কোনো সংবাদ কোনোদিন যেখানে পৌঁছবে না, এই দেশেই এমন একটি ছোট্ট স্বর্গ খুঁজে পাওয়া দরকার। মাধবচন্দ্ৰ এজন্য তোক পাঠিয়েছিলেন নানা দিকে। যারা খোঁজ করতে গিয়েছে, তারা সকলেই এ-কাজে বিরক্ত, কেউ খুশি নয়। তারা জানে, এ হল জমিদারবাবুর একটা নতুন খেয়াল; এ-খেয়াল তাঁর হয়ত বেশী দিন থাকবে না, মাঝ থেকে কাছারি-সেরেস্তার লোকের একটা অহেতুক হয়রানি। কিন্তু উপায় নেই, কর্তাবাবুর বিশেষ অনুরোধ, এ-খেয়াল তাঁর চরি...