Home
অন্য আয়না

অন্য আয়না

সুনীল গঙ্গোপাধ্যায়

অন্য আয়না

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Posted byশেষ পৃষ্ঠা10-Feb-2025

Change color

ব্যারাকপুরে এক বন্ধুর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল, সেখান থেকে রাত্তিরে আর বাড়ি ফেরা হয়নি। পরদিন সকালে ফিরতে-ফিরতে সাড়ে আটটা বেজে গেল। দরজা খুলেই বউদি বললেন, একজন ভদ্রমহিলা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন, প্রায় আধঘণ্টা ধরে বসে আছেন।

অনেক রাত পর্যন্ত আড্ডা হয়েছে, ভালো করে ঘুম হয়নি। তা ছাড়া অফিসে দরকারি কাজ আছে, ছুটি নেওয়ারও উপায় নেই, এক্ষুনি চান খাওয়া সেরে ছুটতে হবে। এই সময় ভিজিটর এলে। কারুর ভালো লাগে? তবু, মহিলা বলে কথা, কিছুটা সময় দিতেই হবে।

বসবার ঘরে ঢুকে দেখি ঠিক মাঝখানের চেয়ারটিতে একজন মহিলা বেশ রাজেন্দ্রাণীর ভঙ্গিতে বসে আছেন। পরনে দামি শাড়ি, গায়ের শালটিও বেশ কারুকার্য করা। মেয়েদের বয়েস আমি ঠিক ধরতে পারি না, তবে এই মহিলার বয়েস যে অন্তত পঞ্চান্ন-ছাপ্পান্ন হবে, তাতে কোনও সন্দেহ নেই। মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, ফর্সা টুকটুকে রং বলে তা স্পষ্ট বোঝা যায়, মাথার ঈষৎ কোঁকড়া চুল কিন্তু সম্পূর্ণ কালো, মনে হয় রং করা। ভদ্রমহিলা তার যৌবনকালে যে যথেষ্ট সুন্দরী ছিলেন তাতে কোনও সন্দেহ নেই।

আমি খানিকটা অভদ্রের মতন বেশি ব্যস্ততা দেখিয়ে বললুম, নমস্কার, কী ব্যাপার বলুন তো?

ভদ্রমহিলা একটি পত্রিকার পাতা ওলটাচ্ছিলেন, মুখ তুলে হাসিমুখে আমার দিকে মুহূর্ত চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ভাঙা গলায় বললেন, তুমিই সুনীল? আমি তোমার জন্য কতদুর থেকে এসেছি বলো তো? তুমি তো রাত্তিরে বাড়িতে ফেরোনি। যাও, মুখ-টুক ধুয়ে এসো, তারপর কথা হবে। আমি বসছি, আমার তাড়া নেই।

কিন্তু আমার যে তাড়া আছে! সেটা তক্ষুনি মুখের ওপর বলা যায় না। ভদ্রমহিলার চেহারা ও ব্যক্তিত্বে একটা সম্ভান্ত ভাব আছে। ভদ্রমহিলার বয়েস আমার থেকে যথেষ্ট বেশি হলেও আমিও তো আর ছেলেমানুষ নই, প্রথম আলাপে আমাকে কেউ চট করে তুমি বলে না!

বসবার ঘর থেকে বেরিয়ে এসে বউদিকে জিগ্যেস করলুম, কে ইনি?

বউদি মুচকি হেসে বললেন, উনি দিল্লিতে থাকেন, শুধু তোমার সঙ্গেই দেখা করার জন্য কলকাতায় এসেছেন। আমার সঙ্গে গল্প করছিলেন। দিল্লিতে ওঁর স্বামীর কীসের যেন বড় ব্যবসা। তিনটি ছেলেমেয়ে আছে। কাল রাত্তিরে কলকাতায় পৌঁছেছেন। আজ সক্কালেই ঠিকানা খুঁজে-খুঁজে এসেছেন তোমার সঙ্গে দেখা করতে।

বাথরুমে গিয়ে টুথব্রাশটা খুঁজতে-খুঁজতে বললুম, বউদি, দু-কাপ চা করে দাও। গেল আজ অফিসের দেরি হয়ে! কেন যে উইকডেতে সকালবেলা এরা আসে! কোনও সেন্স নেই!

