
পিঁপড়ে

অমিয় চক্রবর্তী
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক
কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা —
স্তব্ ধ শুধু চলায় কথা বলা —
আলোয় গন্ধে ছুঁয়ে তার ঐ ভুবন ভ’রে রাখুক,
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ধুলোর রেণু মাখুক ||
ভয় করে তাই আজ সরিয়ে দিতে
কাউকে, ওকে চাইনে দুঃখ দিতে |
কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু,
গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু —
আহা ...
**********
No Review
Related Books
ফুল কুঁড়িকাজী নজরুল ইসলাম
এখানে প্রাণের স্রোত আসে যায়জীবনানন্দ দাশ
শেষের গানকাজী নজরুল ইসলাম
শেষের গানকাজী নজরুল ইসলাম
পথ চেয়ে যে কেটে গেলরবীন্দ্রনাথ ঠাকুর
ছুটিরবীন্দ্রনাথ ঠাকুর
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর