Home
আয়ি সাবন

আয়ি সাবন

প্রেমাঙ্কুর আতর্থী

আয়ি সাবন

প্রেমাঙ্কুর আতর্থী
short story

Change color

পাঞ্জাব থেকে ঘুরতে ঘুরতে রোহিলখণ্ডের এক শহরে এসে পড়লুম। শহরটি বেশ বিস্তৃত—খোলামেলা। লোকজনের বসতি আছে অনেক—মনে হল আমার কাজের বেশ সুবিধে হবে এখানে! দেখলুম—সেখানে গম ও ডালের বড় বড় পাইকার দোকান ফেঁদে বসেছে। উঠলুম গিয়ে সরাইখানায়—সেই পুরনো চালের সরাই—লম্বায় ও চওড়ায় প্রায় দু’শ গজ জমি—উঁচু ইঁটের দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালের গায়ে পাশাপাশি অসংখ্য ঘর, তার একটি মাত্র দরজা; ঘরের ভাড়া লাগে না, এক পয়সা খাটিয়ার ভাড়া লাগে। রাত্রিবেলা এই খাটিয়া প্রাঙ্গণে টেনে নিয়ে এসে লোকে ঘুমোয়—শীতকালে বোধ হয় ঘরের মধ্যেই শোয়।


রাতের এক অপূর্ব দৃশ্য, অসংখ্য লোক প্রাঙ্গণে খাটিয়ায় শুয়ে আছে, কেউ বা বসে আছে। কেউই কারুকে চেনে না। কোনো কোনো পরিবার ওরই মধ্যে রান্নাবাড়া করছে—চলেছে সংসার। আমার রান্নার হ্যাঙ্গামা নেই—চারখানা বড় কচুরি চার পয়সার ও আধপো রাবড়ি পাঁচ পয়সার—দুবেলা এই চলেছে।


যাঁরা উত্তর-পশ্চিমাঞ্চল ঘুরেছেন তাঁরাই জানেন, সেখানে কি রকম বড় বড় আকাশচুম্বী বাত্তেল্লার প্রচলন আছে। এই রোহিলখণ্ডের রোহিলাদের সম্বন্ধেও নানান প্রবাদ শুনতে পাওয়া যেত। শুনেছিলুম, তারা খুব বীর আর তলোয়ার চালাতে খুবই মজবুত। নমুনাস্বরূপ একটি উদাহরণ দেবার প্রলোভন সামলাতে পারছি না।


এদের একজন সর্দার—বাহাদুর খান তাঁর নাম ছিল। তিনি আকবর বাদশার সময় একটি অন্যতম রত্ন ছিলেন। বাহাদুর খাঁর সম্বন্ধে বীরত্বের নানা কথা প্রচলিত আছে; কিন্তু সে সব ছেড়ে দিয়ে তার সম্বন্ধে একটি প্রচলিত কাহিনী এইখানে বলি।


একবার আফগানিস্থানের সঙ্গে এক যুদ্ধে বাহাদুর খাঁ গিয়েছিলেন সেনানীরূপে। কিছুদিন পরে তাঁর মার কাছে খবর পৌঁছলো যে, যুদ্ধে বাহাদুর খাঁর মৃত্যু হয়েছে। মা শোক করলেন না—বললেন, বীরপুত্রের তো এইরকম মৃত্যুই লোকে কামনা করে থাকে। কিন্তু কিছুদিন বাদে খবর পাওয়া গেল, বাহাদুর খাঁ জীবিত আছেন এবং তাঁকে শুশ্রূষার উপর রাখা হয়েছে।


আরো খবর পাওয়া গেল, আহত সৈনিকদের ওপর দিয়ে যখন বিপক্ষ পক্ষের লোকেরা তাদের কষ্ট লাঘবের জন্য হাতি চালাচ্ছিল—সেই সময় একটা হাতির পায়ের তলা থেকে একজন আহত ব্যক্তি হাত সরিয়ে নেওয়ায় দেখতে পাওয়া গেল যে সে বাহাদুর খাঁ।


