মেছুয়াবাজার থেকে পালোয়ান চারজন

মেছুয়াবাজার থেকে পালোয়ান চারজন

রবীন্দ্রনাথ ঠাকুর

মেছুয়াবাজার থেকে পালোয়ান চারজন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


মেছুয়াবাজার থেকে

পালোয়ান চারজন

পরের ঘরেতে করে

জঞ্জাল-মার্জন।

ডালায় লাগিয়ে চাপ

বাক্সো করেছে সাফ,

হঠাৎ লাগালো গুঁতো

পুলিসের সার্জন।

কেঁদে বলে, “আমাদের

নেই কোনো গার্জন,

ভেবেছিনু হেথা হয়

নৈশবিদ্যালয়–

নিখর্‌চা জীবিকার

বিদ্যা-উপার্জন।’



**********
No Review
Related Books
হাতে কোনো কাজ নেইরবীন্দ্রনাথ ঠাকুর
আমার পাচকবর গদাধর মিশ্ররবীন্দ্রনাথ ঠাকুর
জর্মন প্রোফেসাররবীন্দ্রনাথ ঠাকুর
দিন চলে না যেরবীন্দ্রনাথ ঠাকুর
পাবনায় বাড়ি হবেরবীন্দ্রনাথ ঠাকুর
সভাতলে ভুঁয়ে কাৎ হয়ে শুয়েরবীন্দ্রনাথ ঠাকুর