Home
নিস্তার নৌকো

নিস্তার নৌকো

সমরেশ মজুমদার

নিস্তার নৌকো

সমরেশ মজুমদার
short story

Change color


দক্ষিণ খোলা বাড়িটা তৈরি করতে সুধাময়ের একটু বেশি খরচ পড়েছে। অধ্যাপকের পক্ষে কলকাতা শহরের ভাড়াটে বাড়িতে থেকে নিজে তদারকি করে বাড়ি বানানো অসম্ভব। সে কারণেই বন্ধুর পরিচিত কন্ট্রাক্টরের ওপর দায়িত্ব ছেড়ে দিতে হয়েছিল। প্রতি রবিবার খেয়েদেয়ে ভবানীপুর থেকে সল্টলেকে সুধাময় আর দয়মন্তী চলে আসত। ভিত খোঁড়া থেকে শুরু করে একটু-একটু করে বাড়িটা খাড়া হচ্ছে, বাড়ির আদল নিচ্ছে। শুরুর আগে যে দ্বিধা ছিল, অনিচ্ছা ছিল, সেটা কখন মরেহেজে একটা নেশার চেহারা নিয়ে সুধাময়কে প্রতি রবিবার এখানে টেনে আনত। দময়ন্তীর ইচ্ছেমতন বাড়ির প্লান অদলবদল হয়েছে। মেয়েদের যেমন হয়, চিরকাল ভাড়াবাড়িতে কাটিয়ে যেসব চাপা বিরক্তি থাকে সেগুলোকে দূরে হটিয়ে নিজের আশ-মতন। ঘরদোরগুলোর বিলিব্যবস্থা করে নিয়েছে সে। প্ল্যানটা পাশ করাতে সামান্য খরচা হয়েছে। এখন তো এমন অবস্থা যে বেঁচে থাকার জন্য প্রতি পায়ে ওটা করতেই হয়।


যেটুকু আইনে আটকায় সেটি ছাড়া সামনে কোনও জমি নেই, তারপরই রাস্তা। গেট খুলেই গ্যারেজের প্যাসেজ। সুধাময়ের গাড়ি নেই কোনওকালে, তবু ওটা করতে হয়েছে দময়ন্তীর চাপে। যখন দোতলা হবে এবং একতলায় ভাড়া দেওয়ার প্রসঙ্গ উঠবে তখন গ্যারেজ না থাকলে কোনও ভালো ভাড়াটে পাওয়া যাবে না। মেয়েদের বুদ্ধিসুদ্ধি কখন কীভাবে খালেদময়ন্তীকে না দেখলে সুধাময়ের অজানা থাকত। তিরিশ বছর ধরে দময়ন্তীকে দেখছে সুধাময়। সেই ছোট্ট নরম শরীর এবং বোকা-বোকা চাহনির মেয়েটি একটু-একটু করে কখন যে রাশভারী হল, শরীরে মেদ এসে মোহ সরিয়ে মর্যাদা এনে দিল! যেন এই পরিণতিতে পৌঁছবার জন্য দময়ন্তীর যাত্রা। শুরু। তিরিশ বছরের দময়ন্তী সুধাময়কে দুহাতে আগলে রেখেছে। বিয়ের পর ঝিয়ের খরচ বাঁচাতে নিজেই রাতদিন খেটেছে, মেয়েদের পড়িয়েছে। অভাবের সঙ্গে রীতিমতো মারামারি। করে সেটাকে দরজার বাইরে রেখেছে। তারপর যখন সুধাময়ের লেখা বইটার খুব নামডাক হল, কলেজের ছেলেমেয়েরা সেটাকে পরীক্ষা পাশের একমাত্র অবলম্বন করল তখন থেকে অবস্থা ফিরল। সেই নিয়মিত হিসেবের বাইরে আসা টাকা দময়ন্তীকে ভেতরে-ভেতরে নাড়াল। কোনওদিন কোনও চাহিদা ছিল না দময়ন্তীর। বিয়েতে পাওয়া জামাকাপড় কবে শেষ হয়েছে। সুধাময় জানে না, শাড়ি গয়না তিরিশ বছরে দময়ন্তী চায়নি সুধাময়ের কাছে। প্রয়োজনে কাপড় কেনার ব্যবস্থা নিজেই করত সে, সুধাময় সংসার নিয়ে বিব্রত হয়নি কখনও। সেই দময়ন্তী হঠাৎ নিজেই উদ্যোগী হয়ে কখন দরখাস্ত দাখিল করেছে এবং লটারিতে তিন কাঠা জমির মালিক। হয়েছে সুধাময় খেয়াল করেনি। টাকাটা দেওয়ার সময় সুধাময় অস্বস্তিতে স্ত্রীর দিকে তাকিয়েছিল। সুধাময়ের কাছে বাড়ি বানাবার কোনও যুক্তি নেই। এতদিন কষ্ট করে জমানো টাকাগুলো বাড়ির পেছনে ঢাললে চাকরির শেষের দিনগুলো চলবে কি করে? দময়ন্তী হিসেব করে দেখাল সুধাময়ের রিটায়ার করার মুখে কত টাকা জমবে এবং তার কতটা বাড়ির পেছনে যেতে। পারে। যদি দোতলা শেষ করা যায়, তাহলে সল্টলেকের যা চাহিদা বাড়বে তাতে একতলা ভাড়া সুধাময়ের মাইনের কাছাকাছি চলে যাবে। অসুবিধে হওয়ার কোনও কারণ নেই।



