Home
জেটিঘাট

জেটিঘাট

সুনীল গঙ্গোপাধ্যায়

জেটিঘাট

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


তিনখানা খড়ের নৌকো লিজ নিয়েছে দানসা, আর ফেরিঘাটের টিকিট কাটে ওমর। দুজনে এক ছাউনির নীচে বসে।


দানসার খাটুনি বেশি, কারণ কারবারটা তার নিজের। এক সিজনের জন্য নৌকোগুলো সে লিজ নিয়েছে, এবার থেকে ওপারে খড় বোঝাই করে চালান দেয়। কখনও ইট কিংবা আলুর বস্তাও। যায়। পাঁচজন মজুর খাটাতে হয়। নৌকোগুলোতে খড় কিংবা অন্য মাল বোঝাই করার সময় সে নিজেও হাত লাগায়, জোয়ারের সময় কোমরজলে নামতে হয়। নৌকোগুলো ছেড়ে গেলে সে ছাউনিতে বসে একটু জিরোয়।


ওমরের কাজ খুবই হালকা। নদী শান্ত থাকলে দিনে বড়জোর দুবার করে ফেরি যায়। তাও প্যাসেঞ্জার লঞ্চ নয়, বার্জ। গাড়ি, লরি, টেম্পো পারাপার করে। সরকারি ব্যবস্থা। কাছেই সমুদ্র, জোরে বাতাস বইলে এখানকার জলেও সমুদ্রের মতন ঢেউ ওঠে, তখন জেটির কাছে বার্জ ভিড়তে পারে না। সেই সময় পারাপার বন্ধ। ওমরের কাজ চুপচাপ বসে বিড়ি টানা। সেই ঢেউয়ের মধ্যেও দানসার নৌকোগুলো ঠিক চলে যায়, কাজ বন্ধ হলে তার ক্ষতি।


যখন বাতাস থাকে না, মেঘ থাকে না, তখন ঠাটা-পোড়া রোদ। সেইজন্য দানসা একটা ছাউনি বানিয়ে নিয়েছে। আলগা ইটের দেয়াল, ওপরে একটা তেরপল বেছানো, মেঝেতে খড় পাতা। রাত্তিরে এখানে শুয়ে থাকাও যায়।



একবার বার্জ ছেড়ে গেলে ফিরতে-ফিরতে দু-আড়াই ঘণ্টা লেগে যায়। তখন ওমর পা ছড়িয়ে নদীর দিকে চেয়ে বসে থাকে। মোহনার কাছাকাছিনদী, তাই সারা বছরই অতি জীবন্ত। ভাটার সময় নেমে যায় অনেকখানি, আর জোয়ারের সময় ছলাৎছলাৎ করে ঢেউ একটু-একটু এগিয়ে আসে। কাদার ওপর গেঁথে যাওয়া নৌকোগুলোকে জিভ দিয়ে চাটে। জেটির ওপর জল লাফিয়ে উঠে আসে অনেকখানি।


নদী ছাড়া কিছু মানুষজনও দেখা যায়। কাছাকাছি দশ-বারোজন সকাল থেকে জাল পাতা আর জাল তোলার কাজে ব্যস্ত থাকে। আজকাল বাগদা চিংড়ির পোনার খুব চাহিদা। দামও ভালো। পাওয়া যায়। প্রায় আলপিনের মতো সাইজ, তাও স্বচ্ছ, খালি চোখে বলতে গেলে দেখাই যায় না, সেই চারা-চিংড়িও এরা আজকাল ধরতে শিখেছে। অন্য মাছ ধরার আগ্রহ নেই কারুর।


নতুন জেটি হয়েছে। তাই নতুন বসতি, অন্য জায়গা থেকে জেলেরা এসে ঝুপড়ি বেঁধেছে। এখানে। জলে নেমে যারা-যারা জাল পাতে, তাদের মধ্যে জনা-পাঁচেক স্ত্রীলোকও আছে। নামেই স্ত্রীলোক, বুক নেই, পাছা নেই, যেন শিল-নোড়ায় বাটা চেহারা, চাবুক খাওয়া মুখ। ওদের মধ্যে একমাত্র আমিনাই খানিকটা চলনসই, তাও আহামরি কিছু নয়। চোখ দুটো কুতকুতে, তবু মুখে একটা তেলতেলে ভাব আছে, আর উরুর গোছটা ভালো। সকালবেলা যখন কাদার মধ্যে নেমে নাইলনের লম্বা, বেড়াজালের খুঁটিগুলো বাঁধে আমিনা, তখন সে তার কস্তা ডুরে শাড়িটা গাছ কোমর করে পরে থাকে। জোয়ার আসার পর জল একটু-একটু করে বাড়তে থাকে, আমিনাও তার শাড়িটা একটু-একটু উঁচুতে গুটিয়ে নেয়। পায়ের ডিম ছাড়ায়, হাঁটু ছাড়ায়, উরুর মাঝামাঝি পর্যন্ত উঠে যায়। তারপর সে শাড়িটা আবার নামায়, একসময় তার বুক-জল হয়ে যায়। শাড়ি তার ভিজবেই, নদীতে নেমে জাল পাতবে অথচ পরনের কাপড় ভিজবে না, এ কখনও হয়? তা বলে। প্রথম থেকেই সে শাড়ি না ভিজিয়ে উরু পর্যন্ত তোলে কেন? ওমর এ রহস্যটা বুঝতে পারে না।



