Home
বন্দনা গান

বন্দনা গান

কাজী নজরুল ইসলাম

বন্দনা গান

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

কোরাস : শিকলে যাদের উঠেছে বাজিয়া বীরের মুক্তি-তরবারি,

আমরা তাদেরই ত্রিশ কোটি ভাই, গাহি বন্দনা-গীতি তারই॥

তাদেরই উষ্ণ শোণিত বহিছে আমাদেরও এই শিরা-মাঝে,

তাদেরই সত্য-জয়-ঢাক আজি মোদেরই কণ্ঠে ঘন বাজে।

সম্মান নহে তাহাদের তরে ক্রন্দন-রোল দীর্ঘশ্বাস,

তাহাদেরই পথে চলিয়া মোরাও বরিব ভাই ওই বন্দি-বাস॥

শিকলে যাদের ...

মুক্ত বিশ্বে কে কার অধীন? স্বাধীন সবাই আমরা ভাই।

ভাঙিতে নিখিল অধীনতা-পাশ মেলে যদি কারা, বরিব তাই।

জাগেন সত্য ভগবান যে রে আমাদেরই এই বক্ষ-মাঝ,

আল্লার গলে কে দেবে শিকল, দেখে নেব মোরা তাহাই আজ॥

শিকলে যাদের ...

কাঁদিব না মোরা, যাও কারা-মাঝে যাও তবে বীর-সংঘ হে,

ওই শৃঙ্খলই করিবে মোদের ত্রিশ কোটি ভ্রাতৃ-অঙ্গ হে।

মুক্তির লাগি মিলনের লাগি আহুতি যাহারা দিয়াছে প্রাণ

হিন্দু-মুসলিম চলেছি আমরা গাহিয়া তাদেরই বিজয়-গান

শিকলে যাদের ...

**********
No Review
Related Books
Loading books…