সুধাময়ের হিসেবে ভালো লাগছিল না, মোক্ষম প্রশ্নটি করল সে, কার জন্য বাড়ি বানাবে? সুধাময়ের বংশে বেশি দিন বাঁচার উদাহরণ নেই। তা ধরা যাক, এই ছাপ্পান্নর পর সে আরও বছর কুড়ি বাঁচতে পারে। আর দময়ন্তীর মেদবৃদ্ধির পর কতগুলো রোগ স্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে ওষুধের সঙ্গে। অতএব সেও কুড়ি বছরের বেশি আশা করতে পারে না। তারপর বাড়িটার কি। হবে? ছেলে নেই বলে কোনও আপশোস নেই, এবং ছেলে নেই বলে বাড়ি বানাবার। প্রয়োজনীয়তাও নেই। কয়েক মুহূর্ত থিতিয়ে ছিল দময়ন্তী। কিন্তু মেয়েরা একবার জেদি হলে যুক্তি পেতে ওদের কষ্ট হয় না। দময়ন্তী বোঝাল, পরে কি হবে তার জন্য আজ কেউ চিন্তা করে না। মরে যেতে হবে জেনেও নব্বই বছরের বৃদ্ধ শরীর সারাতে ওষুধ খায়। অতসীর জন্য রাখা যে টাকাটা ব্যাঙ্কে ফিকসড ডিপোজিট আছে সেটা পেতে আরও সাত বছর। সে সময়ের আগেও তো ওরা মারা যেতে পারে। অতএব যে কদিন আছে সে কদিন নিজেরাই ভোগ করে যাবে। দুটো দিন নিজের বাড়িতে হাত-পা খেলিয়ে বাঁচবে। তারপর যা হওয়ার হবে, মেয়েরা এসে ভোগ করুক।


