত ওঁর সহপাঠী কিন্তু জনসাধারণের কাছে তিনি। জবরদস্ত অফিসার। আর দিল্লিতে না যাওয়া মানে তার একটা বড় কাজের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া। চেষ্টা করলে ডিডি-টু-তে স্লট জোগাড় করে সিরিয়াল তৈরি করা যায় কিন্তু এখন আর কোনও প্রযোজক ওই চ্যানেলে টাকা ঢালতে রাজি হবেন না। খবরটা ভালো ভাবে প্রচারিত যে ডিডি-টু-এর সিরিয়ালে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে রাজি নন। তার কারণ ডিডি-টু-র প্রচারসীমা খুবই সীমিত। এখন একমাত্র ভরসা ডিডি-ওয়ান। পিনাকীবাবু না গেলে তার দরজাও বন্ধ।



পিনাকীবাবু জানালেন তাঁর শ্যালিকা খুব অসুস্থ। থাকেন ভাগলপুরে। কাল সকালে কলকাতায় ওঁকে নিয়ে আসছেন ভায়রাভাই। সম্ভবত বাইপাস করাতে হবে। তিনি ছাড়া ওঁদের কোনও আত্মীয় নেই কলকাতায়। ডাক্তার, নার্সিংহোম ইত্যাদি ঠিক করার দায়িত্ব তাঁকেই নিতে হবে। এই অবস্থায় দিল্লিতে যাওয়া সম্ভব নয়। রতিকান্তর সঙ্গে তিনি টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট স্থির করেছিলেন এই খবর আসার আগে। পিনাকী বললেন, ‘সুদীপ্ত তুমি কাল একাই চলে যাও।’


হকচকিয়ে গেল সুদীপ্ত, ‘আমি একা যাব?’


‘আমি রতিকান্তকে ফোন করে দিচ্ছি। ও কী বলে শুনে এসো।’


‘আমি গেলে কোনও কাজ হবে না দাদা।’ সুদীপ্ত বলল।


‘কাজ যে আমি গেলেই হবে তার কি কোনও নিশ্চয়তা আছে? এবার তুমি গিয়ে সব শুনে এস, পরের বার আমি তোমার সঙ্গে যাব।’ পিনাকী নির্দেশ দিলেন।


*


সুদীপ্ত জানে সে গেলে কোনও কাজ হবে না। বহু বছর না দেখা বন্ধু সামনে এলে রতিকান্তবাবুর যে প্রতিক্রিয়া হত, তার বিন্দুমাত্র তাকে দেখে হবে না। যাতায়াতের টিকিট ছাড়া পিনাকীবাবু। তাকে যে তিন হাজার টাকা থাকা-খাওয়ার খরচ বাবদ দিয়েছেন সেটাও জলে যাবে। বেশ কিছুকাল কাজের খোঁজে থাকায় পকেটের অবস্থা সঙ্গীন। দিল্লি না গিয়ে ওই টাকা নিয়ে কলকাতায় থেকে গেলে কিছুকাল স্বস্তি মিলত। কিন্তু তাতে নতুন কাজ পাবেই এমন নিশ্চয়তা ছিল না। রাজধানী এক্সপ্রেসের কামরায় বসে সুদীপ্ত নিজেকে বলল, ‘কখন কার কপালে কী জুটবে তা আগে থেকে কি বলা যায়!’



ট্রেনটা একটু দেরিতে পৌঁছাল। স্টেশন থেকে অটো নিয়ে বঙ্গভবনে যেতেই ঘর পেয়ে গেল। স্নান সেরে তৈরি হয়ে লিফটের সামনে দাঁড়াতেই ওদের দেখতে পেল। প্রচণ্ড সেজেছে মেয়েটি। একটু খাটো, তেমন ফরসা নয় কিন্তু যৌবনসর্বস্ব শরীর। চোখে রোদ চশমা। সঙ্গের প্রৌঢ়টির হাতে চামড়ার ব্যাগ। মেয়েটি চাপা গলায় বলল, ‘কেন যে এখানে ওঠা হল, দিল্লিতে কি আর হোটেল ছিল না?’


