এ চিঠি ডাকে আসেনি, কেউ নিজে এসে দিয়ে গেছে। ভেতরে একটি খাতা-ছেঁড়া আধখানা পাতায় মাত্র দুটি লাইন লেখা, আমি আগামী বুধবার বেলা এগারোটায় আপনার সঙ্গে একবার। দেখা করতে চাই, সেদিন যদি আপনার সময় না থাকে, তাহলে আর কিছু দরকার নেই।
এ চিঠিতে কোনও সম্বোধন নেই, স্বাক্ষরও নেই। হাতের লেখাও চেনা নয় অমৃতর, তবে মেয়েলি হাতে...