সুধাময় দময়ন্তীকে মেয়েরা উচ্চারণ করতে শুনে চকিতে একবার দেখে নিলেন। দময়ন্তীর মেয়েরা হল মানসী আর অতসী। মানসী আছে আম্বালায়। সুখেন ওর স্বামী, দময়ন্তীর আদরের জামাই। ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সুখেন খুব ভদ্র এবং কর্তব্যজ্ঞান প্রচুর। ওদের মেয়েটাও হয়েছে ফুটফুটে। তা আম্বালা থেকে সল্টলেকে এসে কোনওকালে যে সুখেনরা বাস করবে এমন মনে হয় না। দ্বিতীয়টি অতসী। ঠিক এক বছর হল অতসী এ বাড়িতে ঢোকেনি। দময়ন্তী ঢুকতে। দেয়নি। এম-এ পাশ করা মেয়ে প্রেম করে বেজাতের একটা গ্র্যাজুয়েট ছেলেকে চট করে বিয়ে। করে ফেলল যার মাইনে চারশোর বেশিনয়–দময়ন্তী মানতে পারেনি। এ বাড়ির একটা নিয়মই ছিল, মানসী মায়ের অতসী বাপের, তা অতসী যে এত কাণ্ড করছে সুধাময় নিজেও টের পায়নি। অথচ খবরটা জানার পর দময়ন্তী ওকেই দায়ী করেছিল। প্রশ্রয়েই এটা সম্ভব। ত্যজ্য কন্যা কাকে বলে জানা নেই, মুখের ওপর মেয়ে-জামাইকে বলে দিয়েছিল দময়ন্তী, ওরা যখন নিজের ব্যবস্থা নিজেই করেছে তখন এই বাড়িতে যেন কখনও প্রবেশ না করে। অতসী কেঁদেছিল কিন্তু পায়ে পড়েনি। সুধাময় ইজিচেয়ারে বসে চুপচাপ দেখল সে মায়ের মতো ঘাড় তুলে গম্ভীরমুখে কথাগুলো শুনছিল। দময়ন্তী প্রণাম নেয়নি, ওরা যখন সুধাময়কে প্রণাম করে গেল তখন ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছিল স্ত্রীকে। দময়ন্তীর এই চেহারা সে আগে কখনও দেখেনি। সুধাময় নিজেও অতসীকে সমর্থন করতে পারছিল না অবশ্য। কলেজে পড়াতে গিয়ে ছেলেমেয়েদের প্রেম করতে দেখেছে, ক্লাসিক থেকে বর্তমানের গল্প-উপন্যাসে প্রেমের ছড়াছড়ি পড়ে তৃপ্ত হয়েছে। অথচ নিজের মেয়ের প্রেমকে সমর্থন করতে কোথায় বাধছিল। মানসীর বিয়ে হয়েছিল সম্বন্ধ করে, খরচ বেশি হয়নি তখন, সামর্থ্যও খুব একটা ছিল না। তবে দময়ন্তীর গয়নার অনেকটাই বেরিয়ে গিয়েছিল। সোনার দর ছিল তখন একশো আশি-নব্বই। অতসীর জন্য সোনা কিনব-কিনব করে দময়ন্তী পেরে উঠছিল না। তারপর নোটবই থেকে যখন থোক টাকা হাতে এল, সোনা তখন সোনার হরিণ লাফিয়ে সাত-আটশোতে চলে গেছে। ওর বিয়ের খরচ বাবদ টাকাটা ব্যাঙ্কে ফিকসড করে রাখা হয়েছে, যদি কখনও সোনার দর নেমে আসে! মেয়ে অবশ্য সে চিন্তা থেকে ওদের মুক্তি দিয়ে গেছে। দময়ন্তী হিসেব পালটে ফেলল। দোতলা করার সময় অতসীর নামে জমানো টাকাটা কাজে লাগাবে। ছেলে না থাক, একটা বাড়িকে যত্ন করে তৈরি করলে ছেলের। কাজ দেবে। বড় মেয়ে মানসী যেমন থাকতে আসছেনা, ছোট মেয়ে অতসীও তো প্রবেশাধিকার পাবে না। তাহলে ও বাড়িতে থাকবে কে? দময়ন্তী বোঝাল, আফটার জহরলাল হু? কিংবা ইন্দিরার পর কে? এসব প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ না পাওয়া গেলেও যেমন একসময় সময় এসে সব ঠিক করে দিয়েছে তখন এ নিয়ে ভাবনার কোনও কারণ নেই।



তৃতীয় প্রশ্নটা করতে পারেনি সুধাময়। যদি দময়ন্তী আগে মারা যায়, তাহলে সে একা-একা কি করে থাকবে? দময়ন্তী নেই অথচ ও বেঁচে আছে চিন্তা করা যায় না। আবার উলটোটাও হতে। পারে। তখন দময়ন্তী কি করবে? মেয়েদের উৎসাহ যখন আকাশ-ছোঁয়া হয় তখনসুধাময় ঠিক করল দময়ন্তীকে যখন সারা জীবনে কিছুই দেওয়া হয়নি তখন ওর এই সাধটা পূর্ণ করবে।


