Home
টিকা

টিকা

রবীন্দ্রনাথ ঠাকুর

টিকা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


আজ পুরবে প্রথম নয়ন মেলিতে

হেরিনু অরুণশিখা— হেরিনু

কমলবরন শিখা ,

তখনি হাসিয়া প্রভাততপন

দিলেম আমারে টিকা— আমার

হৃদয়ে জ্যোতির টিকা ।

কে যেন আমার নয়ননিমেষে

রাখিল পরশমণি ,

যে দিকে তাকাই সোনা করে দেয়

দৃষ্টির পরশনি ।

অন্তর হতে বাহিরে সকলি

আলোকে হইল মিশা ,

নয়ন আমার হৃদয় আমার

কোথাও না পায় দিশা ।

আজ যেমনি নয়ন তুলিয়া চাহিনু

কমলবরন শিখা— আমার

অন্তরে দিল টিকা ।

ভাবিয়াছি মনে দিব না মুছিতে

এ পরশ - রেখা দিব না ঘুচিতে ,

সন্ধ্যার পানে নিয়ে যাব বহি

নবপ্রভাতের লিখা—

উদয়রবির টিকা ।


**********
No Review
Related Books
Loading books…