চুরি নিবারণ

চুরি নিবারণ

রবীন্দ্রনাথ ঠাকুর

চুরি নিবারণ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


সুয়োরাণী কহে, রাজা দুয়োরাণীটার

কত মতলব আছে বুঝে ওঠা ভার।

গোয়াল্‌-ঘরের কোণে দিলে ওরে বাসা,

তবু দেখো অভাগীর মেটে নাই আশা।

তোমারে ভুলায়ে শুধু মুখের কথায়

কালো গরুটিরে তব দুয়ে নিতে চায়।

রাজা বলে, ঠিক ঠিক, বিষম চাতুরী—

এখন কী ক’রে ওর ঠেকাইব চুরি!

সুয়ো বল, একমাত্র রয়েছে ওষুধ,

গোরুটা আমারে দাও, আমি খাই দুধ।

**********
No Review
Related Books
/song/quote-song-poemকাব্য রচিত
রানী, তোর ঠোঁট দুটি মিঠিরবীন্দ্রনাথ ঠাকুর
শুভক্ষণরবীন্দ্রনাথ ঠাকুর
চোর ধরাসুকুমার রায়
হে রাজন তুমি আমারেরবীন্দ্রনাথ ঠাকুর
কাতুকুতু বুড়োসুকুমার রায়