পিছনে থেকে অচেনা গলার ডাক শুনে একটু চমকে পিছনে ফিরে তাকাল কুহু। এটা ওর ছোটো থেকে হয়। থেকে থেকেই চমকে চমকে ওঠে। এখনও নাকি ঘুমের ঘোরে কী সব বলে আর ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ওর রুমমেট তৃষা বলছিল সেদিন।
মহাজাতি সদনে জাদুকর এ সি সরকারের শো সবে ভেঙেছে। দর্শকরা ধীর পায়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। তা...