‘এমনিতে তো খারাপ না। মন্ত্রীরা তো এখানেই ওঠেন।’


‘আমরা যেজন্যে এসেছি মন্ত্রীরা তো সেজন্যে আসেন না।’


লিফট এসে গিয়েছিল। ওদের পেছন-পেছন সুদীপ্তও লিফটে ঢুকল। মেয়েটি একবার মুখ ফিরিয়ে তাকে দেখে নিল।


নিচে নেমে ওরা বেরিয়ে গেলে সুদীপ্ত রিসেপশনে গিয়ে জানতে চাইল মান্ডি হাউস কতদূরে? জানল, বেশিদূরে নয়। তবে প্রথমবার গেলে অটো নিলে সুবিধে হবে।


বঙ্গভবনের রেস্টুরেন্টে দুপুরের খাওয়া সেরে অটো নিয়ে সে যখন মান্ডি হাউসে পৌঁছাল তখন দুপুর দুটো। গেট পেরিয়ে বাঁ-দিকে রিসেপশন। সেখানে বেজায় ভিড়। স্লিপ হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। আধঘণ্টা বাদে সুদীপ্ত সুযোগ পেল। রিসেপশনিস্ট স্লিপটা দেখে জিজ্ঞাসা করলেন, ‘আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে? রতিকান্তজির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যায় না!’



সুদীপ্ত ঘাড় নাড়ল। স্লিপের দিকে আঙুল তুলে দেখাল, ‘ইনি ওঁর খুব বন্ধু। ওঁর সঙ্গে কথা হয়ে গেছে। টেলিফোনে।’


সঙ্গে-সঙ্গে ইন্টারকমে যাচাই করলেন রিসেপশনিস্ট। তারপর একটা পাস ইস্যু করে বললেন, ‘ওপাশের দরজা দিয়ে চলে যান। ফিফথ ফ্লোর।’


সুদীপ্ত পাস নিয়ে ঘুরে দাঁড়াতেই চমকে উঠল, ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছেন বঙ্গভবনের সেই সুন্দরী। খানিকটা তফাতে তাঁর সঙ্গী প্রৌঢ়।


রিসপেশনিস্ট তাঁকে বললেন, ‘আজকের ভিজিটার্স লিস্টে আপনার নাম নেই। আপনি ফোনে কথা বলে কালকে অ্যাপয়েন্টমেন্ট নিন।’


‘আশ্চর্য! উনি তো টেলিফোন ধরছেন না।’


‘কী বলছেন আপনি! এই ভদ্রলোক তো টেলিফোনে কথা বলেছেন।’ সুদীপ্তকে দেখিয়ে দিলেন রিসেপশনিস্ট।



এবার ভদ্রমহিলা মুখ ফেরালেন, ‘আপনি কি বাঙালি?’


‘হ্যাঁ।’


‘ওছ। খুব ভালো হল। আমার একটা উপকার করবেন?’ মহিলার মুখে নয়, গলায় উদ্বেগ।


‘বলুন।’


‘আপনি তো রতিকান্তবাবুর কাছে যাচ্ছেন, ওঁকে বলবেন আমি এখানে অপেক্ষা করছি। খুব জরুরি দরকার। উনি যদি রিসেপশনে ফোন করে বলে দেন–।’


‘চেষ্টা করব!’


‘প্লিজ!’


সুদীপ্ত পা বাড়াল। কয়েক পা যেতেই পেছন থেকে গলা ভেসে এল, ‘ও মশাই, শুনছেন! এই যে, আপনাকে ডাকছি।’



সুদীপ্ত পেছনে তাকাতেই দেখতে পেল সুন্দরী মহিলার সঙ্গী বয়স্ক মানুষটি এক হাত মাথার ওপর তুলে দোলাচ্ছেন।


‘আমাকে বলছেন?’ চেঁচিয়ে জিজ্ঞাসা করল সুদীপ্ত।


‘অদ্ভুত ব্যাপার মশাই। আপনি জিজ্ঞাসা করলেন না রতিকান্তকে কী নাম বলবেন, আর ইনিও সেটা আপনাকে জানাতে ভুলে গেলেন। রতিকান্তবাবুকে তো ওঁর নামটা বলতে হবে!’