কিন্তু খরচটা বেশি হয়ে গেল। এখন সল্টলেকে তেমন বাড়িঘর ওঠেনি। দুটো রুটের বাস যাতায়াত করে। বাড়ি তৈরির পর আর একটি সদ্য ওঠা বাড়ির সঙ্গে হিসেব মিলিয়ে দেখা গেল প্রায় কুড়ি হাজারের মতো বেশি গেছে কন্ট্রাক্টরের পকেটে। যতই পরিচিত হোক, পৃথিবীতে বোধহয় সৎ মানুষের বড় অভাব। তবে এখন বাড়ি দেখলে চোখ জুড়িয়ে যায়। অতসীর নামের টাকাটা অবশ্য সময় পেরোবার আগেই ব্যাঙ্ক থেকে তুলতে হয়েছে এই সৌন্দর্য বাড়ানোর জন্য। নতুন রঙের গন্ধ, মোজায়েক করা মেঝে, দেওয়ালের রং আর পেছনের বাড়ি তৈরির সময় লাগানো গাছগুলোর ডাগর হয়ে বেড়ে ওঠা–সুধাময়কে বলল পথিবীতে যদি সুখ কোথাও থাকে তো এখানেই। অনেকদিন থেকে গৃহপ্রবেশের তোড়জোড় চলছিল। আম্বালায় চিঠি গেছে নিয়মিত। মানসীরা জানিয়েছে গৃহপ্রবেশের পরদিন ওরা উপস্থিত হবে। সুখেনের ছুটি পাওয়া অনেক কষ্টে সম্ভব হয়েছে। সঙ্গে-সঙ্গে দময়ন্তী ঠিক করলে গৃহপ্রবেশের দিন শুধু পুজোই হবে, খাওয়া-দাওয়া পরের রবিবার। অর্থাৎ মানসীকে বাদ দিয়ে কিছুনয়। লিস্ট হল, সুধাময়ের কলেজের বন্ধুবান্ধব, প্রকাশক আর আত্মীয়স্বজন। খাওয়াদাওয়াতে খরচ করাতে আপত্তি ছিল। সুধাময়ের। তুড়ি মেরে উড়িয়ে দিল দময়ন্তী, এত বড় সুখ একা-একা ভোগ করব? সবার সঙ্গে না মিললে সুখের কোনও মানে হয়?



অতএব আজ ছাব্বিশে ফাল্গুন, বুধবার সকালে ওদের গৃহপ্রবেশ হল। টুকিটাকি জিনিস পর্যন্ত অবশ্য দময়ন্তী আগে থাকতে এই বাড়িতে তুলেছে। আজ ভাড়াটে বাড়ি চিরদিনের জন্য ছেড়ে এল। সকালে ট্যাক্সিতে উঠেই দময়ন্তী বলল, বাব্বা, এতদিন হাঁফ ছেড়ে বাঁচলাম। পরের বাড়িতে যে আর থাকতে হবে না এইটুকুই স্বস্তি। তোমার ওপরও ভরসাও করলে হত না।


সুধাময় হাসল। কথাটা সত্যি। দময়ন্তীর উদ্যোগ ছাড়া হত না। তিনটে শোওয়ার ঘর, একটা ডাইনিং স্পেস, বিরাট রান্নাঘর এবং সেখানে যাতে দক্ষিণের বাতাস ঢোকে সেটা লক্ষ ছিল। ভেতরের বারান্দার দিকের ঘরটা ওদের শোওয়ার ঘর, বাকি দুটো মানসীরা এসে অথবা অন্য কেউ অতিথি এলে ব্যবহার করবে। সবই দময়ন্তী ঠিকঠাক করছে। বাইরের ঘরটা ড্রইংরুম। বাঁকুড়ার পুতুল থেকে আরম্ভ করে শান্তিনিকেতনি দেওয়াল মাদুর দিয়ে আগেই সুন্দর করে। সাজিয়ে রেখেছিল ঘরটা। আজ ঘরে ঢুকে শেষ কথাটা বলল দময়ন্তী, দুটো জিনিস দরকার।


সুধাময় দেখছিল দরজার রঙটা এক জায়গায় সমান পড়েনি, বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, কী?


