কত বড় জবরদস্ত মানুষ যে লাল মিঞা, তার প্রমাণ, একবার তিনি হাসেমকে এমন একখানা কানচাপাটি ঝাঁপড় মেরেছিলেন যে সেই থেকে হাসেম আর বাঁ-কানে শুনতেই পায় না। তখন থেকে তার নাম এক-কেনো হাসেম। তার সে-নামের মধ্যে লাল মিঞার কীর্তি স্থায়ী হয়ে রইল। এক-কেনো হাসেম এখন লাইনের চায়ের দোকানে কাজ করে। ছোঁড়াটা এমন মজার যে যদি সে বাঁ-দিক ফিরে দাঁড়িয়ে থাকে, তখন যতই তাকে ডাকো, সে শুনতে পাবে না। তখ...