Home
গরুড় পুরাণ

গরুড় পুরাণ

পৃথ্বীরাজ সেন

গরুড় পুরাণ

পৃথ্বীরাজ সেন
religious

Change color

সুতপুত্ৰ উগ্রশ্রবা কর্তৃক গরুড় পুরাণের মাহাত্ম্য বর্ণনা

সুতমুনি উগ্রশ্রবা নৈমিষারণ্যে বসে ঋষিদের মাহাত্ম্য বর্ণনা করেছেন। সাত্ত্বিক পুরাণগুলির মধ্যে এই পুরাণ অন্যতম সেরা। স্বয়ং শ্রীকৃষ্ণ এই পুরাণের প্রবক্তা। তিনি তার বাহক বিনতানন্দন গরুড়কে এই পুরাণ শ্রবণ করিয়েছিলেন। মহর্ষি বেদব্যাস এই পুরাণ লিপিবদ্ধ করেন। উগ্রশ্রম তাঁর কাছ থেকে এই পুরাণের মাহাত্ম্য সম্পর্কে বিদিত হয়েছিলেন। এই পুরাণ যে পাঠ ও শ্রবণ করে, তার মঙ্গল সাধিত হয়।


.গরুড় পুরাণের দুটি খণ্ড–পূর্ব খণ্ড ও উত্তরখণ্ড। বিভিন্ন ধরনের দেবদেবীর পুজো-আচ্চা, নানা উপাখ্যান, বৈদ্যশাস্ত্র, ধর্মকথা, অর্থনীতি, শ্রীগোবিন্দের ধ্যান ও পূজার নিয়ম, নীতিসার, নানা ধরনের ব্রত, সূর্য-চন্দ্রাদি বংশকথা নানা ধরনের প্রায়শ্চিত্ত ইত্যাদি নিয়ে পূর্বখণ্ড রচিত। উত্তরখণ্ডের মধ্যে আছে মানুষের মৃত্যুর পারলৌকিক ক্রিয়াদি, বৃষোৎসর্গ প্রেতত্বনাশকর্ম ইত্যাদি। এছাড়া বিভিন্ন নরকের নাম ও তার শাস্তি, বিবিধ দানের ফলাফল, অপমৃত্যুর গতি, পাপভেদে চিহ্নভেদ সম্পর্কেও অনেক কথা এই খণ্ডে বর্ণিত হয়েছে। মানুষ যা কিছু জ্ঞাত হতে চায়, গরুড় সেই সকল প্রশ্ন তার প্রভু শ্রীকৃষ্ণের কাছে রেখেছেন। স্বয়ং শ্রীগোবিন্দ তার উত্তর দিয়েছেন। এর মধ্যে কোনো কল্পনার স্থান নেই। আমরা কলিকালের মানুষ। আমরা কী জানি? গুরু? ধর্ম? না, এসব কিছুই আমাদের কাছে মান্য নয়। আর পরলোকের কথা তো চিন্তাই করি না। কিন্তু এই গরুড় পুরাণ পাঠ বা শ্রবণ করলে জানা যাবে যে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে উত্তর প্রদান করেছেন, তা বাস্তবক্ষেত্রে একেবারেই মিথ্যা নয়।



