খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এসেছি প্রদোষে

খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এ...

রবীন্দ্রনাথ ঠাকুর

খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এসেছি প্রদোষে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এসেছি প্রদোষে,

বিদায়ের ঘাটে আছি বসে।

আপনার দেহটারে অসংশয়ে করেছি বিশ্বাস,

জরার সুযোগ পেয়ে নিজেরে সে করে পরিহাস,

সকল কাজেই দেখি কেবলি ঘটায় বিপর্যয়,

আমার কর্তৃত্ব করে ক্ষয়;

সেই অপমান হতে বাঁচাতে যাহারা

অবিশ্রাম দিতেছে পাহারা,

পাশে যারা দাঁড়ায়েছে দিনান্তের শেষ আয়োজনে,

নাম না’ই বলিলাম তাহারা রহিল মনে মনে...

**********
No Review
Related Books
দিন পরে যায় দিনরবীন্দ্রনাথ ঠাকুর
দীপশিল্পীরবীন্দ্রনাথ ঠাকুর
যখন এ দেহ হতে রোগে ও জরায়রবীন্দ্রনাথ ঠাকুর