এই খবরটা যখন বাহাদুর খাঁর মার কাছে গিয়ে পৌঁছলো তখন তিনি ডুকরে কেঁদে উঠলেন। কি ব্যাপার!—আমার ছেলের এমন দুর্বলতা হল যে হাতির পায়ের তলা থেকে হাত সরিয়ে নিলে! পঞ্চাশটা হাতি তার গায়ের ওপর দিয়ে গেলে সে গ্রাহ্য করে না!—ইত্যাদি।


বাহাদুরের মায়ের মড়াকান্না শুনে পল্লীর অন্যান্য সর্দারদের বাড়ির মেয়েরা ছুটে এল। তারা ব্যাপারটা শুনে আফসোস করতে লাগল—তাই তো বাহাদুরের মা, রোহিলার ছেলের এমন দুর্বলতা!


বাহাদুরের মা বললেন—আমি শুনে অবধি ভাবছি, কোথা থেকে কী কারণে তার এই দুর্বলতা এল! ভাবতে ভাবতে মনে হল।—ও, এবার কারণটা খুঁজে পেয়েছি।


অন্যান্য মহিলারা উদ্গ্রীব হয়ে উঠলেন—কি কারণ—কি কারণ?


বাহাদুরের মা বলতে লাগলেন—বাহাদুর যখন শিশু তখন একদিন বিকেলবেলায় তাকে ঘুম পাড়িয়ে আমি নেমাজ পড়ছিলুম। কিছুক্ষণ বাদেই ছেলে কেঁদে উঠল, কিন্তু সেদিকে কিছুমাত্র ভ্রূক্ষেপ না করে আমি নেমাজ পড়ে যেতে লাগলুম। কয়েক সেকেণ্ড পরেই ছেলের কান্না থেমে গেল। নেমাজ শেষ করে আমি ফিরে দেখি—আমাদের ধোপানী এসেছে, তারই কোলে শুয়ে সে খেলা করছে। আমি ধোপানীকে জিজ্ঞাসা করলুম—ও কান্না থামাল কেন?


ধোপানী বললে—ওর মুখে দুধ দেওয়াতে একটুক্ষণ চুষেই থেমে গেল।


আমি তো শুনে আঁতকে উঠলুম। বললুম—কী সর্বনাশ! তুই ওকে দুধ দিতে গেলি কেন?


তারপর ছেলের পেটে মাথা দিয়ে তাকে খুব ঘুরোলুম—সে বমি করতে লাগল। বমি করতে করতে হাত-পা যখন প্রায় ঠাণ্ডা হয়ে এসেছে তখন শুইয়ে দিলুম। সব দুধই উঠে গিয়েছিল—বোধ হয় এক ফোঁটা পেটের কোথাও ছিল—তার ফলেই এই দুর্বলতা।


অন্যান্য সর্দারনীরা হাতির পায়ের তলা থেকে হাত সরিয়ে নেওয়ার একটা সদুত্তর পেয়ে নিশ্চিন্ত হয়ে যে যার বাড়ি ফিরে গেল।


বাহাদুর খাঁ-র বংশধরেরা বাহাদুরি দেখাতে দেখাতে আজ ধরাপৃষ্ঠ থেকে অবলুপ্ত। এখন সেখানে এসেছে যত ব্যবসাদার-আড়তদার, উকিল-মোক্তার-মুহুরির দল। এদের মধ্যে কাজ করে কোনোরকমে দৈনিক খরচটা আমার উঠে যাচ্ছিল; কিন্তু সত্যি কথা বলতে কি—কাজে আমার আর মন ছিল না। এই ভবঘুরের জীবন ইতি করে দিয়ে আবার কলকাতায় ফেরবার জন্যে মন হু-হু করছিল—কিন্তু পাথেয় অভাবে ফিরতে পারছিলুম না।


সমস্ত দিন কাজ করে বিকেল নাগাদ আমি ইস্টিশানে গিয়ে বসতুম। গাড়ি আসছে যাচ্ছে—কত লোক উঠছে নামছে—দেখতে বেশ ভালো লাগত। রোজ সেখানে যাওয়ার ফলে ইস্টিশানের কর্মচারিদের সঙ্গে আমার বেশ ভাব জমে উঠেছিল।


একদিন একটি লোক—একে এর আগেও স্টেশনে দেখেছি তবে আলাপ-পরিচয় হয়নি—লোকটি একরকম গায়ে পড়েই আমার সঙ্গে আলাপ করলে। নাম বললে—দীপচাঁদ ভার্গব।


আরো বললে, সে স্টেশনেই কাজ করে।


দীপচাঁদ বললে, আমি তোমার বড় ভাই, আমাকে লাল্লা বলে ডাকবে।


দু’দিনেই দীপচাঁদের সঙ্গে বেশ আলাপ জমে উঠল। একদিন সে আমাকে বললে, ভাইয়া, তোমার কাছে আট আনার পয়সা হবে?


আমি তখুনি তাকে পকেট থেকে একটা আধুলি বার করে দিলুম। সামনেই একটা রেউড়িওলা বসেছিল—তাকে ডেকে সে আট আনার রেউড়ি কিনলে।


মনে করলুম—রেউড়ির কিছু অংশ আমি পাব। কিন্তু দেখলুম—ঠোঙাটি বেশ করে মুড়ে-ঝুড়ে সে পকেটস্থ করে বললে—পয়সাটা তোমায় কাল ফেরত দেব।


পরের দিন যথারীতি স্টেশনে দীপচাঁদের সঙ্গে দেখা হল। কিন্তু পয়সার কথাটা সে তুললেই না। আমিও চক্ষুলজ্জায় তার কাছ থেকে চাইতে পারলুম না।


দীপচাঁদ এ-কথা সে-কথার পর জিজ্ঞাসা করলে, ভাইয়া, তোমার খাওয়া-দাওয়া কোথায় হচ্ছে?


দু’বেলা কচুরি আর রাবড়ি খাচ্ছি শুনে সে আঁতকে উঠে বললে, সব্বনাশ! ঐ খাবার আরো চালালে ব্যারামে পড়ে যাবে। সে ব্যারাম সারানো মুশকিল হবে।


আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলুম—ভালো খাবার কোথায় পাওয়া যাবে?


সে একটু ভেবে বললে, আচ্ছা দাঁড়াও।—আমিই ব্যবস্থা করছি।


সরাইখানায় বাস করছি শুনে সে এমন ভাব দেখালে যেন শ্মশানে বাস করাও তার চেয়ে নিরাপদ। তার কথা শুনে এমন ভয় পেয়ে গেলুম যে, আট আনা ফিরে পাবার আশাও যে কোথায় উবে গেল তা বুঝতেই পারলুম না।


পরের দিন দেখা হতেই বললে, চলো ভাই, তোমার খাবার বন্দোবস্ত করেছি।


আমি বললুম, কোথায়?


সে জিজ্ঞাসা করলে, আমাদের বাড়িতে থাকতে, আমাদের খাবার খেতে তোমার তো কোনো আপত্তি হবে না?


—তাহলে এখুনই চল।


এই কথা বলে সে আমায় নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়ল।


পথে চলতে চলতে সে আমাকে বললে—আমাদের বাড়িতে থাকতে কিছু অসুবিধা আছে। আমাদের বাড়িই, আদ্ধেকটা আমার মাউসি থাকেন, তাঁর ওখানে তোমার থাকবার সমস্ত ব্যবস্থা করেছি।


মাসির বাড়ি গিয়ে পৌঁছলুম। তাঁকে নমস্কার করতেই তিনি বলতে লাগলেন, শুনেছি, শুনেছি—আমি সব শুনেছি। এই বয়সে বাপ-মা’কে কাঁদিয়ে ঘুরে ঘুরে বেড়ানোয় কী লাভ আছে?


