ঘাস

ঘাস

তসলিমা নাসরিন

ঘাস

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconpoetry

Posted byশেষ পৃষ্ঠা05-Apr-2025

Change color

তার চেয়ে ঘাস হয়ে যাই চল,

তাকে বলেছিলাম, সেবলেছিল চল।

বলেছিল, তুমি আগে হও, আমি পরে।

বলেছিল, তোমার ডগায় ছোট চুমু খেয়ে তারপর আমি।

ঘাস হলাম, সে হল না। আমাকে পায়ে মাড়িয়ে অন্য কোথাও চলে গেল।

কোথায় কার কাছে কে জানে! ঘাসের কি সাধ্য আছে খোঁজ নেয়!


কোনও একদিন বছর গেলে শুনি

কোথাও সে বৃক্ষ হতে চেয়ে চেয়ে হয়েছেও,

আমি ঘাস, ঘাসই রয়ে গেছি...

**********
No Review
Related Books
গৌড়মল্লারশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গণদেবতাতারাশঙ্কর বন্দোপাধ্যায়
কুমিরের হাঁআশাপূর্ণা দেবী
জলছবিসুচিত্রা ভট্টাচার্য
পঞ্চগ্রামতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়