
চোখে দেখিস, প্রাণে কানা

রবীন্দ্রনাথ ঠাকুর
চোখে দেখিস, প্রাণে কানা।
হিয়ার মাঝে দেখ্-না ধরে
ভুবনখানা।
প্রাণের সাথে সে যে গাঁথা,
সেথায় তারি আসন পাতা,
বাইরে তারে রাখিস তবু–
অন্তরে তার যেতে মানা?
তারি কণ্ঠে তোমার বাণী,
তোরি রঙে রঙিন তারি
বসনখানি।
যে জন তোমার বেদনাতে
লুকিয়ে খেলে দিনে রাতে
সামনে যে ওই রূপে রসে
সেই অজানা হল জানা।
**********
No Review
Related Books
অন্তর্হিতারবীন্দ্রনাথ ঠাকুর
হে রাজন তুমি আমারেরবীন্দ্রনাথ ঠাকুর
বাতাসে ধানের শব্দ শুনিয়াছিজীবনানন্দ দাশ
জীবন আমার যে অমৃতরবীন্দ্রনাথ ঠাকুর
বিচাররবীন্দ্রনাথ ঠাকুর
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর
তোমার ইঙ্গিতখানি দেখি নি যখনরবীন্দ্রনাথ ঠাকুর