
ননীলাল বাবু যাবে লঙ্কা

রবীন্দ্রনাথ ঠাকুর
ননীলাল বাবু যাবে লঙ্কা;
শ্যালা শুনে এল, তার
ডাক-নাম টঙ্কা।
বলে, “হেন উপদেশ তোমারে দিয়েছে সে কে,
আজও আছে রাক্ষস, হঠাৎ চেহারা দেখে
রামের সেবক ব’লে করে যদি শঙ্কা।
আকৃতি প্রকৃতি তব হতে পারে জম্কালো,
দিদি যা বলুন, মুখ নয় কভু কম কালো —
খামকা তাদের ভয় লাগিবে আচমকা।
হয়তো বাজাবে রণডঙ্কা।’
**********
No Review
Related Books
নিধু বলে আড়চোখে কুছ নেই পরোয়ারবীন্দ্রনাথ ঠাকুর
বাংলার মুখ আমি দেখিয়াছিজীবনানন্দ দাশ
তোমার বুকের থেকে একদিন চলে যাবেজীবনানন্দ দাশ
সোনার খাঁচার বুকে রহিব না আমিজীবনানন্দ দাশ
শুভক্ষণরবীন্দ্রনাথ ঠাকুর
সুসময়রবীন্দ্রনাথ ঠাকুর
লক্ষ্মী যখন আসবে তখনরবীন্দ্রনাথ ঠাকুর