ঘোষালের বক্তৃতা

ঘোষালের বক্তৃতা

রবীন্দ্রনাথ ঠাকুর

ঘোষালের বক্তৃতা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


ঘোষালের বক্তৃতা

করা কর্তব্যই,

বেঞ্চি চৌকি আদি

আছে সব দ্রব্যই।

মাতৃভূমির লাগি

পাড়া ঘুরে মরেছে,

একশো টিকিট বিলি

নিজ হাতে করেছে।

চোখ বুজে ভাবে, বুঝি

এল সব সভ্যই।

চোখ চেয়ে দেখে, বাকি

শুধু নিরেনব্বই।



**********
No Review
Related Books
চৈত্ররজনীরবীন্দ্রনাথ ঠাকুর