শম্ভুর মেজদাদু পঞ্চাশ বছর আমেরিকায় কাটিয়ে, ৭০ বছর বয়সে মেলা টাকাকড়ি নিয়ে দেশে ফিরলেন। যাদের উনি বিদেশ থেকে এটা-ওটা পাঠাতেন, তারা কত বারণ করেছিল— অমন কাজ-ও কর না, এটা খুব খারাপ জায়গা, নোংরা, গরম, বেকারে আর জোচ্চোরে ভরা, দেখতে দেখতে তোমার পয়সাকড়ি আর তোমাকে আলাদা করে দেবে। তাছাড়া অসুখবিসুখ লেগেই আছে, মুখ্যুর একশেষ, মাদুলীতে বিশ্বাস করে, ভূত মানে। দেশের পৈতৃক বাড়িতে শেষ পর্য...