বউদি বললেন, লোকে ভাবে কবি-টবিদের কোনও অফিস থাকে না, তারা চাকরি-বাকরি করে! তারা বসন্তের বাতাস খেয়ে থাকে। তা বলে ভদ্রমহিলার সঙ্গে খারাপ ব্যবহার কোরো না। অতদূর থেকে এসেছেন।

খানিকবাদে আবার বসবার ঘরে এসে চায়ের কাপ হাতে নিয়ে বললুম, হ্যাঁ বলুন। আপনি দিল্লিতে থাকেন?

ভদ্রমহিলা সে কথার উত্তর না দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। তারপর আস্তে-আস্তে বললেন, দাঁড়াও, আগে তোমাকে দেখি ভালো করে। কত তোমার কথা শুনেছি, তোমার কত লেখা পড়েছি। এর আগে তোমাকে চোখে না দেখলেও তুমি যে আমার অনেক দিনের চেনা গো!

মনে-মনে ভাবলুম, এই রে! এইরকম ধানাই-পানাই শুরু করলে কত সময় লাগিয়ে দেবে, তার কোনও ঠিক আছে! এরা ভাবে, নিজেদের কোনও কাজ না থাকলে অন্যদেরও কোনও কাজ থাকতে পারে না।

আমি চা শেষ করে একটা সিগারেট ধরাবার পর তিনি বললেন, তুমি কেমন আছ, সুনীল? তোমার শরীর ভালো আছে তো?

আমি অধৈর্যের সঙ্গে বললুম, আজ্ঞে হ্যাঁ, আমার শরীর খুব ভালো আছে।

ভদ্রমহিলা বললেন, ওমা, তুমি আমার সঙ্গে আপনি, আজ্ঞে করে কথা বলছ কেন? আমি যে তোমার অনেক দিনের বন্ধু। আমাকে তুমি-তুমি বলবে!

এসব সিনেমা-সিনেমা সংলাপ, আমার পছন্দ হয় না। অবশ্য ভদ্রমহিলার বয়েস যদি অর্ধেক হত, তাহলে আমার মরেন ভাব কী হত তা বলা যায় না। উনিই বা এই বয়েসে এভাবে কথা বলছেন। কেন? যে বয়েসে যা মানায়!

—আপনি কি কলকাতায় কিছুদিন থাকবেন? পরে যদি আর-একদিন আসেন, কোনও রবিবার টবিবার, আজ আমাকে অফিসে যেতে হবে।

—তোমাকে আজ অফিসে যেতে হবে না! আমি কতদূর থেকে এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য!

তিনি হ্যান্ডব্যাগ খুলে একটা নতুন কলম বার করে বললেন, এই নাও, এটা তোমার জন্য এনেছি।

লেখকদের নাকি কলম সম্পর্কে দুর্বলতা থাকে। কোনও-কোনও লেখকের একশো-দুশো কলম আছে শুনেছি। আমার ওসব বাতিক নেই। আমি সাধারণ ডট পেনে লিখি। হাতের কাছে যখন। যেটা পাই। ভদ্রমহিলার কলমটা বেশ দামিই মনে হচ্ছে। দামি কলম নিয়ে আমি কী করব? দামি কলমের জন্য দামি কাগজ দরকার, সেরকম আজকাল পাওয়াই যায় না। কিন্তু কেউ কিছু উপহার দিলে সেটা ফিরিয়ে দেওয়া অভদ্রতা। আমি শুকনোভাবে বললুম, ধন্যবাদ!

—তুমি এই কলমটা দিয়ে আমার নামে একটা সুন্দর কবিতা লিখবে, কেমন?