মানব-মানবীর মঙ্গল ও অমঙ্গল সূচক লক্ষণ


যে পুরুষের পিঠ কচ্ছপের খোলকের মতো উঁচু, যার ঘাম হয় না, নখ তাম্রবর্ণের, পায়ের তলা নরম, আঙুলগুলো পরস্পর লাগানো, সে লোক রাজা হয়। যার হাত পায়ের নখ রুক্ষ এবং পাণ্ডু বর্ণের, মুখের শিরাগুলি স্পষ্ট, আঙুলগুলো রুক্ষ, সে অর্থাভাবে দুঃখ ভোগ করে। যার গায়ে প্রতিটি রোমকূপে একটি করে রোম, জঙ্ হাতির শুড়ের মতো গোলাকার সেও রাজা হয়, আর যদি রোমকূপে রোমের সংখ্যা এদের বেশি হয়, তা হলে পণ্ডিত হওয়ার লক্ষ্মণ জানতে হবে। তবে প্রতি রোমকূপে তিনটি রোম থাকলে দারিদ্রতা লাভ হয়। শীর্ণ জানুবিশিষ্ট পুরুষ আজীবন রোগ যন্ত্রণা ভোগ করে। স্থলাকার লিঙ্গবিশিষ্ট পুরুষ দরিদ্র হয়। যার অণ্ডকোষ একটি, চিরকাল দুঃখভোগের লক্ষণ। অণ্ডকোষ একটি বড়ো ও অন্যটি ছোটো, সুমতি যুক্ত পত্নী লাভ হয় না। যে পুরুষ দুটি সমান আকারের অণ্ডকোষের অধিকারী সে রাজা হয়। কোষ দুটি প্রলম্বিত হলে অল্পায়ু হয়। যে পুরুষের লিঙ্গ মণি পাণ্ডুর অথবা বিবর্ণ তাকে আজীবন দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। শব্দের সঙ্গে যে মূত্র ত্যাগ করে, সে হয় দরিদ্র। মূত্র ত্যাগকালে বেশি শব্দ না হলে নরপতি হয়। সমানকার উদর ভাগ্যবানের লক্ষণ। কুম্ভের ন্যায় জঠর যার, সে হতদরিদ্র হয়।


সুগঠিত তিনটি সমানাকার রেখা বিশিষ্ট কপালের অধিকারী ষাট বছর পর্যন্ত পূর্ণ সংসার করে। দুটো রেখাবিশিষ্ট কপাল চল্লিশ বছর আয়ুর লক্ষণ। বিশ বছর পরমায়ু হয় তার, যে একটি রেখাযুক্ত কপাল লাভ করে। স্বল্পায়ুদের কপালের রেখা কান পর্যন্ত ঝুলে পড়ে। কান পর্যন্ত প্রলম্বিত তিন ললাট রেখা শতায়ুর লক্ষণ। রেখাগুলো স্পষ্ট না হলে বিশ বছর বেঁচে থাকে। যার কপাল রেখাবিহীন, সে হয় চল্লিশ বছরের অধিকারী। ললাটে রেখা কাটাকুটি থাকলে অপঘাতে মৃত্যু নিশ্চয়ই হবে। কপালে ত্রিশূল আকারের রেখা থাকলে সে হবে পরিমা যুক্ত নারী বা পুরুষ। ধনে-মনে পুণ্যবাণ হয়, পৃথিবীতে একশো বছর বেঁচে থাকে।



যে স্ত্রীর কেশদাম কোঁকড়ানো, নাভী দক্ষিণাবর্ত, সে হল কুলবর্দ্ধিনী। সুবর্ণ গাত্রবর্ণ, হাতের তালু পদ্মের মতো লাল লক্ষণ যুক্ত নারী পতিব্রতা হয়। বক্রকেশযুক্ত গোলাকার চোখ বিশিষ্ট রমণী অচিরে বিধবা হয়। সে আজীবন দুঃখ-যন্ত্রণা ভোগ করে। যে রমণীর মুখ চাঁদের ন্যায়, নতুন অরুণের ন্যায় অঙ্গের রং, ঠোঁট দুটি লাল, টানা টানা দুটি চোখ–এমন নারী কখনও দুঃখকষ্ট পায় না। অসংখ্য রেখাবিশিষ্ট করতল যুক্তা নারী দুর্ভাগ্য ভোগ করে। শাস্ত্রে বলেছে, যে রমণীর হাতে রেখার সংখ্যা অত্যন্ত কম সে দীনদরিদ্র হয়, হাতের রেখা লালাভ যার, সে সর্বদা সুখ ভোগ করে। হাতের রেখা কালো হলে, সেই কন্যা দাসবৃত্তি করে।


আয়ুরেখা তর্জমা ও মধ্যমার মাঝখানে দিয়ে সোজা চলে গেলে দীর্ঘায়ু লাভ হয়। জ্ঞানরেখা, অঙ্গুষ্ঠের মূল হতে উদগত হয়। মধ্যমাঙ্গুলির মূলগত রেখা হল আয়ুরেখা। কনিষ্ঠাঙ্গুলির মূল থেকেই এর উৎপত্তি। বিচ্ছিন্ন বা বিভক্ত আয়ুরেখা শতায়ুর লক্ষণ। আয়ুরেখা স্পষ্টভাবে প্রতীয়মান হলেও শতবর্ষ লাভ হয়। কনিষ্ঠাঙ্গুলির মূল থেকে মধ্যমার মূল পর্যন্ত আয়ুরেখা বিস্তৃত হলে সে ষাট বছর বেঁচে থাকে।