‘কী নাম?’ বিরক্ত হচ্ছিল সুদীপ্ত।


‘কুসুম।’ ভদ্রলোক বললেন, ‘কুসুম মিত্র।’


শোনামাত্র হাঁটা শুরু করল সুদীপ্ত। অসম্ভব, এরকম কোনও সিনে সে যাবেই না। কলকাতা থেকে। মান্ডি হাউসে এসে রতিকান্তর সঙ্গে দেখা করতে চাইছেন কেন তা বোঝার মতো বয়স হয়েছে। তার। মিছিমিছি যারা নিজের সর্বনাশ নিজেই করে তাদের দলে সে নেই। তবে কুসুম নামটা। খারাপ না। কুসুম শুনলে আজকাল ডিমের কুসুম মনে পড়ে। তবে দিশি মুরগির ডিম, ব্রয়লারের। নয়। আগে ওই কুসুমের পাশে কুমারী অথবা সুন্দরী বসিয়ে দিয়ে ভারী নাম তৈরি হত। কিন্তু আর যাই হোক, এটা বলতে হবে, পিনাকীবাবু জিন্দাবাদ। সেই কলকাতায় বসে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে ফেলেছেন ভদ্রলোক।



দুজনকে জিজ্ঞাসা করে লিফটে চেপে ওপরে এল সুদীপ্ত। সামনেই সিকিউরিটি। তাকে স্লিপটা দেখাতে হল। সেটা দেখার পর লোকটা আঙুল তুলে ভিজিটার্স কর্নার দেখিয়ে দিল। সেখানে দাঁড়ানো একজন পিওন তাকে বসতে বলে স্লিপ নিয়ে ভেতরে চলে গেল। সুদীপ্ত দেখল দরজার গায়ে বিরাট নেমপ্লেটে লেখা রয়েছে ‘রতিকান্ত চৌধুরী’।


চেয়ারে বসে চারপাশে তাকাল সুদীপ্ত। দুজন মানুষ খুব গম্ভীর ভঙ্গিতে আলোচনায় ব্যস্ত। বোঝাই যাচ্ছে এঁরা রতিকান্ত চৌধুরীর সাক্ষাৎপ্রার্থী। মহিলাকে খুব চেনা-চেনা মনে হল সুদীপ্তর। রোগা, ফরসা, বয়স্কা মহিলাকে সে কোথায় দেখতে পারে? চমক্কার উচ্চারণে ইংরেজি বলছেন শুনতে পেল সুদীপ্ত, সেই গলা কানে আসতেই মনে পড়ে গেল। ইনি একজন বিখ্যাত অ্যাঙ্কার। ইংরেজিতে দারুণ-দারুণ প্রোগ্রাম করেন।


বেয়ারা এসে ওঁদের সামনে দাঁড়াতেই ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, সঙ্গী ভদ্রলোককে ইশারায় বসতে বলে এগিয়ে গেলেন বন্ধ দরজার দিকে। ভদ্রলোক উসখুস করতে লাগলেন। ঘড়ি দেখলেন। তারপর সুদীপ্তর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ‘ইউ আর ফ্রম?


সুদীপ্ত বলল, ‘কলকাতা।’



‘ও, খুব ভালো শহর।’ ভদ্রলোক ইংরেজিতে বললেন, ‘আপনি প্রোডিউসার না ডিরেক্টার?


‘ডিরেক্টার।’


‘অদ্ভুত। সাধারণত প্রোডিউসাররাই এখানে আসেন। দিস ম্যান, রতিকান্ত, ইজ এ টাফ গাই। ওঁর সঙ্গে আগে আলাপ হয়েছে?’


মাথা নাড়ল সুদীপ্ত, না।


‘খুব শক্ত লোক। এই যে আমরা, একটার-পর-একটা হিট প্রোগ্রাম করে যাচ্ছি–তবু ওঁকে খুশি করতে পারছি না।’ ভদ্রলোক ব্যাগ থেকে একটা বই বের করে চোখ রাখলেন।


প্রায় আধঘণ্টা বাদে ভদ্রমহিলা বেরিয়ে এলেন গম্ভীর মুখে। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ‘কী বললেন উনি?’


‘উনি তো কখনও না বলেন না। সাতদিন পরে ফোন করতে বলেছেন।’ বেশ বিরক্ত ভঙ্গিতে কথাগুলো বলতে-বলতে লিফটের দিকে হাঁটতে লাগলেন মহিলা। পড়ি কী মরি করে ভদ্রলোক তাঁকে অনুসরণ করলেন। এবং তখনই বেয়ারা এসে জানাল সুদীপ্তর ডাক পড়েছে।



বেশ বড় ঘর। টেবিলটি পরিষ্কার। টেবিলের ওপাশ

**********
No Review
Related Books
Loading books…