প্যাসেঞ্জার লঞ্চের জেটি আলাদা, সেখানে লোকজন বেশি, কিছু দোকান পাটও আছে। লঞ্চ চালায় প্রাইভেট কোম্পানি, তারা যাত্রীবোঝাই করে লঞ্চ ছাড়ে, বেশি প্যাসেঞ্জার হয়ে গেলে এক্সট্রা ট্রিপ দেয়। আর এই বার্জের জেটিতে আসে শুধু কিছু লরি আর টেম্পো, কদাচিৎ দু একখানা প্রাইভেট লরি। দশ-বারোজন জেলে-জেলেনী ছাড়া অন্য মানুষজন প্রায় দেখাই যায় না।


একখানা মারুতি ভ্যান গাড়ি জোরে চালিয়ে এসে সোজা চলে গেল জেটির শেষ প্রান্তে। গাড়ি থেকে নামল লাল গেঞ্জিপরা এক ছোকরা। জেটির গায়ে যাতে বার্জ বা লঞ্চের সরাসরি ধাক্কা না লাগে সেই জন্য কয়েকটা টায়ার বাঁধা আছে। সেইরকম একটা টায়ার ধরে লাফিয়ে বার্জটায় উঠে গেল ছোকরাটি। দূরের ছাউনিতে পা ছড়িয়ে বসে ওমর দেখছে। দানসা একটু আগে একটা খড়ের নৌকো বোঝাই করে ছেড়েছে, পরিশ্রম হয়েছে খুব, সে একপাশে এলিয়ে শুয়ে আছে। খড়ের গাদায়।


লাল গেঞ্জিপরা ছোকরাটি আবার লাফিয়ে জেটিতে নেমে জোরকদমে এদিকে ফিরে এল। টিকিটঘর বলে কিছু লেখা নেই, ওদিককার প্যাসেঞ্জার ফেরির মতন এদিকে টিকিটঘরও নেই, সরকারি ব্যবস্থায় ওমরের শুধু একটা টুল পেতে বসে থাকার কথা, সেটাই অফিস।


ছোকরাটি এসে একশো টাকার একটা নোট বার করে বলল, গাড়ির জন্য কত লাগে, ষাট না আশি?



ওমর টাকার প্রতি কোনও আগ্রহ না দেখিয়ে গম্ভীরভাবে বলল, আজ আর যাবে না।


ছোকরাটি রীতিমতন চমকে গিয়ে বলল, যাবে না? কেন?


ওমর বলল, যাবে না, যাবে না!


ছোকরাটি এবার গর্জন করে উঠে বলল, ভালো করে মুখের দিকে তাকিয়ে কথা বলো! বার্জ জেটিতে লেগে আছে, অথচ তুমি বলছ যাবে না, তার মানে?


গর্জন শুনে একটুও বিচলিত হল না ওমর। অবজ্ঞার সঙ্গে গাল চুলকোতে-চুলকোতে বলল, জাহাজ থাকলেই যেতে হবে? সাড়ে বারোটায় বান আসবে। তখন ওপারের জেটি পুরো ডুবে যাবে। আপনার গাড়ি ওপারে গিয়ে নামাবেন কোথায়? মাঝ গঙ্গায়?


ছোকরাটির ক্রোধের সঙ্গে এবার মিশল বিস্ময়। হাতঘড়ি দেখে বলল, এখন এগারোটা দশ। ওপারে যেতে কতক্ষণ লাগে আমি জানি না? বড়জোর পঁয়তিরিশ মিনিট। বান আসার সঙ্গে কী সম্পর্ক আছে? আমায় টিকিট দাও!



—হবে না!


–তার মানে? টিকিট দেবে না?


—একখানা গাড়ি পার হয় না। পেছনে গিয়ে অপেক্ষা করুন, আরও অন্তত দুখানা গাড়ি না এলে জাহাজ ছাড়বে না।


—যদি আর গাড়ি না আসে?


—তাহলে যাবে না!


—অন্য গাড়ি আসতে-আসতে যদি বান এসে যায়?


–বলেছি তো যাবে না!