আমি বললুম, মা’কে ছেড়ে না এলে কি মাসিকে পেতুম?


কথা শুনে মাসি খুবই খুশি। বললেন, বেটা, আমার দীপচাঁদও যেমন, তুমিও তেমন। যতদিন ইচ্ছা, এখানে থাকো।


এখানে মাসি সম্বন্ধে কিছু বলি। মাসির দেহের রঙ অত্যুজ্জ্বল গৌর, দেহটি যেন “অমিঞা ছানিয়া” তৈরি করা হয়েছে। বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে। সামান্য স্থূলভাব—মুখখানি দেখলেই ভক্তি হয়। সমস্ত দিন তিনি পূজার্চনায় কাটান, সন্ধেবেলা খাওয়া-দাওয়া সেরে ছাতে গিয়ে শুয়ে পড়েন। বহুদিন আগেই বিধবা হয়েছেন। ছেলেপুলে নেই, একলার সংসার।


মাসি আমাকে নিয়ে গিয়ে একটা ঘর দেখিয়ে দিয়ে বললেন—দিনের বেলা এইখানেই থাকবে, রাত্রিবেলা তো খাটিয়া ছাতে উঠছে।


একটা নেয়ারের খাট দেখিয়ে বললেন, তোমার বিছানা এইখানেই রাখো।


তারপর হাঁক দিলেন, পরমেশ্বর—এ পরমেশ্বর—


প্রথমটা বুঝতেই পারিনি, সমস্ত দিন পূজার্চনা করে এত চিৎকার করে ‘পরমেশ্বর’ বলে ডাকবার প্রয়োজন কি!


খানিক বাদে পরমেশ্বর সশরীরে এসে উপস্থিত হল। কালো, বেঁটেসেঁটে গুলে-ভাঁটার মতন চেহারা। মনে হয় যেন কষ্টিপাথর কুঁদে তাকে তৈরি করা হয়েছে। তাকে মাউসি খাট আর বিছানা দেখিয়ে দিয়ে বললেন—এই বাবুজীর বিছানা আর খাট ছাতে নিয়ে যাও।


পরমেশ্বর বিজবিজ করে কি বললে, বুঝতে পারলুম না। কিন্তু মাউসি বললেন—মনে করে নিয়ে যেও।


বাড়িতে এই একমাত্র চাকর পরমেশ্বর। সেই রাঁধে। বাড়ির অন্যান্য কাজ—সবই করে।


—একটু ঘুরে আসছি বলে আমি তখনকার মতন বেরিয়ে পড়লুম। মাসি বলে দিলেন, সন্ধ্যার মধ্যেই ফিরবে। আমরা সন্ধ্যা লাগতেই খেয়ে-দেয়ে সংসারের কাজ মিটিয়ে ফেলি।


মাসির গলাটি ছিল একেবারে খনখনে। বোধ হয় সেই জন্যেই তিনি কথাবার্তা বলতেন অত্যন্ত কম আর আস্তে। তবে বিকেলবেলায় প্রতিদিন দেখতুম পরমেশ্বর ও তিনি এক এক তাল সিদ্ধির গোলা এক এক গেলাস ঘন দুধের সঙ্গে দু’জনেই সেবন করতেন। এর পরেই দেখতুম—মাসির আওয়াজটা যেত একটু চড়ে। এই সময় তিনি পরমেশ্বরের সঙ্গে সংসার সম্বন্ধে কোনো বিষয়ে আলোচনা করলে আড়াল থেকে মনে হত তিনি বোধ হয় আর্তনাদ করছেন।


