
পাড়াতে এসেছে এক

রবীন্দ্রনাথ ঠাকুর
পাড়াতে এসেছে এক
নাড়িটেপা ডাক্তার,
দূর থেকে দেখা যায়
অতি উঁচু নাক তার।
নাম লেখে ওষুধের,
এ দেশের পশুদের
সাধ্য কী পড়ে তাহা
এই বড়ো জাঁক তার।
যেথা যায় বাড়ি বাড়ি
দেখে যে ছেড়েছে নাড়ী,
পাওনাটা আদায়ের
মেলে না যে ফাঁক তার।
গেছে নির্বাকপুরে
ভক্তের ঝাঁক তার।
**********
No Review
Related Books
পাঁচদিন ভাত নেই দুধ একরত্তিরবীন্দ্রনাথ ঠাকুর
নাম তার সন্তোষরবীন্দ্রনাথ ঠাকুর
নিধু বলে আড়চোখে কুছ নেই পরোয়ারবীন্দ্রনাথ ঠাকুর
এই ডাঙা ছেড়ে হায়জীবনানন্দ দাশ
ঘাসি কামারের বাড়িরবীন্দ্রনাথ ঠাকুর
সভাতলে ভুঁয়ে কাৎ হয়ে শুয়েরবীন্দ্রনাথ ঠাকুর
আয়না দেখেই চমকে বলেরবীন্দ্রনাথ ঠাকুর