ছোকরাটি এবার অসহায়ভাবে এদিক-ওদিক তাকাল। তার অদম্য ইচ্ছে হচ্ছে এই শুকনো, ঢ্যাঙা লোকটার মুখে দুখানা ঘুসি কষাতে। কিন্তু তাতে তার সমস্যার সমাধান হবে না। সারেং-এর সঙ্গে সে কথা বলে এসেছে। সারেং-এর যেতে আপত্তি নেই, কিন্তু টিকিটবাবু টিকিট না দিলে সে বার্জ ছাড়তে পারবে না।



ছোকরাটি এবার মেজাজ সামলে বলল, অন্য গাড়ি যদি না আসে…আমার খুব বিপদ হয়ে যাবে। আমাকে আজ ওপারে যেতেই হবে। ওমর পিচ করে একপাশে থুতু ফেলে বলল, একখানা গাড়ি নিয়ে জাহাজ ছাড়ার নিয়ম নেই, বললাম তো!


ছোকরাটি আরও অনুনয় করে বলল, একটু ব্যবস্থা করো। আমার বিশেষ দরকার। একজনের অসুখ। তুমি না হয় পুরো একশো টাকাই রাখো!


ওমর এবার খেঁকিয়ে উঠে বলল, কেন জ্বালাতন করছেন? অন্তত তিনখানা গাড়ি না হলে আমি টিকিট দেব না, ব্যাস!


ওমর পেছন ফিরে বসে বিড়ির বান্ডিল খুঁজতে লাগল।


ছোকরাটি সরে গেল এবার। অস্থিরভাবে পায়চারি করতে লাগল জেটিতে। মাঝেমাঝেই রাস্তার দিকে তাকাচ্ছে। আর কোনও গাড়ির চিহ্ন নেই।


ওমর বিড়ি ধরিয়ে মিটিমিটি হাসছে।



দানসা সব শুনছিল। এবার সে জিগ্যেস করল, ভদ্রলোককে টিকিট দিলি না কেন রে? ওমর বলল, একখানা গাড়ির জন্য জাহাজ ছাড়বে? মোটে আশিটাকা এক গাড়ি, আর কত টাকার ডিজেল পুড়বে তা জানিস?


দানসা বলল, ডিজেল পুড়বে তো গভর্নমেন্টের।


—আমি জেনেশুনে গভর্নমেন্টের ক্ষতি করব? কোম্পানিকা মাল দরিয়ামে ডাল?


—আরে, গভর্নমেন্ট কি লাভের জন্য ফেরি চালাচ্ছে? চালাচ্ছে মানুষের উপকারের জন্য। রেল নেই, বাস নেই, ব্রিজ নেই, মানুষ ওপারে যাবে কী করে? মালপত্তর নিয়ে গাড়ি যাবে কী করে? তাই গভর্নমেন্ট বিনালাভে এই ব্যবস্থা করেছে। পাঁচখানা গাড়িও যদি যায়, পাঁচ আশি হল গে চারশো, তাতেও কি এক ট্রিপের খরচ ওঠে? ডিজেল খরচ, সারেং, সাতজন হেল্পর…


—তবু গভর্নমেন্টের আইন আছে, মোটে একখানা গাড়ি হলে জাহাজ যাবে না।


—পরশুদিন তুই ব্রজেন সাহার লরি পার করালি। সেও তো মোটে একখানাই ছিল। ব্রজেনের সঙ্গে তোর খাতির আছে।



—বেশ করেছি। আমার ইচ্ছে। গভর্নমেন্ট আমাকে এখানে রেখেছে, আমি অবস্থা বুঝে ব্যবস্থা করব।


—সে তো ঠিক। এই বাবুটা বলল, ওর বড় বিপদ। দ্যাখ না কেমন ছটফট করছে।


—আরে রাখ! ঠেলায় পড়লে অমন বিপদের কথা সবাই বলে।


—শেষকালে তোর কাছে কাকুতি-মিনতি করল, দিয়ে দে না টিকিট। মানুষের উপকার হবে।


–দ্যাখ দানসা, এই লোকটার সঙ্গে যদি হাটে-বাজারে আমার দেখা হত, ভালো করে কথা বলত আমার সঙ্গে, আমাকে মানুষ বলে গ্রাহ্য করত; ভাবভঙ্গি দেখে বুঝলি না? প্রথমেই কেমন চ্যাটাং চ্যাটাং কথা বলছিল!


এবার দানসা হেসে ফেলল।


সত্যি কথাই তো, এই জেটিঘাট থেকে উঠে গেলে, রাস্তায়, হাটে-বাজারে ওমর একজন অতিসাধারণ নিরীহ মানুষ। লম্বা, সিঁড়িঙ্গে চেহারা, একজন এলেবেলে গরিব। শুধু এই জেটিঘাটে বসে টিকিট দেওয়ার সময়েই তার যত তেজ। গাড়িওয়ালা বাবুদেরও সে ফিরিয়ে দিতে পারে। ওমর এই ক্ষমতাটা উপভোগ করে। ওই লাল গেঞ্জি পরা ছোকরা ওকে কুড়ি টাকা ঘুষ দিতে চেয়েছিল, অমর তাও নিল না, ওকে নিরাশ অবস্থায় ফিরিয়ে দিয়ে ওমর কুড়ি টাকার চেয়ে বেশি আনন্দ পেয়েছে।



দানসা তবু আবার বলল, আজ হাট বন্ধ। আজ আর গাড়ি আসবে না। বান ডাকার আগে লোকটাকে পার করে দেনা, ওমর। মানুষের উপকার করলে নিজেরও উপকার হয়। মনটা ঠান্ডা হয়।


ওমর বলল, আছে। এই শালারা নিমকহারাম হয়। আজ উপকার করব, কাল দেখবি এসে আবার চোখ রাঙাবে।


দানসা বলল, আহারে, দ্যাখ দ্যাখ, লোকটা বোধহয় এবার ভিরমি খেয়ে পড়বে। খুব দরকার না হলে…দে দে, একটা টিকিট দে।


ওমর এবার হাতছানি দিয়ে ছোকরাটিকে ডাকল। সে আগে থেকেই একটা কুড়ি টাকার নোট বার করে রেখেছিল, ঘুষের জন্য নয়, বিনা কারণে লোকটির উপকার করছে, এটা বুঝিয়ে দিয়ে। টিকিটটা বাড়িয়ে বলল, যান যান, দৌড়ে চলে যান।


লোকটা যে এতক্ষণ অনিশ্চয়তায় কষ্ট পেয়েছে, তাতেও ওমরের কম আনন্দ হয়নি। ছাউনির মধ্যে রান্নার কোনও ব্যবস্থা নেই, দুপুরের দিকে ওরা অন্য জেটিঘাটের হোটেলে খেতে যায়। একটা মুসলমানের হোটেল, অন্য হোটেলটায় সেরকম কিছু লেখা নেই। রাত্তিরের দিকে। নিরিবিলি থাকে, তখন ওমর আর দানসা অন্য হোটেলটায় খায়, ওখানে রান্না ভালো, ম্যানেজারটা মজলিসি ধরনের। দিনেরবেলা যাত্রীদের খুব ভিড় থাকে, তাই ওখানে না গিয়ে ওরা মুসলমান হোটেলেই ঢোকে। এখানে খাবার একটু সস্তা, কিন্তু মালিকটা তিরিক্ষি মেজাজের, কোনও রান্না নিয়ে অভিযোগ করলেই সে দাঁত খিচিয়ে বলে ওঠে, না পোষায়, এসো না! কাছাকাছি আর কোনও মুসলমানের হোটেল নেই। ব্যাটা সেই সুযোগটা নেয়।



আটখানা করে রুটি, এক প্লেট শুকনো গোস্ত আর পেঁয়াজ দিয়ে ওরা খাওয়া সেরে নিল। ওমর দই নিল, দানসা দই খায় না।


দাম দিয়ে বেরিয়ে আসার পর পাশের দোকানের সামনে থমকে দাঁড়িয়ে দানসা বলল, তোর আর আমার কাছ থেকে সমান পয়সা নিল কেন রে? তুই দই খেলি।


ওমর একগাল হেসে বলল, চেপে যা। ও শালা মালিকটা ভুলে গেছে। আমার আজ একটা টাকা লাভ।


দানসা বলল, ভুল করে দাম নেয়নি। এঃ হে, ওর ক্ষতি হয়ে গেল। দই তো ও বাজার থেকে কিনেছে। যা, ওমর, টাকাটা দিয়ে আয়। ওমর চোখ কপালে তুলে বলল, ফেরত দিতে যাব? তোর মাথা খারাপ?


—দিবি না? দই খেয়েছিস, তার দাম দিবি না?


—ও নেয়নি কেন? সেটা আমার দোষ নয়। একদিন আমি সাতখানা রুটি খেয়েছিলুম, ও হিসেবে ধরেছিল ন-খানা। তোর মনে নেই? কিছুতেই আমার কথা বিশ্বাস করল না? চল্লিশ পয়সা বেশি নিয়ে নিল!



—ও ভুল করেছিল। তা বলে তুই জেনেশুনে ওকে ঠকাবি? একটা টাকার জন্য পাপ করবি?


–দ্যাখ দানসা, তুই শালা আমার বিবেক নাকি? সবসময় আমার পেছনে টিকট

**********
No Review
Related Books
Loading books…