
পরবেশ

রবীন্দ্রনাথ ঠাকুর
কে তুমি ফিরিছ পরি প্রভুদের সাজ।
ছদ্মবেশে বাড়ে না কি চতুর্গুণ লাজ!
পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান
তোমারেই করিছে না নিত্য অপমান?
বলিছে না, “ওরে দীন, যত্নে মোরে ধরো,
তোমার চর্মের চেয়ে আমি শ্রেষ্ঠতর?”
চিত্তে যদি নাহি থাকে আপন সম্মান,
পৃষ্ঠে তবে কালো বস্ত্র কলঙ্কনিশান।
ওই তুচ্ছ টুপিখানা চড়ি তব শিরে
ধিক্কার দিতেছে না কি তব স্বজাতিরে।...
**********
No Review
Related Books
ভিক্ষায়াং নৈব নৈব চরবীন্দ্রনাথ ঠাকুর
নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়রবীন্দ্রনাথ ঠাকুর
তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভাররবীন্দ্রনাথ ঠাকুর
মুখরাকাজী নজরুল ইসলাম
নিবেদনজীবনানন্দ দাশ
মরীচিকারবীন্দ্রনাথ ঠাকুর
মদনভস্মের পররবীন্দ্রনাথ ঠাকুর