Profile cover
প্রমথনাথ বিশী
Published author

প্রমথনাথ বিশী

Author

প্রমথনাথ বিশী (১১ জুন ১৯০১ – ১০ মে ১৯৮৫) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, অধ্যাপক ও রাজনীতিবিদ। সাহিত্যের পাশাপাশি তিনি রাজনীতির মঞ্চেও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৬২ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য এবং ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।


জন্ম ও প্রাথমিক জীবন

প্রমথনাথ বিশীর জন্ম হয় ১৯০১ সালের ১১ জুন, তৎকালীন রাজশাহীর (বর্তমান বাংলাদেশের) নাটোর জেলার জোয়াড়ি গ্রামের এক জমিদার পরিবারে। তাঁর পিতা ছিলেন নলিনীনাথ বিশী এবং মাতা সরোজবাসিনী দেবী। স্ত্রীর নাম ছিল সুরুচি দেবী। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার ঝোঁক ছিল প্রবল।


শিক্ষা জীবন

১৯১০ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হয়, যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ ও দিকনির্দেশনা লাভ করেন। শান্তিনিকেতনে তিনি টানা ১৭ বছর অধ্যয়ন করেন। এরপর রাজশাহী কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন (১৯২৯)। ১৯৩২ সালে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে বাংলায় এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।


সাহিত্যকীর্তি

প্রমথনাথ বিশী সাহিত্যজগতে প্রবেশ করেন ১৯২৪ সালে শান্তিনিকেতনের ছাত্র অবস্থায়। তার প্রথম উপন্যাস দেশের শত্রু (১৯২৪)। এরপর একে একে তিনি লিখেছেন—

পদ্মা (১৯৩৫)

জোড়াদিঘীর চৌধুরী পরিবার (১৯৩৮)

কেশবতী (১৯৪১)

নীলমণির স্বর্গ (১৯৫৪)

সিন্ধুদেশের প্রহরী (১৯৫৫)

তাঁর শ্রেষ্ঠ ও সর্বাধিক প্রশংসিত উপন্যাস কেরী সাহেবের মুন্সি (১৯৫৮), যার জন্য তিনি ১৯৬০ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তাঁর আরেকটি জনপ্রিয় উপন্যাস লাল কেল্লা (১৯৬৩)।

ছোটগল্প এবং নাট্যসাহিত্যে প্রমথনাথ বিশীর অবদান সমানভাবে উজ্জ্বল। তিনি ছিলেন একজন দক্ষ নাট্যকারও

নাটক

পূর্ণাঙ্গ নাটকসমূহ:

ঋণং কৃত্যা

ঘৃতং পিবেৎ (সানিভিলা)

ডিনামাইট

সাবিত্রীর স্বয়ম্বর

দক্ষিণপাড়ার মেয়েরা

মৌচাকে ঢিল

গভর্মেন্ট ইন্সপেক্টর (নিকোলাই গোগোল-এর নাটকের অনুবাদ)

পারমিট

ভূতপূর্ব স্বামী

হিন্দী উইদাউট টিয়ার্স

জাতীয় উন্মাদাশ্রম

একাঙ্ক নাটক:

পশ্চাতের আমি

পরিহাস-বিজল্পিতম

বেনিফিট অব ডাউট

কে লিখিল মেঘনাদবধ কাব্য

অসম্পূর্ণ নাটক:

স্বর্গ

আফিঙের ফুল

সম্মান ও পুরস্কার

রবীন্দ্র পুরস্কার – ১৯৬০ (কেরী সাহেবের মুন্সি উপন্যাসের জন্য)

বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার – ১৯৮২

জগত্তারিণী স্বর্ণপদক (কলকাতা বিশ্ববিদ্যালয়) – ১৯৮৩


মৃত্যু

প্রমথনাথ বিশী ১৯৮৫ সালের ১০ মে কলকাতায় পরলোকগমন করেন।



9Total reads
0Followers
0Following
0Reviews

Collections

Books by this author