আমার বন্ধু নিরঞ্জন ছোটোবেলা থেকেই বিশ্বহৈতেষী—ইংরেজিতে যাকে বলে ফিলানথ্রপিস্ট। একসঙ্গে ইসকুলে পড়তে ওর ফিলানথ্রপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে। নানা সুযোগে ও দুর্যোগে ও আমাদের হিত করবেই, একেবারে বদ্ধপরিকর—আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে। অবশেষে অনেক ধ্বস্তাধ্বস্তি করে, অনেক কষ্টে, হয়তো ওর হিতৈষিতার হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছি।
হয়তো ফুটবল ম্যাচ জিতেছি, সামনে এক ঝুড়ি লেমনেড...