যে কন্যার হাতে প্রকার ও তোরণাকার রেখা থাকে সে প্রথমে দুঃখী হয়, পরে রানি হয়। নাভিদেশে লোম দেখা দিলে এবং তা ইতস্ততঃ পিঙ্গলবর্ণ হলে, উধ্বদিকে বৃত্তাকারে গমন করলে, সে রাজপরিবারে জন্মালেও দীন দুঃখিনী হয়। যে কন্যার পায়ে অনামিকা ও অঙ্গুষ্ঠগুলি হাঁটার সময় মাটিতে পড়ে না, সে অচিরেই স্বামীকে হারিয়ে বিধবা হয়। উজ্জ্বল চোখ সৌভাগ্যের লক্ষণ। যার দাঁত উজ্জ্বল, সে খাদ্যরসিক হয়। উজ্জ্বল গাত্রবর্ণযুক্ত কন্যা উত্তম শয্যালাভ করে। পা দুটি স্নেহযুক্ত হলে উত্তম বাহন লাভ করে। কন্যার চরণ দুখানি স্নিগ্ধ সমুন্নত হয়, নখগুলো তামাটে রঙের সেখানে মৎস্য, অঙ্কুশ, পদ্মাদি চিহ্ন থাকলে জানবে শুভ লক্ষণযুক্ত। সুলক্ষণা নারীর মধ্যে কোমল চরণতল ও ঘামবিহীন দেখা যায়। জঙ্ঘা ও উরুরোমবিহীন এবং হাতির শুড়ের মতো গোলাকার, সুগভীর নাভিদেশ ত্বক ও দক্ষিণাবর্ত, স্তনদুটি লোমবিহীন, এই শ্রেণীর রমণীকে ভগবান সুলক্ষণাযুক্ত বলেছেন।



বলাসুরের দেহ থেকে সৃষ্ট রত্নরাজি


মহাবলশালী এক অসুর, নাম “বল”, দেবতাদের সঙ্গে তার প্রবল যুদ্ধ হল। সে অধিকার করে নিল দেবতাদের সিংহাসন ও সম্পত্তি। জাতে দানব, কিন্তু ধর্মে ছিল তার প্রবল জ্ঞান। কেউ তার কাছে গিয়ে সাহায্য ভিক্ষা করলে, বিমুখ হয়ে ফিরে আসত না।


দেবতারা সকলেই স্বর্গচ্যুত। কীভাবে হৃত সিংহাসন ফিরে পাওয়া যায়, তাই নিয়ে সভা ডাকা হল। চলল জল্পনা কল্পনা। অনেক তর্ক-বিতর্কের পর স্থির করা হল, যেভাবেই হোক বলের প্রাণভিক্ষা চাইতে হবে।


দেবতারা সদলবলে অসুর বলের কাছে এসে দাঁড়ালেন।


বল তাঁদের দেখে অত্যন্ত প্রসন্ন হল। উৎফুল্ল চিত্তে জানতে চাইল–হে দেবতাগণ, বলুন, কী কারণে আমার কাছে আপনাদের আগমন?


–আমরা সকলে মিলে একটা যজ্ঞ করার মনস্থ করেছি।


দেবতাদের জবাব শুনে অসুর বলল–তাতো খুব ভালো কথা। উত্তম কথা। শুনে আনন্দিত হলাম। বলুন কী দিতে হবে আমায়, দ্বিধা করবেন না।



বলের এহেন কথা শুনে দেবতারা একটু বুকে বল পেলেন। সাহসে ভর করে জবাব দিলেন– হে অসুররাজ, কিছু মনে করবেন না, আসলে আমরা সব জিনিস জোগাড় করে ফেলেছি, কেবল ওই একটা ছাড়া, তাই আপনার কাছে আমাদের আগমন।


