
সভাতলে ভুঁয়ে কাৎ হয়ে শুয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর
সভাতলে ভুঁয়ে
কাৎ হয়ে শুয়ে
নাক ডাকাইছে সুল্তান,
পাকা দাড়ি নেড়ে
গলা দিয়ে ছেড়ে
মন্ত্রী গাহিছে মূলতান।
এত উৎসাহ দেখি গায়কের
জেদ হল মনে সেনানায়কের–
কোমরেতে এক ওড়না জড়িয়ে
নেচে করে সভা গুলতান।
ফেলে সব কাজ
বরকন্দাজ
বাঁশিতে লাগায় ভুল তান।
**********
No Review
Related Books
রাজা বসেছেন ধ্যানেরবীন্দ্রনাথ ঠাকুর
নিধু বলে আড়চোখে কুছ নেই পরোয়ারবীন্দ্রনাথ ঠাকুর
হে রাজন তুমি আমারেরবীন্দ্রনাথ ঠাকুর
বঞ্চিতরবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিধারবীন্দ্রনাথ ঠাকুর
বর এসেছে বীরের ছাঁদেরবীন্দ্রনাথ ঠাকুর
গব্বুরাজার পাতে ছাগলের কোর্মাতেরবীন্দ্রনাথ ঠাকুর