একটা ছোট ফ্রিজ আর টিভি।



অবাক চোখে তাকাল সুধাময়। অবশ্যই জিনিস দুটো দরকার, কিন্তু এত খরচের পর দময়ন্তী একথা উচ্চারণ করল কী করে?


আমি এখনই কেনার কথা বলছি না। কিন্তু ফ্রিজ থাকলে তোমাকে রোজ বাজারে যেতে হবে না। ঠেলে-ঠেলে তো পাঠাতে হয়, তোমারই সুখ। আর সন্ধেবেলায় তো কিছু করার থাকবে না, তখন টিভি দেখে সময় কাটাবে। দময়ন্তী ভেবেছে বেশ।


হাসল সুধাময়, অনেকদিন পর রসিকতা করল, কেন, সন্ধেবেলায় তো এখানে কেউ দেখতে আসছে না, শিয়ালটিয়াল ডাকে, তোমার সঙ্গে চুটিয়ে প্রেম করব!


তিরিশ বছর আগের সেই মেয়েটার মতো চোখের মোচড় দিল দময়ন্তী, যাও, কত ক্ষমতা জানা আছে, দু-পা দৌড়লেই হাঁফাও! তা দুজনে মিলেই তো টিভি দেখব।


আজ সকাল থেকে এখানে আসার পর দময়ন্তীর চেহারাটা যেন পালটে গেছে। ঠিকে কাজের লোকের সঙ্গে সমানে ছুটোছুটি করছে, যে পুরুতটা পুজো করতে এসেছে তার সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে। বয়স যেন রাতারাতি থার্মোমিটারের পারার মতো নেমে এসেছে। সময়, দুশ্চিন্তা এবং রোগ মানুষকে উত্তপ্ত করে বয়সের পারদ বাড়িয়ে দেয়–এই রকমের সুখ এলে সেটা নেমে। আসতে পারে। প্রথম বা মধ্য যুবতীর মতো লাগছে দময়ন্তীকে। অনেকদিন পর ভোরে স্নান করে সিল্কের শাড়ি পরেছে, আজকাল তো রঙিন কিছু গায়ে ওঠাতই না। সে তুলনায় নবীন হতে পারছেনা সুধাময়। আনন্দ নিশ্চয়ই হচ্ছে কিন্তু কোথায় যেন খচখচ করে উঠছে মাঝে-মাঝে। নিজেকে দময়ন্তীর তুলনায় বৃদ্ধ বলে বোধ হচ্ছে।



আজ দময়ন্তী উপপাস করেছে। পুজো শেষ করে খাবে। বারণ করেছিল সুধাময়। প্রতিবেশী বলতে নতুন তৈরি বাড়ির মালিক একজন রিটায়ার্ড ডাক্তার। আলাপ হয়েছিল আগেই, একটু আগে তিনি ঘুরে গেলেন একবার। সুধাময় ভেতরের বারান্দায় ইজিচেয়ার পেতে বসেছিল। দময়ন্তী এক গ্লাস সরবত দিয়ে গেছে। আজ চা তৈরির ঝামেলা চায় না ও। বাড়িটার একটা নাম দেওয়া দরকার। বাতাস আসে বলে সুধাময় ভেবেছিল নাম দেবে বাতাস-বাড়ি। একদম পছন্দ হয়নি দময়ন্তীর। কী নাম দেওয়া যায় ভাবতে-ভাবতে সুধাময় ঠিক করল স্ত্রীর নামেই বাড়ির নাম থাকুক। চেঁচিয়ে স্ত্রীকে ডাকল সে। খিঁচিয়ে উঠে দময়ন্তী ছুটে এল, শুনে বলল, মরণ। পুরুতমশাই ওদিকে পুজো করছেন আর তোমার যত আদিখ্যেতা! একদম ডাকবে ন

**********
No Review
Related Books
Loading books…