–বলুন, কী সেই জিনিস? আমি কথা দিচ্ছি, আপনাদের যজ্ঞের সব উপকরণ আমি দেব।


–জানেন তো, উত্তম বলি ছাড়া যজ্ঞ পূর্ণতা লাভ করে না। দেবতারা. বলতে থাকলেন, শাস্ত্রে বলেছে, ধার্মিক জনের দেহ যজ্ঞে বলি হলে, সেই যজ্ঞ সার্থক হয়। তাই এই কাজের জন্য আপনার প্রাণ আমরা প্রার্থনা করছি।


দেবতাদের ছল বুঝতে পারল অসুররাজ বল। তথাপি তিনি নিজেকে ওই যজ্ঞে উৎসর্গ করতে আপত্তি করল না। প্রফুল্ল চিত্তে যজ্ঞানুষ্ঠানে এসে হাজির হল।


পরম পুণ্যাত্মা বল। দেবতাদের মঙ্গলের জন্য যুপকাষ্ঠে মাথা গলিয়ে দিল বলির জন্য। দুনিয়াতে এমন দাতা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। বলাসুর দেহ দান বৈকুণ্ঠ ধামে যাত্রা করল। পড়ে রইল তার দেহ। তার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ থেকে জন্ম নিল এক একটি রত্ন।



অসুরের মৃতদেহ নিয়ে দেবতারা বিমানে চড়ে আকাশপথে ভ্রমণ করলেন। তার দেহ খণ্ড-বিখণ্ড হয়ে পৃথিবীর সমুদ্র, পর্বত, নদ, হ্রদ, বন, উপবন, সমভূমি, প্রতিটি স্থলে পড়ল। যেসব জায়গায় বলির দেহাংশ পড়ল সেখানে সৃষ্টি হল এক-একটি রত্নের খনি। পদ্মরাগ, ইন্দ্রনীল, বৈদুৰ্য্য, পুলক, স্ফটিক, মণি, প্রবাল, পুষ্পরাগ, মুক্তো, মরকত ইত্যাদি রত্নরাজি।


অতি উজ্জ্বল প্রভামুক্ত মণির নাম হীরক বা বজ্র! অসুরের অস্থিকণা থেকে সৃষ্টি হল বজ্র। বিভিন্ন অঞ্চলে ওইসব বজ্র বা হীরক পড়ল। তাদের বিভিন্ন রং ও আকার। তীক্ষ্ণধার যুক্ত হীরার খনি যেখানে আছে, সেই অঞ্চল মহাপুণ্যস্থান হিসেবে সুবিদিত। এ হল দেবতাদের বাসভূমি। হীরার বর্ণানুসারে জাতি-ভেদ হয়। হরিবর্ণ হীরায় শ্রীহরির বাস। তাম্রবর্ণ হীরায় পবনের আসন, পিঙ্গলে অগ্নি থাকেন। পীতবর্ণ হীরাতে ইন্দ্র বিরাজ করেন। যম থাকেন শ্যামবর্ণ বজ্রে। রক্তের ন্যায় লাল বা হরিদ্রা রঙের মতো হীরা রাজা রাজরারা ব্যবহার করে থাকেন।


সম্পদ দানকারী হীরা গুণযুক্ত আর যে হীরা খারাপ, তা ব্যবহারে দুঃখ ভোগ হয়। অশেষ গুণের অধিকারী অথচ এক শৃঙ্গ এবং বিশীর্ণ, এমন হীরা ধারণ করলে সর্বনাশ অনিবার্য। বজ্ৰ শৃঙ্গ অগ্নিদগ্ধ, স্ফুটিত হলে কিংবা মধ্যস্থলে যদি বিশীর্ণ হয়, কিংবা কিছুচিহ্ন যুক্ত হয়, তাহলেও তা ধারণ করা উচিত নয়।



বর্তমানে হীরার বদলে কাঁচের ব্যবহার হচ্ছে, হীরা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তাই সঠিক হীরা যাচাই করে নেওয়া উচিত।


