ঘরের থেকে এনেছিলেম

ঘরের থেকে এনেছিলেম

রবীন্দ্রনাথ ঠাকুর

ঘরের থেকে এনেছিলেম

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


ঘরের থেকে এনেছিলেম

প্রদীপ জ্বেলে–

ডেকেছিলেম, “আয় রে তোরা

পথের ছেলে।’

বলেছিলেম, “সন্ধ্যা হল,

তোমরা পূজার কুসুম তোলো,

আমার প্রদীপ দেবে পথে

কিরণ মেলে।’

পথের আঁধার পথে রেখে

এলেম ফিরে,

প্রদীপ হাতে পথ দেখানো

ছেড়েছি রে।

এবার বলি, “ওগো আলো,

আমায় তুমি আপনি জ্বালো,

ভাঙা প্রদীপ পথের ধুলায়

দিলেম ফেলে।’

**********
No Review
Related Books
আকাশপ্রদীপরবীন্দ্রনাথ ঠাকুর
আশীর্বাদরবীন্দ্রনাথ ঠাকুর
আশীর্বাদরবীন্দ্রনাথ ঠাকুর
মনকে হেথায় বসিয়ে রাখিস নেরবীন্দ্রনাথ ঠাকুর
সমর্পণকাজী নজরুল ইসলাম
আমার এ ঘরে আপনার করেরবীন্দ্রনাথ ঠাকুর
পথের পথিক করেছ আমায়রবীন্দ্রনাথ ঠাকুর