পরমেশ্বরের চেহারাটি যাই হোক না কেন—সে রাঁধত অতি পরিপাটি, যদিও রান্না ছিল অতি সামান্য। মোটা হাতে-গড়া রুটি—মোটা হলেও অত্যন্ত নরম হত সে রুটি আর খেতে দস্তুরমত মিষ্টি লাগত। আমার মনে হত বোধ হয় সে গুড় মিশিয়ে দেয়। এই রুটির সঙ্গে থাকত একটি ডাল আর একটুখানি চাটনি। এই সামান্য খাবার আমার কাছে কচুরি রাবড়ির চেয়েও ঢের ভালো লাগত।


পরমেশ্বর বিকেলবেলাই ছাতে খাটিয়া তুলে বিছানা পেতে রাখত। সন্ধ্যায় খাওয়া-দাওয়া সেরে ছাতে এসে বিছানায় শুয়ে পড়তুম।


পশ্চিমে এঁদের বাড়ি যাঁরা দেখেছেন তাঁরাই জানেন যে, এসব বাড়িতে ছাদের উপরে একটি করে ছাদবিহীন ঘর থাকে। চারদিকে দেয়াল—দেয়ালে ঝরোখা, কুলুঙ্গি সবই আছে—খালি ঘরের ছাদ নেই। এই ঘরে মেয়েরা শোয়। আমি ওপরে উঠবার কিছু পরেই মাসি আসতেন। আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে প্রতিদিন নিয়মমত আশীর্বাদ করে তিনি সেই ছাদবিহীন ঘরে ঢুকে পড়তেন। এর কিছু পরে পরমেশ্বর উঠত ছাতে—সে মাটিতেই নিজের বিছানা করে সেই ছাদবিহীন ঘরেই থাকত। পশ্চিমে অনেক জায়গায় দেখেছি বাড়ির বয়স্থা মহিলারা পুরুষ চাকরকে দিয়ে গা-হাত-পা টেপায়। পরমেশ্বর খানিকক্ষণ হাত-পা দাবিয়ে নিজের বিছানায় এসে শুয়ে পড়ত।


একদিন, সেদিন বোধ হয় পূর্ণিমা, ধরণীতল জ্যোৎস্নায় প্লাবিত—বাতাস একটু জোরে বইছিল, ছোটো ছোটো সাদা মেঘ চাঁদের তলা দিয়ে উড়ে যাচ্ছিল—এইসব দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলুম—হঠাৎ একটু ঠাণ্ডা বোধ হওয়ায় ঘুমটা ভেঙে গেল। পায়ের কাছ থেকে চাদরটা তুলে নিতে গিয়ে দেখি পরমেশ্বর তার বিছানায় নেই। ক্নোথাও গিয়েছে মনে করে ঘুমুতে চেষ্টা করতে লাগলুম কিন্তু ঘুম আসে না। বিছানা থেকে উঠে ছাতে পায়চারি করতে করতে একবার মাসির ঘরে উঁকি দিয়ে দেখতে পেলুম—মাসির সেই স্বল্প-পরিসর খাটখানিতে তাঁর অর্ধনগ্ন শুভ্র দেহলতাকে ময়াল সাপের মতো পাকে পাকে জড়িয়ে নিয়ে পরমেশ্বর ঘুমুচ্ছে। দেবদুর্লভ সে দৃশ্য! সাদায়-কালোয়—আত্মায়-পরমাত্মায় এমন গ্রন্থনা ইতিপূর্বে আর চোখে পড়েনি। আমি তো দূরের কথা—মাথার ওপরে অতন্দ্র চাঁদা-ব্যাটাও বিস্ফারিত লোচনে সে দৃশ্য দেখছিল। দরজার কাছ থেকে সরে এসে বার বার ফিরে গিয়ে উঁকি মেরে মেরে আমি সেই অপূর্ব ছবি দেখতে লাগলুম।


হঠাৎ একটুখানি কাসির আওয়াজে সম্বিৎ ফিরে পেয়ে ওপাশের দোতলার ছাদের দিকে চেয়ে দেখলুম—দীপচাঁদ সরে গেল।


পরের দিন সকালবেলা খেত

**********
No Review
Related Books
Loading books…