বলাসুরের মাংসখণ্ড, হস্তী, মেঘ, শঙ্খ, মৎস্য, সর্প, বাঁশ ও শুক্তিকে পড়ে মুক্তোর সৃষ্টি করেছে। এসবের মধ্যে শুক্তিতে যে মুক্তো সৃষ্ট হয়, তা হল অন্যতম। শুক্তিজ মুক্তো ছাড়া আর কোনো মুক্তো বিদ্ধ করা যায় না। এই ধরনের মুক্তো উজ্জ্বলও হয়। তবে সব ধরনের মুক্তোই মঙ্গলদায়ক। সর্পমুক্তো গৃহে রাখলে সাপের বা রাক্ষসের উৎপাত হয় না। মেঘ থেকে সৃষ্ট মুক্তো পৃথিবীর মানুষ পায় না, তা দেবতারাই গ্রহণ করে। মেঘমণি যেখানে থাকে, তার সহস্র যোজনের মধ্যে অমঙ্গল প্রবেশ করতে পারে না।


অন্নের পাত্রে রেখে জামরসে ভিজিয়ে পাক করে ভেলার মূলে ঘষলে, মুক্তো বিশুদ্ধ হয় এবং তার উজ্জ্বলতা বাড়ে। মাছের পেটের মধ্যে মুক্তোকে রেখে কাদা মাখিয়ে পুড়িয়ে দুধ বা জলে পাক করলে সুচিকণ মুক্তো পাওয়া যায়। পরে পরিষ্কার কাপড়ে ঘষে নিলে উজ্জ্বলতা আসে।


মুক্তো ব্যবহার করার আগে খাঁটি কিনা যাচাই করে নেওয়া আবশ্যক। এক্ষেত্রে লবণ মেশানো জলে একরাত মুক্তো ভিজিয়ে রাখতে হয়। তারপর শুকনো কাপড় নিয়ে ঘষে ঘষে মুছে ফেলতে হয়। তারপর শুকনো কাপড়ে জড়িয়ে রাখতে হয়, যদি মুক্তো মলিন না হয়, তাহলে জানবেন এটা খাঁটি।



শ্রেষ্ঠ মুক্তো চেনার উপায় সম্পর্কে বলা হয়েছে–শ্বেতবর্ণ, স্বচ্ছ, নির্মল, বৃহৎ প্রমাণ, স্নিগ্ধ, ভারী, উজ্জ্বল ও বৃত্তাকার মুক্তোই অন্যতম সেরা। এই ধরনের মুক্তো অনর্থ দূর করে।


রত্নবীজ বলাসুরের রত্ন নিয়ে আকাশে ফিরে যেতে গিয়ে বাধা পেলেন সূর্যদেব। লঙ্কেশ্বর রাবণ তেড়ে এলেন। সূর্য ভীত হয়ে সেই রক্ত লঙ্কার এক নদীতে ফেলে দিলেন। নদীটির নামকরণ করা হল রাবণ গঙ্গা। নদীর তীরে জাত বহু রত্নরাজির মধ্যে আছে পদ্মরাগ, সৌগন্ধিক, স্ফটিক, এছাড়া আরও নানাধরনের বহু মূল্যবান মণি। পদ্মরাগ মণি নানা প্রকারের। স্ফটিক সূর্যের আলো পড়লে কাছাকাছি সকল বস্তুই দীপ্ত হয়। সৌগন্ধিক মণিতে ঈষৎ নীলের আভা আছে। কুরুবিন্দ মনি বর্ণহীন।– তাই তার রঙের ছটা দেখা যায় না।


দোষমুক্ত মণি অর্থাৎ ছিদ্রযুক্ত, মলিন, অমসৃণ, অনুজ্জ্বল–এই ধরনের মণি ধারণ করলে রোগ শোক ভোগ করতে হয়। এমনকি প্রাণনাশ পর্যন্ত হতে পারে। তাই ত্রুটিপূর্ণ মণি ব্যবহার না করাই শুভ। পদ্মরাগ মণি শত্রুর বিনাশ ঘটায়।


নাগরাজ বাসুকি বলাসুরের পিত্ত নিয়ে ফিরে যাওয়ার উপক্রম করলেন। গরুড় তা দেখতে পেয়ে পাখা বিস্তার করে তার পথ আটকে দিলেন। বাসুকি তাড়াতাড়ি সেই পিত্ত ফেলে দিলেন

**********
No Review
Related Books
Loading books…