
আমার এ ঘরে আপনার করে

রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো।
সব দুখশোক সার্থক হোক
লভিয়া তোমারি আলো।
কোণে কোণে যত লুকানো আঁধার
মরুক ধন্য হয়ে,
তোমারি পুণ্য আলোকে বসিয়া
প্রিয়জনে বাসি ভালো।
আমার এ ঘরে আপনার করে
গৃহদীপখানি জ্বালো।
পরশমণির প্রদীপ তোমার
অচপল তার জ্যোতি,
সোনা করে নিক পলকে আমার
সব কলঙ্ক কালো।
আমার এ ...
**********
No Review
Related Books
রৌদ্রদগ্ধের গানকাজী নজরুল ইসলাম
রৌদ্রদগ্ধের গানকাজী নজরুল ইসলাম
আঁধার আসিতে রজনীর দীপরবীন্দ্রনাথ ঠাকুর
মোর কিছু ধন আছে সংসারেরবীন্দ্রনাথ ঠাকুর
আকাশপ্রদীপরবীন্দ্রনাথ ঠাকুর
ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরেরবীন্দ্রনাথ ঠাকুর
আশীর্বাদরবীন্দ্রনাথ ঠাকুর