আমি মুখ নীচু করে হাসি গোপন করলুম। ভদ্রমহিলা আবার বললেন, তুমি কাল রাত্তিরে বাড়ি ফেরোনি। কবিরা খুব বোহেমিয়ান হয়! আমারও খুব রাত জাগতে ভালো লাগে। এক-একদিন ইচ্ছে করে সারারাত রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়াই!

এবারে আমার অন্যরকম একটা সন্দেহ হল। ভদ্রমহিলার কি নিজের বয়েসটা একদম খেয়াল নেই? উনি অনায়াসেই আমার কাকিমা বা পিসিমা হতে পারতেন। উনি এসব কী বলছেন?

—আপনার নাম কী?

—ও, এই দ্যাখো, আমার নামটাই বলা হয়নি এখনও। আমার নাম রত্না রায়চৌধুরী। আমাদের বাড়ি ছিল বহরমপুরে। বিয়ের পর থেকে দিল্লিতেই আছি। সে অনেকদিন হয়ে গেল। প্রায় চল্লিশ বছর। কলকাতাতে খুব কম আসা হয়। কাল রাত্রে পৌঁছেই ফোন করলুম রবিশঙ্করকে। ওকে খবর না দিলে রাগ করবে তো। কিন্তু ওর সঙ্গে কথা হল না।

–কাকে ফোন করেছিলেন?

—রবিশঙ্করকে। তুমি চেনোনা?

শুধু রবিশঙ্কর নামটা শুনলে একজনের কথাই মনে পড়ে। তাকে প্রায় সারা পৃথিবীর লোকই এখন চেনে। কিন্তু মহিলাটি এমনভাবে কথাটা বললেন যেন রবিশঙ্কর আমার কোনও বন্ধুর নাম।

সন্দেহ কাটাবার জন্য আমি বললুম, রবিশঙ্কর মানে…যিনি সেতারে…

—হ্যাঁ, তা ছাড়া আর কজন রবিশঙ্কর আছে? তুমি জানো, অত বিখ্যাত হলে কি হয়, মানুষটা বড় দুঃখী! বড় একা!

রবিশঙ্করের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কিছু জানা নেই। অফিসের দেরি করে সে কথা আলোচনা করাও কি আমার পক্ষে সঙ্গত?

আমি ভুরু কুঁচকে তাকাতেই তিনি আমার দিকে বালিকার মতন ভঙ্গি করে রহস্যময় হাসি হাসলেন। তারপর বললেন, আমাকে কথা বলতে দিল না। ওর বউ ফোনটা ধরেছিল, আমার গলা শুনেই চিনতে পেরেছে। হিংসে করে তো খুব আমাকে!

রবিশঙ্করের বউ! তাও আবার কলকাতায়? এসব কি উলটোপালটা বলছেন মহিলা। আমার কেমন যেন খটকা লাগল। আর রবিশঙ্কর যতই বিখ্যাত হোন, আমার সঙ্গে দেখা করতে এসে কেউ রবিশঙ্কর সম্পর্কে গল্প করে যাবেন, এটাও ঠিক মানা যায় না বোধহয়।

আমি খানিকটা কঠোরভাবেই এবার জিগ্যেস করলুম, আপনি কি আমার কাছে কোনও দরকারে এসেছেন?

আমার কণ্ঠস্বরের উত্মা গায়ে না মেখে রত্না রায়চৌধুরী আবার হাসলেন। আবার তার দামি চামড়ার হাতব্যাগটা খুলে একটি ছোট্ট লাল রঙের নোট বই বার করে বললেন, তোমার কাছে

তো বিশেষ দরকারে এসেছি। তোমার সাহায্য ছাড়া চলবে না। আমি কবিতা লিখেছি, তুমি দেখে দেবে।

আমি দীর্ঘশ্বাস গোপন করলুম। এরকম উপদ্রব আ

**********
No Review
Related Books
Loading books…