
ভেবেছি কাহারো সাথে

রবীন্দ্রনাথ ঠাকুর
ভেবেছি কাহারো সাথে
ভেবেছি কাহারো সাথে মিশিব না আর
কারো কাছে বর্ষিব না অশ্রুবারিধার।
মানুষ পরের দুখে, করে শুধু উপহাস
জেনেছি, দেখেছি তাহা শত শত বার
যাহাদের মুখ আহা একটু মলিন হলে
যন্ত্রণায় ফেটে যায় হৃদয় আমার
তারাই — তারাই যদি এত গো নিষ্ঠুর হল
তবে আমি হতভাগ্য কী করিব আর!
সত্য তুমি হও সাক্ষী, ধর্ম তুমি জেনো ইহা...
**********
No Review
Related Books
আপনারে তুমি করিবে গোপনরবীন্দ্রনাথ ঠাকুর
পথ চেয়ে যে কেটে গেলরবীন্দ্রনাথ ঠাকুর
যারা কাছে আছে তারা কাছে থাক্রবীন্দ্রনাথ ঠাকুর
বৃদ্ধ কবিরবীন্দ্রনাথ ঠাকুর
সুখের মাঝে তোমায় দেখেছিরবীন্দ্রনাথ ঠাকুর
বিচাররবীন্দ্রনাথ ঠাকুর
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর